ফেসবুক আইডি হ্যাক থেকে মুক্তির উপায়
বর্তমানের একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। যত বেশি তথ্য দিচ্ছে তত বেশি নিজেকে আপনি ভার্চুয়াল জগতে প্রকাশ করছেন। তত বেশি আপনার প্রাইভেসি ঠুনকো হচ্ছে। এ যুগটা সাইবার ক্রাইমের যুগ। আপনার তথ্য চুরি করে অথবা আপনাকে ট্রেস করে ক্ষতি করা কঠিন কোন ব্যাপার নয়।
যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুক ব্যবহারে রীতিমতো আসক্ত হয়ে পড়ছে এর ব্যবহারকারীরা। তবে নিরাপত্তা বিষয়ক নিয়ম কানুন ভালভাবে না জানার ফলে ফেসবুক হ্যাক হয় বিধায় অনেককেই নানা হয়রানী ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে মুক্তি পেতে করণীয় কি তা জেনে নিন:-
পাসওয়ার্ড রক্ষা করতে হবে-
কখনও আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবেনা। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন যা অনুমান করা কঠিন। কখনই নিজের নাম বা সাধারণ শব্দ পাসওয়ার্ড এ ব্যবহার করা উচিত না।
ফেসবুক পাসওয়ার্ডটি শুধু মাত্র ফেসবুকের জন্য ব্যবহার করা উচিত। অ...







