Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

ফাগুন লেগেছে বনে বনে…

ফাগুন লেগেছে বনে বনে…

বিনোদন, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
শামীম আরা লুসি ।। আজ সোমবার পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। খ্যাতিমান কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। আবহমান বাংলার ঋতু বৈচিত্র্যের উল্লেখযোগ্য ঋতু বসন্ত। তাই এ ঋতুকে বলা হয় ঋতু রাজ। প্রকৃতিতে শুরু হবে আজ থেকে ভিন্ন আবহ। শীতকে বিদায় জানিয়ে ঋতু রাজ বসন্তের আগমনকে শুভেচ্ছা জানাতে রক্ত লাল পলাশ ফুটেছে গাছে গাছে। বসন্তের আগমনে প্রকৃতিও সেজেছে নতুনরূপে। কোকিলের কুহু কুহু ডাক জানান দিচ্ছে বসন্তের আগমনের। প্রকৃতির এতো আয়োজন দেখে আজ বুঝতে বাকি থাকে না ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ অথবা আজি এ বসন্তে এতো ফুল ফোটে এত বাঁশি বাজে। গাছে গাছে উঁকি দিচ্ছে সবুজ কচি পাতা আর নানা রঙের ফুল। বাতাসে ভেসে আসা আমের মুকুলের গন্ধ কিংবা হঠাৎ বয়ে আসা দখিনা বাতাস পরশ বুলিয়ে দেয় দেহমনে। বঙ্গাব্দের শেষ দু’মাস ফাল্গুন চৈত্র মিলিয়ে বসন্ত ঋতু। বাংলার প্রকৃতি, আমাদের ভাষা, সমাজ সংস্কৃতি ও...
মিঠাছরায়  আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

মিঠাছরায় আলোর দিশারী গোল্ডকাপ অলিম্পিকে ফুটন্ত গোলাপ চ্যাম্পিয়ান

খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাই উপজেলার মিঠাছরা মাঠে গত রবিবার ( ১২ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত স্থানীয় আলোর দিশারী সংগঠনের উদ্যোগে গোল্ডকাপ অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ। গত ২০ জানুয়ারী শুরু হওয়া উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহন করে উপজেলার ১৬ টি দল। রবিবার ফাইনালে খেলায় ৪৪ রানের ব্যবধানে পূর্ব মলিয়াইশ এর নিউ একতা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে মিঠাছরাস্থ ফুটন্ত গোলাপ । টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ফরহাদ হোসেন। সেরা বোলার নির্বাচিত হয় জয়নাল আবেদিন। দুপুর থেকে ফাইনাল রাউন্ড এর উক্ত খেলা শেষে বিকাল ৫টায় স্থানীয় ক্রিয়ামোদি রিপন গোপ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ,...
মীরসরাইতে সড়ক দূর্ঘটনা পল্লী চিকিৎসক নিহত

মীরসরাইতে সড়ক দূর্ঘটনা পল্লী চিকিৎসক নিহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মস্তাননগর বাইপাস এলাকায় লরির চাপায় মোটর সাইকেল আরোহী পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।  রোববার (১২ ফেব্র“য়ারি) দুপুর ১২ টার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম উৎপল মজুমদার (৪২)। তিনি উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের মানিক মজুমদার এর পুত্র। নিহত উৎপল দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রোববার (১২ ফেব্র“য়ারী) দুপুর ১২টায় মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় মোটরসাইকেল এর সাথে একটি অজ্ঞাত লরির ধাক্কা লেগে গুরুতর আহত হলে উপজেলার মস্তান নগর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টা নাগাদ তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।...
২০১৭ বই মেলায় কবি ওবাইদুল হক এর ১টি একক বই সহ মোট ৫টি বই

২০১৭ বই মেলায় কবি ওবাইদুল হক এর ১টি একক বই সহ মোট ৫টি বই

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, সারা-দেশ, স্লাইড
২০১৭ বই মেলায় কবি ওবাইদুল হক এর  মোট একক বই (ভুলুনি মাতৃভূমি) আর যৌথ বই সহ মোট পাঁচটি বই এসেছে মেলায়। এ নিয়ে কবি ওবাইদুল হক এর  একক বই মোট পাঁচটি প্রথম বই  ১। কষ্ট তোমায় এত দিনে চিনলাম। ২। মা স্বদেশের মাঝে তোমায় খুঁজি। ৩। বিধুর বিসর্জন ৪. ভুলিনি মাতৃভূমি। একক সব গুলো বই নন্দিতা প্রকাশনী। বাংলা বাজার ঢাকা।  ৫। কষ্টের প্রবাস। যৌথ কাব্য, শব্দ মেঘ, স্বপ্ন সুখের সারথি,স্বপ্ন সিঁড়ি। লাল সতবুজের পতাকা, প্রবাসের গল্প ২। কেন বই লিখি ঃ প্রতিটি মানুষের কিছু মনের আনন্দ বেদনার চাহিদা থাকে। কেউ গান গেয়ে সে আনন্দটা উপভোগ করে, আবার কেউ গান শুনে আনন্দটা উপভোগ করে। তবে আমার ক্ষেত্রে একটু ভিন্নতা সেটা আমার একান্তই, আমার লেখার মাঝে আমি আমার মরহুম মাতাকে আনোয়ারা বেগমকে,  সারাটা জীবন বাঁচিয়ে রাখতে চাই। কারণ শৈশবে অবেলা মাকে হারিয়ে যখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম, তখন এই কলমের কালি ছা...
আজ রাত ৮ টায় আসছে সম্পূর্ন নেপালে চিত্রায়িত মিউজিক্যাল ভিডিও “সোনা পাখি”

আজ রাত ৮ টায় আসছে সম্পূর্ন নেপালে চিত্রায়িত মিউজিক্যাল ভিডিও “সোনা পাখি”

স্লাইড
আজ রাত ৮ টায় আসছে সম্পূর্ন নেপালে চিত্রায়িত মিউজিক্যাল ভিডিও "সোনা পাখি" সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে   শিল্পী : হীরা Saeed Heera ও ফারাবী Farabee Islam গীতিকার : আদিত্য রুপু সুর সংগীত : অয়ন চাকলাদার Ayon Chaklader ভিডিও নির্মাতা : আদিত্য রুপু Aditya Rupu চোখ রাখুন সব গুলো চ্যানেলে মো. তৌহিদুল ইসলাম
আমার ভাইয়ের রক্তে রাঙানো

আমার ভাইয়ের রক্তে রাঙানো

জাতীয়, সারা-দেশ, স্লাইড
ভাষার মাস ফেব্রুয়ারির ১১তম দিন আজ। বাংলা ভাষা নিয়ে পাকিস্তানিদের চক্রান্ত শুরু হয় বহু আগে থেকেই। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) পরীক্ষা থেকে বাংলাকে বাদ দেয়া হয়। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তখনকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের নাজিরা বাজারের বাসায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতা অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যায়। প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর কাছে জানতে চায় সিএসপি পরীক্ষা থেকে বাংলা ভাষাকে কেন বাদ দেয়া হলো। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে সংগ্রাম পরিষদের নেতাদের তুমুল বিতর্ক হয়। পরে মন্ত্রী প্রতিনিধিদলকে বলেন, এটা নিতান্তই ভুলবশত হয়েছে। একই সালে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরীক্ষা থেকেও বাংলা ভাষাকে বাদ দেয়ার চক্রান্ত শুরু হয়। ঐ পরীক্ষা উর্দু ও ইংরেজি ভাষায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হলে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত...
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মীরসরাই প্রেসক্লাবের  মানববন্ধন

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মীরসরাই প্রেসক্লাবের মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে মীরসরাই উপজেলার মীরসরাই প্রেসক্লাবের উদ্দ্যেগে সাংবাদিক রিয়াজ চত্ত্বরে বৃহস্পতিবার (৯ ফ্রেবুয়ারী) বিকাল ৫টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াছ রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বাংলাদেশ প্রতিদিনের দুবাই প্রতিনিধি কামরুল হাসান জনি, দৈনিক সমকাল পত্রিকার মীরসরাই প্রতিনিধি বিপুল দাশ, সীতাকুন্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন, প্রচেষ্টা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজিব পাল এই সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক, শরীফ উদ্দিন শিবলু, সাহাব উদ্দিন, ...
১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে

১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে

বিজ্ঞান-প্রযুক্তি, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ  ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে : ভারতে বিটিভির অনুষ্ঠান প্রচার হবে : তথ্যমন্ত্রী এখন পর্যন্ত ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তাঁর সম্মতি পাওয়া যায়। সে অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশের টিভি...