Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব

মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ হেতালিয়া খালের পাড়ে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মীরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ৫০ বছরে পা দিল। ওই উপলক্ষে গত ১৩ জানুয়ারী বেলা আড়াইটায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর দুইদিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকাল ৩ টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। কালো, লাল, হলুদ, নীল, সবুজ, বেগুনী, আকাশী, সাদা, খয়েরীসহ নানা রঙ্গের টি শার্ট গায়ে পরিধান করে র‌্যালীতে পা মেলান শিক্ষক, পড়–য়া, প্রাক্তন শিক্ষার্থী অনেকেই। ওই র‌্যালী সাধুরবাজার এলাকা পরিক্রমা করে স্কুলে ফেরার পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক। আলোচনা সভা ও স্মৃতিচারণ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচীব ডা. কামাল উদ্দিন, যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সদস্য হাস...
মীরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ১০ হাজার কম্বল বিতরণ

মীরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ১০ হাজার কম্বল বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গরীব, দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার পিস কম্বল বিতরণ করেন। ১৩ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১১টায় মিরসরাই পৌরসভার নাজিরপাড়াস্থ নিজ বাড়ি থেকে উক্ত কম্বল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার ওয়ার্ডের প্রতিনিধিদের কাছে গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের জন্য উক্ত ১০ হাজার কম্বল হস্তান্তর করেন তিনি নিজ হস্তে। এসময় উপস্থিত ছিলেন ৭নং কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, ৫ নং ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোজাম্মেল হোসেন, মীরসরাই পৌরসভার কাউন্সিলর রহিমুল্লাহ, বারইয়াহাট পৌরসভার কাউন্সিলর ইমাম হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন, অভি রায়, মিল্টন প্রমুখ সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।...
ইউটিউবে প্রকাশ হল রাশেদ-নাসা’র মিউজিক

ইউটিউবে প্রকাশ হল রাশেদ-নাসা’র মিউজিক

বিনোদন, স্লাইড
বিনোদন প্রতিবেদকঃ তরুণ অভিনেতা রাশেদ প্রহর ও মডেল অভিনেত্রী নাসা খানের”একটু একটু করে বুকেরি ভিতর” শিরোনামের গানটি মিউজিক ভিডিও গতকাল সন্ধ্যায় সিডি ভিশনের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয়।গানটি লিখেছেন ও পাশাপাশি সুর করছেন আনোয়ার শিকদার।গানটিতে কন্ঠদিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী,এস আই টুটুল ও তিন্নি।গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা।গানটির চিএায়ন হয়েছে কক্সবাজার জেলার বিভিন্ন মনোরম লোকেশনে। গানটির প্রসঙ্গে অভিনেতা রাশেদ প্রহর বলেন,দারুণ একটি কাজ হয়েছে।আমার বিশ্বাস বাংলা গানের দর্শক-শ্রোতাদের হ্নদয় ছুয়ে যাবে।গানটির প্রসঙ্গে, তরুণ প্রজন্মের মডেল অভিনেত্রী নাসা খান বলেন,আমরা পাহাড়ে শুটিং করছি অনেক কষ্ট হয়েছিলো কারন পাহাড়ে উঠা তো সাধারণত অনেক কষ্ট ব্যাপার। তাই পাহাড়ে উঠতেই আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তারপর ও কাজটি আমারা নিখুঁত ভাবে করার চেষ্টা করেছি।এছাড়াও ও রাশেদ ভাই আ...
মীরসরাইয়ে সিঁধেল চুরি

মীরসরাইয়ে সিঁধেল চুরি

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার জোরারগঞ্জের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড়ে রজনী মেস্ত্রী বাড়ির নয়ন চন্দ্র নাথের ঘরের সিঁধ কেটে ১ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল হ্যান্ডসেট চুরি করে নিয়ে যায় সিঁধেল চোরেরা। এ ব্যাপারে নয়ন চন্দ্র নাথ জানান, গভীর রাতে আমার ঘরের সিঁধ কেটে ১ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল হ্যান্ডসেট চুরি করে নিয়ে যায়। সকালে উঠে ঘটনাটি টের পাই আমরা। এ বিষয়ে জোরারগঞ্জ থানার জ্যৈাষ্ঠ উপ-পরিদর্শক বিপুল দেবনাথ বলেন, চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।...
মীরসরাইয়ে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মীরসরাইয়ে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি:: মীরসরাইয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে কালের কণ্ঠের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে গত বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।এতে মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজে, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও মীরসরাই উপজেলা শুভসংঘের সকল সদস্য শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে কেককাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক মো. নজরুল ইসলাম, সাংবাদিক মাহবুব রহমান পলাশ...
মীরসরাইতে ভার্কের অভ্যন্তরীণ আন্দোলনের জের ধরে হামলা, আহত ৫

মীরসরাইতে ভার্কের অভ্যন্তরীণ আন্দোলনের জের ধরে হামলা, আহত ৫

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদরস্থ ভার্ক নামক সংস্থার অভ্যন্তরীন আন্দোলনের জের ধরে হামলায় ৫ কর্মচারী আহত হবার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উক্ত হামলার ঘটনা ঘটে। বুধবার ( ১০ জানুয়ারী ) সকালে এই বিষয়ে মীরসরাই থানায় একটি আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক মুচলেকায় সুরাহা হয় বলে জানা যায় । ভার্ক এর মীরসরাই সদর শাখার ঋন কার্যক্রমের ব্যবস্থাপক রাজিবুল ইসলাম এর স্ত্রী আফরোজা বানু জানান বেশ কিছুদিন ধরে বেতন ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধার দাবীতে বিভিন্ন শাখার কিছু এনজিওকর্মী আন্দোলন করছিল। তার মধ্যে আমার স্বামী ও ছিল। মঙ্গলবার ( ৯ জানুয়ারী ) তিনি স্বাভাবিক অফিশিয়াল কার্যক্রম সেরে অফিসের পাশ্ববর্তি ভাড়াবাসায় এসে অবস্থান করছিলেন। গভীর রাতে সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষের একদল এসে আমার স্বামীকে বেদমভাবে মারতে মারতে তুলে নিয়ে যায়। এরপর থেকে আমার স্বামীকে আর পাওয়া যাচ্ছে না। ভার্ক এর হাসপাতাল শাখ...
এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা

এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী সহ সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্য ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা করেছে দি রয়েল্স ক্লাব নামের একটি সংগঠন। সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত (৩১৪৭) ক্লাবটি রোববার নগরীর মুসলিম হলে জাকজমকপূর্ণ সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেন। সৃজনশীল আইকন এর প্রধান নির্বাহী ওয়াসিম আহমেদ জানান, জুনয়ির চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রামে তারুণ্যেদীপ্ত বিভিন্ন সংগঠনের নেতৃত্বে সফলতার অর্জনের ফলশ্রুতি কারণে নিয়াজ মোর্শেদ এলিটকে আইকন অব দ্যা ইয়্যুথ বাংলাদেশ ঘোষণা করা হয়। পাশাপাশি এ সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য আরও কয়েক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সংগঠনটির আয়োজনে মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ চট্টগ্রাম নগর ও উপজেলা থেকে আগত প্রায় ৭’শ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর গবেষণা করে...
মীরসরাইয়ে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

মীরসরাইয়ে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই উপজেলার করেরহাটের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শনিবার) সকালে পশ্চিম জোয়ারে সংস্থা কার্যালয়ে অধিকাংশ সদস্যের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। ২০১৮-২০১৯ মেয়াদে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে তোফায়েল আমিন মাসুদ ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক ইমন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এম. নাজিম উদ্দিন রিপন, শরীফুল ইসলাম ঈশান, মিজানুর রহমান রুবেল, সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক আশ্রাফুল হক আসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাঈম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, সাংস্কৃতিক ও সামাজিক সম্পাদক ...