Thursday, October 29Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই পৌরসভায় সুবিধা ভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ

মীরসরাই পৌরসভায় সুবিধা ভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাই পৌরসভার আওতাধীন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের মাঝে বহি বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল। পৌর কাউন্সিলর নুর নবীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, পৌর সচিব সমর কান্তি চাকমা, কাউন্সিলর শাহানা আক্তার, জহির উদ্দিন, নুরুল মোস্তফা, জয়নাল আবেদীন, কোব্বাত আহমদ, রহিম উল্ল্যাহ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার সেলিম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল ফায়াত সংগ্রাম। এসময় ১’শ ১১ জন সুবিধাভোগীর মাঝে বহি বিতরণ করা হয়।...
মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮১.৪৩% দাখিলে ৮৯.৯১%

মীরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮১.৪৩% দাখিলে ৮৯.৯১%

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতাঃ মীরসরাইয়ে এসএসসি পরীক্ষায় ৪৬টি উচ্চ বিদ্যালয়ের ৫ হাজার ৫’শ ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪ হাজার ৪’শ ৩২ জন। উপজেলায় গড়ে পাশের স্কুলে ৮১.৪৩% দাখিলে ৮৯.৯১%। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন পরীক্ষার্থী। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৯জন পরীক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, উপজেলার ৪৫টি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৪’শ ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪ হাজার ৪’শ ৩২ জন পরীক্ষার্থী। পাশের হার ৮১.৪৩%। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন পরীক্ষার্থী। উপজেলায় শতভাগ পাশ সহ ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি)। এদিকে দাখিল পরীক্ষায় ২৬ মাদরাসা থেকে ১ হাজার ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৯’শ ৬৩ জন। পাশের হার ৮৯.৯১%। জিপিএ-৫ পেয়েছে ৯ জন পরীক্ষার্থী। শতভাগ পাশ করেছে আবুতোব ফাযিল মাদরাস...
এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়

এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ- আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়। উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ঘড়ি মার্কেট এলাকায় অবস্থিত বিদ্যালয়টি বরাবরের ন্যায় এবারো ভালো ফলাফল অর্জন করায় ইচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্য ৪৭ জন কৃতকার্য হয়।এবং ১জন কৃতকার্য হয়। এরমধ্য ২ জিপিএ ৫। পাশের হার ৯৭.৯২ %। স্কুলের প্রধান আবু ছালেক জানান, ‘আমি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করা পর থেকে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক প্রচেষ্ঠা এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করছি আগামীতে ফলাফল আরো ভালো হবে ইনসাআল্লাহ।’...
এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়

এসএসসিতে ভালো ফলাফল অর্জন করেছে গোলকেরহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি ঃ- আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে গোলকেরহাট পিএন (পাঞ্জুবের নেছা) বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের গোলকেরহাটে অবস্থিত বিদ্যালয়টি বরাবরের ন্যায় এবারো ভালো ফলাফল অর্জন করায় ইচ্ছ্বসিত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫৮ জন ছাত্রী অংশ গ্রহণ করে। তাদের মধ্য ৫৫ জন কৃতকার্য হয়। এরমধ্য একজন জিপিএ ৫। ১৮ জন এ গ্রেড। ২১ জন এ মাইনাস এবং বাকীরা বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৫ %। স্কুলের প্রধান শিক্ষিকা রোমেনা আক্তার জানান, ‘আমি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছি সম্প্রতি। এই ফলাফল সন্তোষজনক। আশা করছি আগামীতে ফলাফল আরো ভালো হবে।’ উল্লেখ্য গত ২০১৮ ইং সালে এই বিদ্যালয় থেকে ৪৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮% পাশ করে ৭ জন জিপিএ ফাইভ অর্জন করে।...
করেরহাটে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

করেরহাটে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
প্রেস বিজ্ঞপ্তিঃ আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, জয়পুর পূর্বজোয়ার, দক্ষিণ পশ্চিম জোয়ার ও ছত্তরুয়া গ্রামের অর্ধশতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা। ৩ মে (শুক্রবার) বিকালে সংস্থা প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি তোফায়েল আমিন মাসুদ। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য জনাব শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা প্রকৌশলী জনাব মনির আহম্মদ, মুক্তিযোদ্ধা জনাব করিমুল হক, ব্যবসায়ী মাসুদ করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে তোফায়েল আমিন মাসুদ বলেন, 'রমজান মাসকে সামনে রেখে এলাকার অসচ্ছল পরিবারগুলোকে সহযোগিতা করতে এ উদ্যোগ। আমাদের যেসকল সদস্য, শুভাকাঙ্ক্ষী পৃষ্ঠপোষক আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।' সংস্থার সাধারণ স...
কমরআলীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন

কমরআলীতে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে সৃজন সংঘের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফায়ার সার্ভিসের মহড়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনব্যাপী পৃথক কর্মসূচীর আয়োজন করা হয়। কমরআলী মডেল মেডিকেল হলের সত্বাধিকারী হারাধন চক্রবর্তীর সহযোগিতায় কমরআলী ইউনিয়ন হাই স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়৷ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ২ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, ক্যাম্পেইনের উদ্বোধন করেন কমরআলী ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলের মীরসরাই ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স স্টেশান ইনচার্জ রবিউল আজম, কমরআলী ইউনিয়ন হাই স্কুলের সহকারী শিক্ষক নাজমুল আবেদীন, কমরআলী মডেল মেডিকেল হলের সত্বাধিকারী হারাধন চক্রবর্তী, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক ...
নুসরাত হত্যার প্রতিবাদে জোরারগঞ্জে মানববন্ধন

নুসরাত হত্যার প্রতিবাদে জোরারগঞ্জে মানববন্ধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ সারাদেশে নারী, শিশু, যৌন নির্যাতন, ইভটিজিং এবং সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি এর নির্যাতনকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুনি সিরাজের ফাঁসির দাবীতে জোরারগঞ্জে মানববন্ধন করেছে আদর্শ বন্ধু ফোরাম। বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় জোরারগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আদর্শ বন্ধু ফোরামের সভাপতি রাসেল সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর নবী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়–য়া, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া, জোরারগঞ্জ আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক সা...
মহান মে দিবস উপলক্ষে মীরসরাই শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে মীরসরাই শ্রমিক ইউনিয়নের র‌্যালী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা, ॥ মহান মে দিবস উপলক্ষে মীরসরাইয়ের বারইয়ারহাটে চট্টগ্রাম শুভপুর মুহুরী প্রজেক্ট বাস-মিনিবাস ইত্যাদি শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, কার্যকরী সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি কামাল উদ্দিন, আবদুল মোতালেব, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হক, মুক্তিযোদ্ধা মনসুর আহম্মদ, আমজাদ হোসেন মিলন, মহিউদ্দিন মফিজ, মো. শাহাদাৎ হোসেন, নিজাম উদ্দিন, নাছির উদ্দিন মিরাজ, আবদুর রহিম, নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহাদাৎ হোসেন, মো. ফারুক, দেলোয়ার হোসেন, সোহেল, জসীম উদ্দিন প্রমুখ। বক্তারা পরিবহন শ্রমিকসহ সকল শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা, সন্ত্রাস, চা...