Monday, October 26Welcome khabarica24 Online

সারা-দেশ

সাংবাদিক নুরুল ইসলাম ও রিয়াজের স্মরণসভা অনুষ্ঠিত

খবরিকাকাগজ, জনপদ, প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ
শরিফ উদ্দিন শিবলু ঃ দৈনিক জনকন্ঠ মীরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম রিয়াজ এর ২য় মৃত্যুবার্ষিকী ও সদ্য প্রয়াত চট্টগ্রাম প্রেসকাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক ও সাপ্তহিক প্রহর সম্পাদক প্রবীণ সাংবাদিক নুরুল ইসলামের স্মরণে ১৫ আগষ্ট বিকাল ৪টায় মীরসরাই সাংবাদিক সমিতি ও স্থানীয় পাকি খবরিকার উদ্যোগে খবরিকার কার্যালয়ে সাংবাদিক সমিতির সভাপতি নীরদ বরণ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য প্রদান করেন দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আমিনুল হক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মধ্যপ্রাচ্য প্রতিনিধি কামরুল হাসান জনি, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার , দৈনিক কর্ণফুলি প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী , দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু , দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নাসির উদ্দিন , পাকি খবরিকার সহ-সম্পাদক ওমর ফারুক ইমন ও...

মীরসরাইতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় বিধবার জমি দখল

জনপদ, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক ঃ মীরসরাইতে উপজেলার ভূমি বিভাগের কতিপয় অসাধু কর্মচারী কর্তৃক এতিম বিধবার বিতর্কিত জমিতে আদালতের নিষেধাজ্ঞা স্বত্বে ও জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। উপজেলা সদরের পিতামাতা ও স্বামীহীন অসহায় সাহেদা আক্তার উত্তরাধিকার সূত্রে পাওয়া অবশিষ্ট সম্পদ একখন্ড জমি অসাধূ ভূমি কর্মকর্তাদের দ্বারা বেখল হয়ে যাওয়া থেকে রা করতে প্রাণান্তর চেষ্টা চালিয়ে অবশেষে চট্টগ্রাম যুগ্ম জেলা জর্জ কোর্টে বাদী হয়ে মামলা দায়ের করলে আদালতের যুগ্ম জর্জ ২য় আদালত ১৬৩৭-৩৯ স্মারক আদেশে উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ভূমি অফিসের কর্মচারীরা আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ডটি প্রকাশ্যে উপড়ে ফেলে দেয়। যা আদালত অবমাননায় গন্য বলে সাহেদা বেগম স্থানীয় সাংবাদিকদের কলম সহযোগিতা প্রার্থনা করেন। উপজেলা বিএনপি অফিস ও উপজেলা শিক্ষা অফিস নিকট¯' ¯'ানে নতুন সৃজিত বিএস নং-৮, বিএস দাগ নং- ৫৬০৬৮, আর এস দাগ ১৫৫৪৮ এর  ৩০ শত...
রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মেয়রের আহবান

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার মেয়রের আহবান

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম রহমত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য রোজাদারদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফরমালিন নামক বিষ প্রয়োগ থেকে বিরত থাকা, অধিক মুনাফার লোভ পরিত্যাগ করা, অশ্লীল প্রদর্শনী, বেহায়াপনা ও মাদক ব্যবহার পরিহার করার আহ্বান জানিয়েছেন। তিনি ব্যবসায়ী সহ সব ধরনের পণ্য বিক্রেতাদের আচার আচরনে, কথা-বার্তায়, চাল-চলনে নমনিয়তা প্রদর্শন এবং দ্রব্যমূল্যের উপর অধিক হারে মুনাফা না করে রোজাদারদের সেবার মানসিকতা নিয়ে পবিত্র পেশা ব্যবসা-বাণিজ্য পরিচালনার পরামর্শ দেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সকল কাঁচা বাজার, মার্কেট সমূহ এস্টেট শাখার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারীতে রাখা, সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ সমূহে খত্মে তারাবির নামাজ একই সময়ে আদায় করা, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিতের ন্যায় পথচারী র...

প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ
  একটি অনলাইনে আমার বিরুদ্ধে এই মর্মে মিথ্যা বানোয়াট সংবাদ ছাপানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, গত ১৪জুন মিরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় চট্টগ্রাম থেকে আমার নিকটাত্মীয় আলেয়া বেগম এবং জামাতা রহমান মহাসড়কের এসে নামলে স্থানীয় দৃস্কৃতিকারী শহীদ, মনজু ও মাসুদ তাদের উপর হামলা করে আহত করে। উল্টো এলাকার স্বনাম ধন্য আমরা দুই ভাই দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ এর নামে মিথ্যা অপপ্রচার করে। যা শুধুমাত্র সামাজিক মর্যাদা ুন্ন করার চেষ্টা মাত্র। আমরা এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। -দোস্ত মোহাম্মদ ও শেখ মোহাম্মদ।...
বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বিশেষখবর, সারা-দেশ
জেলার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২৬), রাশেদ (২০) ও হাসান (২৩)। নিহত সাদ্দাম হোসেন ও রাশেদের বাড়ি নয়মাইল এলাকায়। আর হাসানের বাড়ি বি-কুষ্টিয়ায়। শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন যুবক মোটরসাইকেলে করে নয়মাইল থেকে বগুড়া শহরের দিকে আসছিলেন। ফটকি ব্রিজের আগে অন্যদিক থেকে মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।...
আতাইকুলা থানার ওসি প্রত্যাহার

আতাইকুলা থানার ওসি প্রত্যাহার

সারা-দেশ
পাবনার আতাইকুলা থানার ওসি মো. আকরাম হোসেনকে মঙ্গলবার রাতে পাবনা পুলিশ ওয়ারে (পুলিশ লাইনে) প্রত্যাহার করা হয়েছে।। তার স্থলে বগুড়া থেকে বদলি হয়ে আসা পরিদর্শক ফাইজুল ইসলামকে আতাইকুলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান ওরফে মজনু, সুলতান আহমেদ এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ মামুন এবং রফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোববার মারা যান। এ ঘটনায় এজারভুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।...
পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু

সারা-দেশ
পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম মারা গেছেন।পাবনায় আ. লীগের গুলিবিদ্ধ আরেক কর্মীর মৃত্যু রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া পথে তিনি মারা যান। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান ওরফে মজনু, সুলতান আহমেদ এবং আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রফিকুল ও মামুন গুলিবিদ্ধ হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ আটজনকে আটক করে। আতাইকুলা থানার ওসি আকরাম হোসেন সমকালকে জানান, চার খুনের ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতভর অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-মোস্তফা, আবু সামা, কিনু, আব্দুর রহমান, আবু সাইদ, কালু, ইউসুফ এবং স্বপন। ঘাতকদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ...
পাবনায় আ’লীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা

পাবনায় আ’লীগের ৩ কর্মীকে গুলি করে হত্যা

সংবাদ শিরোনাম, সারা-দেশ
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের তিন কর্মী নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- সুলতান হোসেন (৩৫), ফজলু রহমান (৩৮) ও আবদুস সালাম (৪০)। তাদের বাড়ি ধর্মগ্রাম ও পীরগাছা গ্রামে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই তিনজন পুষ্পপাড়া বাজারে এক দোকানে বসেছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক চুন্নু বলেন, ‘নিহতরা আওয়ামী লীগের কর্মী। স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।...