Thursday, October 29Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাই প্রেস ক্লাবের সেক্রেটারী নয়ন ধূমের ভারত গমন : দোয়া/ আশীর্বাদ কামনা

মীরসরাই প্রেস ক্লাবের সেক্রেটারী নয়ন ধূমের ভারত গমন : দোয়া/ আশীর্বাদ কামনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক দৈনিক ভোরের পাতা চট্টগ্রাম প্রতিনিধি নয়ন কান্তি ধূম চিকিৎসার জন্য ভারত গমন করলেন। সম্প্রতি তিনি লিভার জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ডা: প্রদীপ কুমার নাথ এর চিকিৎসাধিন ছিলেন। চিকিৎসকের পরামর্শ ক্রমে বুধবার ( ২৮ আগণ্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম বিমান বন্দর থেকে রিজেন্ট এয়ারলাইন্স এ কলকাতা । আবার কলকাতা থেকে এয়ারে এয়ার ইন্ডিয়া বিমানে হায়দারাবাদ পৌছাবেন। সেখানে তিনি এশিয়ান ইনষ্ট্রিটিউট অব গ্যাষ্টলজি হাসপাতালে লিভার জনিত উচ্চমানের চিকিৎসক দ্বারা চিকিৎসা শুরু করবেন। তাঁর এই জটিল রোগকে জয় করে সুস্থ শরীরে দেশে ফিরে আসার জন্য দোয়া/আশীর্বাদ কামনা করেন মীরসরাই প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ইমাম হোসাইন, দপ্তর সম্পাদক সাহ...
মীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী সনদ ও সেলাই মেশিন বিতরণ

মীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী সনদ ও সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব সংবাদদাতা ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মীরসরাইয়ে উপজেলা পরিষদের রাজস্ব তাহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সনদ পত্র বিতরণ এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে ক্রেস প্রদান করা হয়েছে। উপজেলার অডিটরিয়ামে গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার মাধ্যমিক কর্মকার্তা হুমায়ুন কবির খান এর সঞ্চলনায় পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, এই সময় মীরসরাই উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে যথাক্রমে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়, ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, আবুরহাট উচ্চ বিদ্যালয়, ব...
মীরসরাইয়ে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

মীরসরাইয়ে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৭, ২৮, ২৯ তারিখ ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উক্ত ৩দিন ব্যাপী মেলায় ১০ টি স্টল অংশ গ্রহন করে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত রাখা হয়। উক্ত মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, জোরারগঞ্জ থানার অফিসার ...
মাঠে নামছে প্রশাসন : প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রধান শিক্ষক

মাঠে নামছে প্রশাসন : প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রধান শিক্ষক

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: গত ২৫ আগষ্ট খবরিকা ২৪ অনলাইনে প্রকাশিত ‘‘ মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা অনিয়মের অভিযোগ : সভাপতি পদ নিয়ে নাটকীয়তা’’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে এক প্রতিবাদ লিপি পাঠিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক জনাব আজিম উদ্দিন ভূঞা। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেছেন উক্ত সংবাদে তাঁহার ছবি ব্যবহার করা অন্যায় হয়েছে বলে দাবী করেছেন, তাঁহার দেয়া তথ্য প্রদান করা হয়নি, তদন্ত কমিটির আহ্বায়ক এর বক্তব্য দেয়া হয়নি, ৯০ শতাংশ ভাউচার অযৌক্তিক বিষয়টি অমূলক, পিকনিকের অর্থ আত্মসাৎ বিষয়টি সঠিক নহে, সর্বোপরী তিনি ‘ প্রতিকার না পেলে সাইবার ট্রাইবুনালে যেতে বাধ্য থাকিব’ বলে ৬ পৃষ্ঠার উক্ত প্রতিবাদ লিপি প্রদান করেন। তিনি দাবী করেছেন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ স্বার্থান্বেষী কুচক্রি দ্বারা উদ্দেশ্যমূলক, প্রতিহিংসাপরায়ন ব্যক্তি দ্বারা প্ররোচিত। তাঁকে কলংকিত করার জন্...
বারইয়ারহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বারইয়ারহাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরসাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ১০৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ( ২৫ আগষ্ট) রাতে বারইয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়। এরা হলো জামালপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম, সোনাপাহাড় গ্রামের মকবুল আহম্মদের পুত্র মিন্টু মিয়া, নোয়াখালীর সুদারাম উপজেলার সাখেরহাটের আবছার উদ্দিনের পুত্র মো হাসান। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ২৭ পিস, মিন্টু মিয়ার কাছ থেকে ২৫ পিস ও হাসানের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।...
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। (২৬ আগস্ট) সোমবার সকালে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে মীরসরাই অটিজম সেন্টারের আয়োজনে ও উন্নয়ন সংস্থা অপকা (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এডভান্সমেন্ট) এর সার্বিক সহযোগীতায় সহযোগীতায় উক্ত কলেজের বাংলা প্রভাষক নজরুল ইসলাম ও মীরসরাই অটিজম সেন্টারের সমন্বয়কারী শারফুদ্দীন কাশ্মীরের এর যৌথ সঞ্চালনায় এবং মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার এর সভাপতিত্বে উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ইসমাইল খান। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অপকা নির্বাহী পরিচালক আলমগীর হোসেন এই সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ডাঃ জামশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খো...
জোরারগঞ্জে আগুনে পুড়ে দোকানঘর সহ ৫ বসতঘর ভষ্মীভূত, ২ জন অগ্নিদগ্ধ

জোরারগঞ্জে আগুনে পুড়ে দোকানঘর সহ ৫ বসতঘর ভষ্মীভূত, ২ জন অগ্নিদগ্ধ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদাতা, ॥ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন গোবিন্দপুর গ্রামের জেলেপাড়ায় দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ পরিবারের ৪ টি বসতঘর সহ ১টি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এতে আগুনে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন জেলেপড়ার বাসিন্দা হিরালাল দাস হিরণ (৫২) এবং তার স্ত্রী মমতা রাণী দাস (৪২)। তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় নিরঞ্জন দাস, দীপক দাস, শ্যামল দাস এবং হিরালাল দাসের বসতঘর ও একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ-বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানান, বৈদ্যুতিক র্শটর্সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একটি দোকানঘর সহ ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।...

মীরসরাইয়ে ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার মধ্য মান্দার বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার ও স্বাস্থ্য সচেতনা শিক্ষা কার্যক্রম গতকাল ২৬ আগষ্ট (সোমবার) সকাল সাড়ে ১০টায় অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ক্ষুদে ডাক্তার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক ও এটি একাডেমী অধ্যক্ষ মাষ্টার নুরুল আনোয়ার সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিয়া বেগম, সহকারী শিক্ষিকা মধ্যে উপস্থিত যথাক্রমে ছিলেন কামরুন নাহার, জমিলা বেগম ও পান্না রানী দাশ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। উক্ত ক্ষুদে ডাক্তার প্রশিক্ষণ কার্যক্রম মধ্যে ১৫জন শিক্ষার্থীকে ওজন ও উচ্চতা মাপা এবং দৃষ্টি শক্তি পরিক্ষা প্রশিক্ষন প্রদান করা হয়।...