টালবাহানা করে বেগম জিয়াকে কারাগারে রাখা যাবে না -জাহিদুল আফছার জুয়েল
নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান, মিরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সরওয়ার উদ্দিন সেলিমসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজ সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ মিরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোরশেদ হাজারী, আবুল কালাম আজাদ, ওমর শরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ...







