Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ১৪২২ সন সকল জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা বলেন।বাণীতে তিনি বলেন, ‘আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে। রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে।’প্রধানমন্ত্রী আশা করেন, দেশব্যাপী বৈশাখি মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা পরিণত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অন্যায়-অবিচার, শোষণ-বৈষম্য এবং ক্ষুধা-দারিদ্র্যের ...
মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

মির্জা আব্বাস বুধবার পর্যন্ত মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে আগামী বুধবার পর্যন্ত আটক না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।সোমবার মির্জা আব্বাসের আগাম জামিন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না বা গণমাধ্যমে কথা বলতে পারবেন না।আব্বাসের আইনজীবী ব্যারিস্টার এহসান জানান, বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত আব্বাস মুক্ত। তবে তিনি নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না।এর আগে, তিনটি মামলায় আগাম জামিন নিতে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে আব্বাস হাইকোর্টে উপস্থিত হন। সেখানে তিনি সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির রুমে অবস্থান নেন। বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এহসানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।...
এইচএসসির তিন পরীক্ষা পেছালো

এইচএসসির তিন পরীক্ষা পেছালো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ২৮ এপ্রিল তিনি সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে নির্ধারণ করা হয়েছে।সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, এবছর দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।...
খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে জানান তিনি।...
কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

কালীগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ ৪০

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে প্রাণ-আরএফএলের শ্রমিকবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএলের কারখানা ছুটি হওয়ার পর ৬০-৭০ জন শ্রমিক ট্রলারে রওয়ানা হয়। কারখানার মাত্র ১০০ গজ দূরত্বে শীতলক্ষ্যা নদীতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে নারী শ্রমিকের সংখ্যা ছিল বেশি। তবে প্রায় ২০ জনের মতো পুরুষ শ্রমিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও প্রায় ৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন। সন্ধ্যার দিকে ডুবুরিরা উদ্ধার কাজে নেমেছে বলে জানান তারা।স্থানীয় সান্তানপাড়া এলাকার রাসেল খান জানান, অতিরিক্ত শ্রমিক বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। তিনি আরো জানায়, প্রাণ-আরএফএল প্রায় সময় অতিরিক্ত শ্রমিক বোঝাই করে ...
পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি

পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা স্থগিত করার জন্য বলা হয়েছে।রোববার এ চিঠি দেয়া হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম নিশ্চিত করেছন।তিনি জানান, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, তা পেছানোর জন্য চিঠিতে বলা হয়েছে। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এ চিঠি দেয়া হয়েছে।সামসুল আলম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য স্কুল-কলেজেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এতে শ্রেণিকক্ষ অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এছাড়া ভোটের আগে কমপক্ষে দু’দিন শ্র...
সারা দেশে ৩১১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ৩১১ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোন নাশকতা রোধে ৩১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।শনিবার রাতে বিজিবি সদরদফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ৫ প্লাটুন সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। এছাড়া ঢাকার বাইরে রোববার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭২ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।সূত্র আরো জানায়, ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে জরুরি মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।এদিকে এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।...
মিশরে ব্রাদারহুড প্রধানের মৃত্যুদন্ড

মিশরে ব্রাদারহুড প্রধানের মৃত্যুদন্ড

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদিয়েকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি আদালত।শনিবার দলটির শীর্ষপর্যায়ের আরও ১৩ জন নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এদিন আদালতের বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।ওই ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও মিশরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামেদ সলতানসহ আরও ৩৬ জনকে এদিন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।দণ্ডিতরা দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করার সুযোগ পাবেন এবং চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।বাদিয়ের পক্ষের আইনজীবীদের একজন মোহামেদ আব্দেল-মাওয়াগড এই রায়ের নিন্দা জানিয়ে রয়টার্সকে বলেন, “আদালত বিবাদীদের মধ্যে কোনো পার্থক্য করেননি এবং তাদের সবাইকে একই গোত্রে অন্তর্ভুক্ত করেছে।”বিচার চলার সময় বিবাদীদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। যদিও মার্চ মাস থেকে কারাবন্দি আছেন বাদিয়ে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে।২০১৩ সালে মিশরের প্রথ...