Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাই প্রেস ক্লাবের মতবিনিময় সভা :  মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে  প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

মীরসরাই প্রেস ক্লাবের মতবিনিময় সভা : মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

জনপদ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
॥ খবরিকা রিপোর্ট ॥ মীরসরাই প্রেস ক্লাবের নিয়মিত মাসিক সভা শুক্রবার ( ২৮ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক রাজীব মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংস্কৃতিক শরিফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমাম হোসেন নির্বাহী সদস্য সানেয়ারুল ইসলাম রনি, রেজা তানভীর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, কিছু সাংবাদিক নামধারী মীরসরাই প্রেস ক্লাবকে জড়িয়ে তাদের নিজস্ব ও ফেইক ফেসবুক আইডি এবং ভূঁইফোড় অনলাইন দৈনিকে ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। মীরসরাই প্রেস ক্লাব মনে করে এটি হীনমন্যতার বহিপ্রকাশ। মীরসরাই প্রেস ক্লাব গনতান্ত্রিক প্...
রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তুলতে হবে : কামরুল ইসলাম চৌধুরী,  সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি

রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তুলতে হবে : কামরুল ইসলাম চৌধুরী, সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার কৃতি সন্তান সরকারের রাজস্ব বিভাগ এর সহকারি কমিশনার ও সাবেক বাকাএভ সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন দেশের জনগনকে রাজস্ব প্রদানের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে দেশ ও সরকারকে স্বনির্ভর করে তোলার দায়িত্ব আমাদের সকলের। তিনি তাঁর বক্তব্যে দেশের সকল সক্ষম ব্যক্তিকে সরকারকে যথাযথ রাজস্ব প্রদান এর আহ্বান জানান। এছাড়া রাজস্ব আদায়ে নিয়োজিত সকল কর্মকর্তাকে ও আন্তরিকভাবে সরকারকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। গত বুধবার ( ২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার রমনা পার্কের এউরো এশিয়া রেষ্টুরেন্টে আয়োজিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে সদ্য যোগদানকৃত সহকারি রাজস্ব কর্মকর্তাগনকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উক্ত বক্তব্য প্রদান করেন। বাকাএভ এর ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাফিজ আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আরো বক্তব্য র...
কোটি ছাড়ালো এফ এ সুমনের ‘জানরে তুই’

কোটি ছাড়ালো এফ এ সুমনের ‘জানরে তুই’

বিনোদন, স্লাইড
বিনোদন ডেক্সঃ  কোটি ছাড়ালো জনপ্রিয় সঙ্গীতশিল্পী এফ এ সুমনের গানের মিউজিক ভিডিও। তবে, এটি কোনো অফিসিয়াল ভিডিও নয়। তার গানের আনঅফিসিয়াল একটি ভিডিওই এখন তোলপাড় করছে ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। শখের বশেই খুলনার উদীয়মান ভিডিও নির্মাতা এম এ সোবহান ২০১৫ সালের ডিসেম্বরে নির্মাণ করেন ‘জানরে তুই’ গানের মিউজিক ভিডিও। নন্দিত কণ্ঠশিল্পী এফ এ সুমনের জনপ্রিয় এ গানের মডেল হয়েছিলেন স্থানীয় তরুণ মডেল জারা ও লিটন। নির্মানের পর এলাকার ক্যাবল নেটওয়ার্কে প্রচার করে ভিডিওটি। একটা সময় নিজের ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করেন সোবহান। এতেই হয়ে গেল বাজিমাৎ। ইউটিউবে এখন বইছে ‘জানরে তুই’ ভিডিও’র ঝড়! এটি আজ সকাল দশটা নাগাদ ছাড়িয়েছে কোটি ভিউয়ারের মাইল ফলক। শুধু তাই নয়, বিকেল ৪টা ৪৩ মিনিট পর্যন্ত ভিডিওটির ভিউয়ার দাঁড়িয়েছে ১ কোটি ৭ হাজার ৬০জন। ক্রমাগত বেড়েই চলেছে সোহাগ ওয়াজীউল্লাহর লেখা এ গানের ভিডিওটি। এ বিষয়ে ...
তুরস্কে ভিন্নমতের ১ হাজার লোক গ্রেপ্তার

তুরস্কে ভিন্নমতের ১ হাজার লোক গ্রেপ্তার

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারী ১ হাজার লোককে গ্রেপ্তার করেছে তুর্কি সরকার। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১৬ সালে প্রেসিডেন্ট এরদোয়ানকে উৎখাতের যে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা হয়েছিল, সেই ধারার সঙ্গে যুক্ত ছিলেন এসব লোক। ১ হাজার জনকে গ্রেপ্তার করার পরও আরো ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তারের তালিকায় রেখেছে দেশটির সরকার। কর্তৃপক্ষের দাবি, তালিকায় থাকা এসব লোক তুরস্কের পুলিশ বাহিনীর মধ্যে গোপনে সরকারের বিরুদ্ধে কাজ করছে। তুর্কি সরকার বারবার দাবি করছে, ২০১৬ সালের জুলাই মাসে এরদোয়ানকে উৎখাতে জড়িত ছিল যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন তিনি। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন দেশটির জনগণ। এর ফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত তার ক্ষমতায় থাকার পথ প্রশস্...
বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই পাকিস্তান টুডে নামক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার জন্য আগামী ৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার দুবাইয়ে আইসিসির সভা শেষে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবি প্রধান বলেন, আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’ বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,...
সালমানের গোপন তথ্য ফাঁস করতেন দেহরক্ষীরা!

সালমানের গোপন তথ্য ফাঁস করতেন দেহরক্ষীরা!

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক :বলিউডের ‘ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান খান। কর্মচারী থেকে শুরু করে সহকর্মী সবার বিপদ আপদেই পাশে থাকেন তিনি। কিন্তু অন্যায়কে কখনই প্রশ্রয় দেন না তিনি। তাই তো নিজের তিনজন দেহরক্ষীকে ছাটাই করেছেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সালমান জানতে পেরেছেন, দেহরক্ষীরা তার বিষয়ে গোপন তথ্য মিডিয়ায় ফাঁস করে দেন। এরপর তিনি তার তিনজন দেহরক্ষীকে চাকরিচ্যূত করেন। তবে তার প্রধান দেহরক্ষী সেরাকে তিনি চাকরিচ্যূত করেননি। সেরা দীর্ঘ ১৫ বছর ধরে সালমানের দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দীর্ঘদিনের ম্যানেজার রেশমা শেঠিকেও বাদ দিয়েছেন সালমান। গত ১৪ বছর ধরে সালমানের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। পারিবার থেকে সালমানকে দূরে রাখছেন এ অভিযোগেই নাকি তাকে বাদ দেয়া হয়েছে। সিনেমার কাজের দিক থেকে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছেন সালমান। এ ছাড়া ...
গরমে থাকুক পেট ঠাণ্ডা

গরমে থাকুক পেট ঠাণ্ডা

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক : রোজই বাড়ছে তাপমাত্রা। অন্যবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। কিন্তু গুমোটভাব আর শুষ্কভাব এবারের গরমের বৈশিষ্ট্য। মাথা ধরা, অ্যাসিডির মতো সমস্যা এই গরমে শারীরিক অসুস্থতার প্রধান উপসর্গ। তবে এগুলো পেট ঠাণ্ডা রেখেই মোকাবিলা করা যায়। জেনে নেওয়া যাক চার উপায়- আগে বাড়িতে মাটির কলসিতে পানি রাখা হত। এখন আমরা বোতলে ভরে ফ্রিজে পানি রাখতেই অভ্যস্ত। গরমকালে মাটির কলসিতে পানি রাখার বৈজ্ঞানিক ভিত্তি ছিল। মাটির কলসিতে রাখা পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে ও প্রস্রাব পরিষ্কার রাখতে সাহায্য করে। দিনের মধ্যে একবার অন্তত দই-ভাত খান। বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে খেলেই সবচেয়ে ভালো। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দই-ভাত। রাতে শোওয়ার আগে অবশ্যই খান গুলকন্দ মিল্ক। এই দুধ শরীর ঠাণ্ডা করে রাতে ভালো ঘুম হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। যদি গুলকন্দ কী না জানেন...
বাংলাদেশ সমিতির সভাপতিকে শুভেচ্ছা জানালো জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাতের নেতৃবৃন্দ

বাংলাদেশ সমিতির সভাপতিকে শুভেচ্ছা জানালো জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাতের নেতৃবৃন্দ

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না, আরব আমিরাত প্রতিনিধি :- প্রতিবন্ধকতার অভাব নেই আমাদের চারিপাশে। তবে এ সত্য, সংকট, হতাশা ও দুঃসংবাদের মধ্যে ও সংযুক্ত আরব আমিরাত দেশের বাংলাদেশীদের মানুষের আলোর পথের যাত্রা থেমে নেই। সততা, সাহস ও উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত হয়ে ছড়িয়ে থাকা আলো জ্বালা মানুষের সমাজে বড় অভাব। মানুষ মুানুষের জন্য কথাগুলো কেবল কবিতা আর গানে আর মুখরোচক শ্লোগানের মধ্যে বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকে। কখনও কখনও সমাজের কিছু মানুষ তাদের কর্মকান্ডের যথার্থ প্রতিফলন ঘটাতে পারেন। কেউ কেউ তাদের আর্থিক সংগতি দিয়ে আবার অনেকে নিজ উদ্যোগে মানুষের জন্য কল্যাণকর কোনো অবদান রাখাার চেষ্টা করেন। আলোকিত মানুষের সংজ্ঞা কী আমরা জানিনা। একজন মানুষ নিজে আলোকিত হওয়া, নিজে শুদ্ধ, পবিত্র, বড় হওয়া নাকি এমন কিছু মানুষ তৈরী করে যাওয়া যারা আলো ছড়ায় চারপাশে। আমি একজন মানুষের কথা বলব, একজন নিবেদিত মানুষ, একজন নিঃস্বার্থ...