Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হওয়ায় মীরসরাই প্রেস ক্লাবের শুভেচ্ছা

চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হওয়ায় মীরসরাই প্রেস ক্লাবের শুভেচ্ছা

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় কর্মরত ওসি জাহিদুল কবির চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় গতকাল মঙ্গলবার ( ২১ মার্চ) সন্ধ্যায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় মীরসরাই প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ( দৈনিক আজাদী) বলেন দেশের আইনশৃংখলা রক্ষায় ঠিক এভাবেই দেশের সকল পুলিশ সদস্যগন অবদান রাখলে আজ পুরো দেশ এর সকল নাগরিক সুশৃংখলায় আবদ্ধ হতে পারবে। স্থানীয় সংবাদকর্মীগন পুলিশ বিভাগের এমন উৎসাহমূলক উদ্যোগকে স্বাগত জানান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী ( দৈনিক ইত্তেফাক), রাজিব মজুমদার ( দৈনিক জনকন্ঠ), রণজিত ধর ( দৈনিক সংবাদ), নয়ন কান্তি ধূম ( দৈনিক ভোরের পাতা), মোঃ ইউসুফ ( ভোরের কাগজ), নাছির উদ্দিন ( দৈনিক মানবকন্ঠ), সাহাব উদ্দিন ( দৈনিক ড...
সুরচর্চা সঙ্গীত পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা

সুরচর্চা সঙ্গীত পরিষদের সাংস্কৃতিক সন্ধ্যা

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
এম.ইমাম হোসেন ঃ ঝিমিয়ে পড়া মূল ধারার সাংস্কৃতিক চর্চার সাবলিল অঙ্গনকে জাগিয়ে তোলার প্রত্যয়ে মীরসরাইয়ে সুর চর্চা সঙ্গীত পরিষদের ৩য় প্রতিষ্ঠা বাষির্কী, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা গত ১০ মার্চ শুক্রবার বিকাল ৩টায় মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সুরচর্চার অধ্যক্ষ সঞ্জীব কুমার নাথ এর সভাপতিত্বে, আবৃত্তিশিল্পী মাহ্‌ফুজুল আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ অধ্যাপক পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী । স্বাগত বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার। এরপর ধারাক্রমে সূচনাতেই শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় দলীয় সঙ্গীত “একি অপরুপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী” পরিবেশনা করেন সুর চর্চা সঙ্গীত পরিষদের শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন। এরপর আদৃতা নাথ পুজা এর কণ্ঠে রবীন্দ্র সংঙ্গীত ‘আজ জো...
মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো ট্রাকের পেছন দিকে অপর ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। বুধবার(২২ মার্চ) দিবাগত রাত আড়াইটার সময় এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্টো উ ১১-৩৮৭৫) দাঁড়ানো ট্রাকটির পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের পুত্র শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলে মারা যায়। চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত ট্রাকের চালক ও সহকারী এবং দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।...
কবি বিদিশা দাসের কবিতা ”বাঁশিডাক ”

কবি বিদিশা দাসের কবিতা ”বাঁশিডাক ”

কবিতা ও গল্প, সাহিত্য-সংগঠন, স্লাইড
বাঁশিডাক বিদিশা দাস ইদানীং প্রায়ই বুক হু হু করা বাঁশিডাক শুনি ! যে বাউণ্ডুলে ছেলে এলোমেলো বিকেলে আজো আবছায়া পথ ধরে হেঁটে চলে যায়, নাজানি কবে থেকে ধুলোপথে সে চলে যাচ্ছে,যাচ্ছে... চলে যাওয়ার কোন শব্দ থাকেনা, শুধু থাকে হঠাৎ ফুরিয়ে যাওয়া গল্প, নিবিড় কুয়াশা আর স্তব্ধতার ভাষা। বড় আশ্চর্য বাঁশি বেজে ওঠে ছেলের ঠোঁটে। ইচ্ছে করে ছুঁয়ে দেখি ওই চলে যাওয়াকে, ছুঁয়ে ফেলি ধু ধু করা শব্দহীন বহুদূর অথবা ওই মনখারাপিয়া বাঁশির সুর । আমিতো সম্পূর্ণ হতে চেয়েছি শুধু ওই বাঁশির ডাকেই ! দূরত্ব ঘোলাটে হয়ে যায়,সময় বয়ে যায় ; বাউণ্ডুলে ছেলেটা আজো চলে যায়,চলে যায়... ফুল-পাতা ঝরার, দীর্ঘশ্বাসের কোন শব্দ শুনিনা, শুধুই বুক হু হু করে ওঠা বাঁশিডাক শুনি,শুনি... ।।...
কবি আহমেদ পলাশের কবিতা ‌‌‍‌‌‍‌‌‌‌‌‌‍”নিঃসঙ্গ নীড়”

কবি আহমেদ পলাশের কবিতা ‌‌‍‌‌‍‌‌‌‌‌‌‍”নিঃসঙ্গ নীড়”

কবিতা ও গল্প, সাহিত্য-সংগঠন, স্লাইড
  নিঃসঙ্গ নীড় আহমেদ পলাশ . শান্তিটা বেশ খুঁজি- কোথায় আছে শান্তি বলো স্বস্তিতে চোখ বুজি। . বার্মা থেকে ইরাক চলো কোথায় শান্তি আছে বলো বুলেট বোমে বিদ্ধ সব বর্বরতার কলরব! মানবতা শুধুই মেকি আসুন তাদের দৃশ্য দেখি- . হায়! ইরাকে চোখ যায় নির্বিচারে একটি দেশ ধ্বংস এখন প্রায়, রক্তরঙা কাফন উড়ে ধূসর সিরিয়ায়! . নিঃসঙ্গ আজ নীড় নষ্ট জনের ভীড়। তবু শান্তি খুঁজি, একফোঁটা সুখ পারবে দিতে স্বস্তিতে চোখ বুজি।...

রাহুল-প্রিয়াঙ্কার সংসারে ভাঙন

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান। রাহুল-প্রিয়াঙ্কার সংসার জীবন বেশ ভালোই কাটছিল। পুত্র সহজ-এর জন্মের পর থেকেই নাকি তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। কিন্তু রাহুলের একটি স্ট্যাটাসে তাদের বিচ্ছেদের আভাস পাওয়া গেছে। কিছুদিন আগে বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত্র ওয়েব ওয়ার্ল্ডে একটি বিতর্কিত মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে চার চাকরিজীবী নারী মিরাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেন। এই খোলা চিঠির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ট্যাগ করে একটি স্ট্যাটাস লিখেন রাহুল। এতেই তাদের বিচ্ছেদের আভাস মেলে। রাহুল লিখেন, ‘আমি জানি তুমি (প্রিয়াঙ্কা) সহজকে কতটা মিস কর। এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর (...
মেদ কমাতে আদা-লেবু

মেদ কমাতে আদা-লেবু

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ পেটে মেদ হলে তা দেখতে যেমন বিদঘুটে তেমনই অস্বস্তিকরও। পেটের মেদ নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। আর মেদ একবার জমতে শুরু করলে তা বাড়তেই থাকে। অনেক সময় নানা উপায় অবলম্বন করেও তা কমানো সম্ভব হয় না। মেদ কমানোর জন্য অনেকেই ডায়েট করে খান। কিন্তু ডায়েটে একটু গড়মিল হলেই ফলাফল হয় উল্টো। ওজন কমার বদলে বাড়তে থাকে। মেদ আরো জমা হতে থাকে। পেটের মেদ নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য এমন একটি পানীয় রয়েছে যা পান করলে খুব দ্রুত মেদ কমবে। মাত্র এক কাপ পানি প্রতিদিন পান করার ফলে এক মাসেই আপনার পেট ১ ইঞ্চি করে কমে যাবে। এই জাদুকরী পানি তৈরি করতে মাত্র দুইটি উপকরণের প্রয়োজন। আদা ও লেবুর মিশ্রণ আপনার ওজন কমিয়ে আনবে জাদুকরী উপায়ে। প্রথমে আদার ছোট ছোট টুকরা করে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানির সাথে আরও পানি মিশিয়ে একটি সম্পূর্ণ লেবু কয়েক টুকরা করে পানিতে ভিজিয়ে রাখুন। তারপর দুই...
খুশকি তাড়াবেন যেভাবে

খুশকি তাড়াবেন যেভাবে

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক : খুশকির কারণে সমস্যায় ভুগতে হয় অনেককেই। খুশকি প্রতিরোধের জন্য প্রয়োজন নিয়মিত চুলের যত্ন নেয়া। চিরুনি ও চুল মোছার তোয়ালে আলাদা করে রাখা ভালো। চুল খুশকি মুক্ত রাখতে নিয়মিত চিরুনি, তোয়ালে, বালিশের কভার ও চাদর পরিস্কার রাখা প্রয়োজন। এছাড়া ভেজা অবস্থায় চুল না আঁচড়ানো ভালো। এছাড়া খাদ্যাভাসও চুলের খুশকি প্রতিরোধে ভূমিকা রাখে। এ জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান করা এবং টাটকা ফল, সবজি ও প্রোটিন জাতীয় খাবার খাওয়া।খুশকি দূর করতে অনেকেই ছুটে চলেন নামিদামি পার্লারে। কিন্তু যাদের নিয়মিত পার্লারে যাওয়া সম্ভব হয় না। তারা ঘরে বসে নিজেই নিতে পারেন নিজের চুলের যত্ন- ১. দূর্বা ঘাস ও নিমপাতা বাটা, ভিনেগার ও শসার রস মিশিয়ে পেস্ট করে মাথার তালুতে লাগিয়ে আধঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। ২. আমলকি ও শিকাকাই গুঁড়ো, নারকেল তেলের সঙ্গে পেস্ট করে চুলে দিতে হবে। ...