Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন : তোফায়েল

খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন : তোফায়েল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন।শুক্রবার সকালে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।...
সিটি নির্বাচন সরকার-ইসির জন্য অগ্নিপরীক্ষা

সিটি নির্বাচন সরকার-ইসির জন্য অগ্নিপরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সিটি করপোরেশন নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটির মিটিংয়ে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদের সভাপতিত্বে সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান গোলাম মর্তুজাসহ ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।ব্যারিস্টার মওদুদ আহমদ আরো বলেন, নির্বাচন কমিশনারের প্রতি দেশের কোনো জনগ...
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করুন : শেখ হাসিনা

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করুন : শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমি দেশবাসীকে বঙ্গবন্ধুর কাক্সিক্ষত ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতামুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান।প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৭এপ্রিল এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে বাংলাদেশ সরকার গঠিত হয়।তিনি বলেন,’৭১-এর ১৭এপ্রিল মেহেরপুর জেলা...
রামপুরার ঘটনায় যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে মামলা

রামপুরার ঘটনায় যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে মামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রামপুরায় সরকারি জমি দখল করে টং বাড়ি তৈরি ও বাড়ি দেবে গিয়ে ১২ জন নিহতসহ আরও হতাহতের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিএমপির রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, খাস জমি দখল করে টং বাড়ি নির্মাণের অভিযোগে মনির হোসেনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯। মনির হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদসংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে গড়ে তোলা হয় দোতলা টিনের টং ঘর। ওই বাড়িতে ২৪টি রুম তৈরি ছিল।বুধবার বিকাল ৩টার দিকে ঝিলের ওপর নির্মিত দোতলা টিনশেড ঘরটি দেবে গিয়ে একই পরিবারের তিনজনসহ ১২ জন নিহত হয়। এই ঘটনায় আরো ...
হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

জাতীয়, স্লাইড
  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট এবং এটি শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এর আগে তিনি চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।মন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। মোট হজযাত্রীর অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে।...
ফখরুলকে জামিন দিতে হাইকোর্টের রুল

ফখরুলকে জামিন দিতে হাইকোর্টের রুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পল্টন থানার অন্য একটি মামলায় ফখরুলকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে পৃথক পৃথক আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি মো. জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।আদালতে ফখরুলের পক্ষ শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।উল্লেখ্য, গত ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে উত্তাপের মধ্যে গাড়ি ভাংচুর, গাড়...
এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

এক মামলায় তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তবে বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর দ্বিমত পোষণ করেন।নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।মির্জা আব্বাসের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মতিঝিল থানার মামলায় হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছেন। জামিনের শুনানির জন্য মামলাটি...
বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

বিএনপি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে : সেতুমন্ত্রী

জাতীয়, স্লাইড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সিটি নির্বাচন থেকে সরে আসার অজুহাত খুঁজছে। এ সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতি হবে।বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর ক্লোজার নির্মাণকাজ পরিদর্শন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে স্বাধীন ভূমিকা পালনে সহায়তা করে যাচ্ছি। নির্বাচন কমিশন যদি আরও সহযোগিতা প্রয়োজন মনে করে,সরকার তাও করতে প্রস্তুত।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বিধি মোতাবেক নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা সিটি নির্বাচন থেকে সরে আসতে চায়।কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব ডা. জাফর আহাম্মেদ খান, পাউবোর মহা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখে...