মীরসরাই শিল্পকলা একাডেমীর বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
বিপুল আনন্দ উৎসাহ ও বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মীরসরাই উপজেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সকল ছাত্র-ছাত্রী এবং অভিবাবক নিয়ে বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ৯ মার্চ (শুক্রবার) সকালে কুমিল্লা ময়নামতি ও কোটবাড়ি বিকালে কুমিল্লায় ময়নামতি জাদুঘর মীরসরাই শিল্পকলা আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমণে প্রায় ১৪০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী এবং অভিবাবক অংশগ্রহণ করেন।
উক্ত আনন্দ ভ্রমণে মীরসরাই শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার শেষে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা করেন শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রীরা । পরে তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এই সময় শিল্পকলা একাডেমীর দায়িত্বে থাকা সানোয়ারুল ইসলাম রনি বলেন, মীরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোল...







