Tuesday, July 28Welcome khabarica24 Online

মহান মে দিবস উপলক্ষে মীরসরাই শ্রমিক ইউনিয়নের র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, ॥

মহান মে দিবস উপলক্ষে মীরসরাইয়ের বারইয়ারহাটে চট্টগ্রাম শুভপুর মুহুরী প্রজেক্ট বাস-মিনিবাস ইত্যাদি শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, কার্যকরী সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি কামাল উদ্দিন, আবদুল মোতালেব, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হক, মুক্তিযোদ্ধা মনসুর আহম্মদ, আমজাদ হোসেন মিলন, মহিউদ্দিন মফিজ, মো. শাহাদাৎ হোসেন, নিজাম উদ্দিন, নাছির উদ্দিন মিরাজ, আবদুর রহিম, নজরুল ইসলাম, আবুল কাশেম, শাহাদাৎ হোসেন, মো. ফারুক, দেলোয়ার হোসেন, সোহেল, জসীম উদ্দিন প্রমুখ।

বক্তারা পরিবহন শ্রমিকসহ সকল শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা, সন্ত্রাস, চাঁদবাজী ও দালাল শ্রমিক নেতামুক্ত শ্রমিক অঙ্গন, চাকুরীর নিরাপত্তা ও স্থায়ীত্বের গ্যারান্টি স্বরূপ নিয়োগপত্র, দ্রব্যমূল্যের সাথে সঙ্গতিপূর্ণ বেতন ভাতার নিশ্চয়তাসহ ৮ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জোর দাবি জানান।