Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।এর অাগে সকাল পৌনে ১১টায় রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া।গত ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর পর পর দু’টি তারিখে আদালতে হাজির হননি খালেদা জিয়া। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন তিনি।...
শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে না: এনবিআর

শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে না: এনবিআর

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশের কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেই ভ্যাট দিতে হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । সংশ্লিষ্ট সূত্র জানায়, টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভ‍ুক্ত। নতুন করে কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানোরও কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার বিকালে এনবিআরের পক্ষে এ ব্যখ্যা দেওয়া হয়।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাটবাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনো ক্রমেই শিক্ষার্থীর নয়। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি...
১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ

১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মোবাইল সিমের রেজিস্ট্রেশন শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কেউ সিমের রেজিস্ট্রেশন না করে তাহলে তার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে।বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।তারানা হালিম বলেন, ‘যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।’সিম কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আগামী রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয় তা গণমাধ্যমকে জানাবে হবে বলেও তিনি জানান।...
আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইউরোপের দেশগুলোকে বাধ্যতামূলকভাবে ১ লাখ ৬০ হাজার শরণার্থী নেয়ার প্রস্তাব করা হয়েছে। শরণার্থী সংকট সামাল দিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বুধবার এ প্রস্তাব দিয়েছেন।সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে সহজ, সংকল্পবদ্ধ আর সমন্বিত পদক্ষেপ নিতেও কমিশনের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ক্লদ। ১৪ সেপ্টেম্বর ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।এর আগে মে মাসে কমিশনের বৈঠকে ৪০ হাজার শরণার্থী গ্রহণ করার প্রস্তাব করা হয়েছিল। তার সঙ্গে এবার যোগ হবে আরও ১ লাখ ২০ হাজার শরণার্থী। ক্লদ জানান, এখন অভিবাসী বা শরণার্থী নিয়ে দ্বিধা বা ভয়ের সময় নয়।বিবিসি জানায়, স্টেট অব দি ইউনিয়নের বার্ষিক বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রায়োধিকার তুলে ধরার সময় কমিশনের প্রেসিডেন্টের এ ঘোষণা এলো। বক্তব্যের শুরুতেই ক্লদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন ভালো পরিস্থিতিতে নেই, ইউনিয়নের ভেতর ইউরো...
মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

মলিয়াইশে শিশু ফাবিহার কান্না ‘তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ?

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
আকাশ ইকবাল ॥ প্রতিদিন রাতে বাবা দোকান থেকে একটা করে আদরের দুই বছরের কন্যা ফাবিহার জন্য একটা করে চীপস নিয়ে আসতো। বাবা বাবা করে আসা মাত্র মায়ের কোল থেকে বাবার কোলে ঝাপিয়ে যেতো। সেদিন বাবা চিপস এর সাথে তালের পিঠা তৈরীর জন্য চালের গুড়ি করতে আতপ চাল ও নিল কারন মেয়ে তালের পিঠা খাবে বলেছে। সে রাতে ফাবিহার বাবা আর বাড়ী ফিরেনি। শিশু ফাবিহা কেঁদে কেঁদেই ঘুমিয়েছে। সকালে উঠে বলছে ‘বাবা কই ? আমার চিফস কই ? তালের পিঠা খাওয়াবে বলেছে বাবা, বাবা কই ? ’ অবুঝ শিশু জানে না তখনো রাতে সন্ত্রাসীরা তার বাবাকে গুলি করে হত্যা করেছে। শিশূটিকে বাবার মৃতদেহের পাশে নিয়ে বলছে বাবা ঘুমিয়েছে মা। এসসময় সকলের কান্না আর আর্তচিৎকারে মলিয়াইশ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের সাধুবাজারে শনিবার রাত সাড়ে ১১টায় মেজবাহ উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপ...
চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

চট্টগ্রামে বিদ্যুত ঘাটতি থাকবে না, থাকবে না লোডশেডিং : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন আর সেদিন আর দুরে নয় পুরো চট্টগ্রামেই থাকবে না লোড শেডিং। চাহিদার চেয়ে ও বেশী বিদ্যুত এই মীরসরাইতেই উৎপাদন হবে। মীরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে কয়েকদিন পূর্বে একদল চীনা বিনিয়োগকারী এসেছেন। ওরা এখানে ১৩২০ মেগাওয়াট এর কয়লা বিদ্যুত প্রকল্প ও এল এমজি গ্যাস উৎপাদন কেন্দ্র স্থাপন করবে। এই চীনা দল এখানে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে পুরো মীরসরাই উপজেলায় প্রয়োজন মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুত । আর এই অর্থনৈতিক জোনেই উৎপাদিত বিদ্যুত দিয়ে পুরো চট্টগ্রামের বিদ্যুত ঘাটতি লাঘব সম্ভব হবে। তিনি বলেন আর বেশী দূরে নয় চট্টগ্রাম থেকে এই মীরসরাইয়ের উপকূল হয়ে উঠবে দ্বিতীয় সিঙ্গাপুর। কাজের জন্য আর কেউ দুবাই বা ইউরোপ যেতে হবে না। বরং সেখানকার লোকরাই এখানে আসবে কাজ করতে। তিনি আরো বলেন পূর্বের সরকার বিদ্যুত ঘা...
ভেস্তে গেছে শত আয়োজন !

ভেস্তে গেছে শত আয়োজন !

আমিরাত সংস্করণ, স্লাইড
বিশেষ প্রতিনিধি, দুবাই : মে মাসের শেষ সপ্তাহ থেকে পুরো আমিরাত জুড়ে একটাই আলোচনা ছিলো, ‘আসছেন চট্টগ্রামের সিটি মেয়র, হবে জমকালো সংবর্ধনা।’ আয়োজক কমিটির পোস্টার ও স্ব-শরীরের প্রচারণায় প্রবাসীদের মধ্যে সৃষ্টি হয় ভিন্ন রকম আগ্রহ ও মেয়রকে এক নজর দেখার কৌতুহল। তারচেয়েও বেশি আকর্ষণ তৈরী করে সংবর্ধনাকে ঘিরে মেগা কনসার্ট নামের মিউজিক্যাল অনুষ্ঠানের প্রচার। এতে গান পরিবেশনের কথা ছিলো সংগীত শিল্পী মমতাজ ও ফকির সাহাবুদ্দিনের। টানা তিনমাসের প্রচার প্রচারণা ও প্রস্তুতি শেষে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নাগরিক সংবর্ধনা কমিটি কর্তৃক রাজকীয় সংবর্ধনা গ্রহণ করতে মধ্যরাতে দুবাইয়ে পা রাখেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিমান বন্দর থেকে ব্যয় বহুল গাড়িতে করে তাকে নিয়েও যাওয়া হয় দুবাইয়ের হায়াত রিজেন্সি হোটেলে। অপেক্ষা শুক্রবারের। কথা ছিলো, শুক্রবার আমিরাতের স্থানীয় সময় রাত ...
নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ সমাজ থেকে মাদকের মূল উৎপাটনের লক্ষে মীরসরাই উপজেলার মুক্তি ফাউন্ডেশান উপজেলা ব্যাপী শুরু করেছে মাদক বিরোধী কর্মসূচী। এরই ধারাবাহিকতা হিসেবে গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার নিজামপুর সরকারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মাদক বিরোধী সমাবেশ গিয়াস উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং প্রফেসর বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ফরিদুল হাসান টিপু, ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা, ফরিদুল হাসান নয়ন, মেহেদী হাসান প্রমুখ। বক্তাগন মীরসরাই উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া থেকে মাদক নির্মূলে সক্রিয় ভ’মিকার প্রত্যয় ব্যক্ত করেন।...