মীরসরাইয়ে যুবলীগ সভাপতি মমিনুল ইসলাম টিপু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম টিপুর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে সোমবার (২৫ মার্চ) মমিনুল ইসলাম টিপু স্মরণ পরিষদ মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করে। মীরসরাই উপজেলা আওয়ামীলী কার্যালয়ে সকালে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে টিপুর কবরে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মমিনুল ইসলাম টিপুর দীর্ঘ রাজনৈতিক জীবন , তাঁর আদর্শ নিয়ে আলোচনা করে বলেন, যে কোন রাজনৈতিক আন্দোলনে টিপুর আদর্শ রাজপথে নেতাকর্মীদের প্রেরণা হয়ে থাকবে। সভায় মীরসরাই উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নুরুল আবছার সেলিমের সঞ্চালনায় ও উপজেলা আওয়াামীলীগের সাবেক প্রচার সম্পাদক শেখ শহীদুন্নবী’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উ...


