Saturday, October 31Welcome khabarica24 Online

স্লাইড

পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দিন ব্যাপী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু নছর মাষ্টার এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ে শিক্ষক আইনুল কবির এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন মীরসরাই চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য এবং উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, হুমায়ন কবির বাবুল, আলী হোসেন, শামসুদ্দিন, ডাক্তার ফিরোজ খান, মোজ্জামেল হক, মীর কাশেম মেম্বার, সহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথীরা তাদের বক্তব্য প্রদান কালে বলেন, প্রাতি...
মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ঃ বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই উপজেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল ছাত্র-ছাত্রী এবং অভিবাবক নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ৯ মার্চ (শুক্রবার) সকালে কুমিল্লা ময়নামতি ও কোটবাড়ি বিকালে কুমিল্লায় ময়নামতি জাদুঘর মীরসরাই শিল্পকলা আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমণে প্রায় ১৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী এবং অভিবাবক অংশগ্রহণ করেন। উক্ত আনন্দ ভ্রমণে মীরসরাই শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার শেষে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা করেন শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীরা । পরে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এই সময় শিল্পকলা একাডেমীর দায়িত্বে থাকা সানোয়ারুল ইসলাম রনি বলেন, মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোল...
:::ড. ধর্মকীর্তি মহাথেরো এর সুবর্ণ জয়ন্তী ::: মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

:::ড. ধর্মকীর্তি মহাথেরো এর সুবর্ণ জয়ন্তী ::: মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৮ মার্চ (শুক্রবার) বিকেল পর্যন্ত দশদিন ব্যাপী অনুষ্ঠান দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন মীরসরাইয়ে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলনে শান্তি এবং অহিংসার বার্তায় বয়ে আনুক বিশ্ব শান্তি । তিনি মীরসরাইয়ের গ্রামীন জনপদে বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত বৌদ্ধ ধর্মের শান্তির বার্তাবাহক ভিক্ষুগনকে শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন হাজার বছর ধরে এদেশের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা ও সমপ্রীতি প্রদর্শন করে আসছে তা আমাদের অহংকার। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বীদের এ জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি এবং অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে আমাদের কৃষ্টি, সভ্...
সমমনা ডাঃ আহম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সমমনা ডাঃ আহম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার বড়তাকিয়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সমমনা সংঘের শিক্ষা উন্নয়ন ডাঃ আহম্মদ ছোবহান স্মৃতি বৃত্তি পরীক্ষার ২৫ তম পুরুস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান ৭ই মার্চ বৃহস্পতিবার বড়তাকিয়া আফরোজা কমিউনেটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ সময় টেলেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত পুরস্কার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের সচীব মঈন উদ্দীন আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে, মাষ্টার ইকবাল হোসেন ও নুরউদ্দীন এর যৌথ সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী বিশেষ অতিথি হয়ে উস্থিত ছিলেন। ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি এস এম সরোয়ার উদ্দীন,সাধারন সম্পাদক মাহফুজুল হক সংঘঠনের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মাহফুজুল আলম। গ...
মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার দিন ব্যাপী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ নুরুল আফছার এর সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইকবাল হোসেন এবং ইংরেজী বিভাগের প্রভাষক উত্তম কুমার চৌধুরী যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. জামসেদ আলম, আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য জাহেদ আহম্মদ, বারইয়াহাট কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, নিজাপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মীরসরাই কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন, মীরসরাই কলেজ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। সবশেষে...
মীরসরাইয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

মীরসরাইয়ে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই পৌরসভায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মীরসরাই থানা প্রাঙ্গনে ঔষধ প্রয়োগের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির, মীরসরাই পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, পৌর সচিব সমর কান্তি চাকমা, কাউন্সিলর জহির উদ্দিন, নূর নবী, প্রকৌশলি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ প্রমুখ। মীরসরাই পৌরসভার সচিব সমর কান্তি চাকমা জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পৌর এলাকার অর্ন্তভূক্ত সকল স্থানে মশা নিধন ঔষধ প্রয়োগ করা হবে। এই কার্যক্রম মশার উৎপাত না বন্ধ হওয়া পর্যন্ত চলবে।...
বড়তাকিয়ায় ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

বড়তাকিয়ায় ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় একটি ফুটওভার ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। শুক্রবার (১লা মার্চ) দুপুর ৩ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠত হয়। এতে অংশ গ্রহন করে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা এতিম খানা ও হেফ্জ খানার শিক্ষার্থী এবং বড়তাকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, বড়তাকিয়া বাজার পরিচালনা কমিটি, সামাজিক ও সেচ্ছাসেবী সংঘঠন, সরণিকা সংঘ, সমমনা, স্বপ্নতরী-৭১, মীরসরাই উপজেলা আওয়ামী যুব ও ছাত্র লীগের নেতা কর্মী সহ প্রায় ২ হাজার জনসাধারণ। মানববন্ধনে বক্তারা বড়তাকিয়া মাজার গেইটের সামনে একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের জোর দাবী জানান। এই সময় তারা শ্লোগান দিয়ে বলেন, আমাদের দাবী মানতে হবে। এছাড়াও বিভিন্ন ব্যানার ফেসটুনে তাদের দাবির কথা কথা তুলে ধরেণ। মানবব...
আবুতোরাব ফাজিল (স্নাতক) মা‌দ্রাসার বার্ষিক ওয়াজ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আবুতোরাব ফাজিল (স্নাতক) মা‌দ্রাসার বার্ষিক ওয়াজ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে শতবর্ষ বিদ্যাপীঠ আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসা বার্ষিক ওয়াজ, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছানা উল্যার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান আল-আযহারী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আজহারী ও ফেনী ফাজিলপুর ওয়ালীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মেসবাহ উদ্দীন সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্র- ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্...