ফটিকছড়ির সৈয়দ মেমোরিয়াল বিদ্যালয়ে নরেন আবৃত্তির কর্মশালা
সাইফুদ্দিন ফরহাদ :: “আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই/ আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই/আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার/আমি সব দেখেশুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার” গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের আকুল করা সে প্রাণের বাংলা আজ ভিনদেশি ভাষার আগ্রাশনে তার শুদ্ধতা হারাতে বসেছে। বর্তমান তরুণ প্রজন্ম বাংলা আর ইংরেজির সংমিশ্রণে এক অদ্ভুত ভাষা ব্যাবহার করছে, অথবা বাংলা শব্দগুলো এমন ভঙ্গিতে উচ্চারণ করে থাকে যে শব্দটি বাংলা অভিধানভুক্ত কোন শব্দ বলে মনেই হয়না। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে প্রমিত উচ্চারণের ব্যাপারে আনেকটা উদাসিন। ভাষার এ ক্রান্তিকালে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ চর্চা সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্ত বিষয় মাথায় রেখে বাংলা ভাষার গৌরব অক্ষুন্ন রাখতে নরেন আবৃত্তি একাডেমি বিভিন্ন জেলা, উপজেলা ও নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত শুদ্ধ উচ্চারণ...






