মীরসরাইয়ের দরিদ্র সিএনজি চালককে পিটিয়ে জোর করে স্বাক্ষর নিয়ে জমি লিখে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের জনৈক দরিদ্র সিএনজি চালককে পিটিয়ে ষ্টাম্পে স্বাক্ষর নিয়ে তার জমি জবর দখল করতে চায় স্থানীয় কতিপয় প্রভাবশালী। অবশেষে দরিদ্র সিএনজি চালক এই বিষয়ে চট্টগ্রামের জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করে। বর্তমানে জীবনের নিরাপত্তায় গনমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রার্থনা করে।
মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরিদ্র সিএনজি চালক সুমন চন্দ্র নাথ ( ৩২) স্থানীয় গনমাধ্যম কর্মিদের কাছে গত রবিবার ( ১১ নভেম্বর) অশ্রুসিক্ত নয়নে বলে আমি পিতৃমাতৃহীন একজন সাধারন খেটে খাওয়া মানুষ। সহায় সম্বল বলতে সামান্য কিছু ফসলি জমি। কিন্তু আমার এলাকার প্রভাবশালী পক্ষ মৃণাল কান্তি, সুনিল চন্দ্র, দিলীপ গং দের চোখ পড়ে আমার সামান্য ৩ শতক জমির উপর। গত ৭ নভেম্বর উক্ত ব্যক্তিগন আমায় পিটিয়ে ও লাঞ্চিত করে তিন শত টাকার ষ্ট্যাম্পে বায়নানামা বানিয়ে জোর পূর্বক আমার স্বাক্ষর নেয়। এই ...





