শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রাণের বইমেলাকে আরো সুন্দর ও দর্শনার্থীদের জন্য উপযোগী করে আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার।ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করতে এবং সারাদেশে বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বাংলা একাডেমি নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ মেলার। শনিবার মাসব্যাপী এ মেলা শেষ হলো। লেখক-পাঠক-ক্রেতা-প্রকাশক সর্বসাধারণের পদচারণায় মুখরিত ছিল বাংলা একাডেমির এই মেলা প্রাঙ্গণ।শেষ দিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলার দুই প্রাঙ্গণেই। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সকলে ঘুরে দেখেছেন শেষ দিনের মেলা। ঘরে ফেরার পথে সঙ্গী করে নিয়ে গেছেন নতুন বইটি।শনিবার মেলা মঞ্চে ছিল সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত...







