Saturday, October 31Welcome khabarica24 Online

সারা-দেশ

পরকীয়ার টানে দুই সন্তানের পিতার সাথে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও!

পরকীয়ার টানে দুই সন্তানের পিতার সাথে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী উধাও!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব   প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে পরকীয়া সর্ম্পকের টানে ২ সন্তানের পিতার সাথে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী পালিয়ে গেছে। উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে উভয়য়ের বিরুদ্ধে মীরসরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০০৩ সালে খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের মৃত হাফেজ মোঃ শফির পুত্র নুরুল বারি খোকনের সাথে একই উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার জমাদার বাড়ির কামাল পাশার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে হয় । তাদের সংসারে একে একে তিনজন কন্যা সন্তানের জন্ম হয়। রাশেদার স্বামী খোকন দীর্ঘ সময় ধরে প্রবাসে রয়েছে। বিগত কয়েক বছর ধরে নিজতালুক গ্রামের মৃত ফকির আহমদের পুত্র সাইফুল ইসলাম খোকনের ঘরে আসা যাওয়া করতো। এর মধ্যে খোকনের স্ত্রীর সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়...
মীরসরাই দুর্বার শিরোফা জয় করলো রাইভ্যাল সোলজার্সের

মীরসরাই দুর্বার শিরোফা জয় করলো রাইভ্যাল সোলজার্সের

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনব 'দুর্বার প্রগতি সংগঠন'এর ডিপিএল এর মাসব্যাপী ফাইনাল উৎসব গত ২৬ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হয়। সমগ্র উপজেলার ১৬০ জন নিবন্ধিত তারকা ফুটবলার শিরোফা জয়ের লড়াইয়ে ৮টি দলে অংশ নেয়। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আয়োজনের কোন কমতি ছিলনা। অংশনেয়া দল গুলোর মধ্যে যেমন ছিল উত্তেজনা- তেমনিভাবে দর্শকরাও ছিল বাড়তি আমেজে। প্রতিদিনকার খেলা দেখতে আসা দর্শকরা কেউ নিয়ে আসছেন বাঁশি, ভুভুঁজেলা, প্লেকার্ড, পেস্টুন, সাথে ব্যান্ড পার্টির বাজনা সহ আরো কত কি। সমর্থিত দলের জয়োল্লাসে আকাশে একেরপর এক উঠছিল আতশবাজি। সুমুধুর ধারাভাষ্যের সাথে বেজে উঠছে ডিপিএল থিমসং- 'দুর্বার দুর্বার প্রিমিয়ার লীগ-উৎসবের আমেজে প্রিমিয়ার লীগ'। বর্ণিল সাজে সাজানো মাঠ। পতপত করে উঠছে ৮ দলের পতাকা। এসব আয়োজন শুধু দুর্বার এর ডিপিএলকে ঘিরে। গত ৮ ড...
মীরসরাইয়ে  ট্রাকের ধাক্কা- নিহত ১

মীরসরাইয়ে ট্রাকের ধাক্কা- নিহত ১

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ দক্ষিণ বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক চালক নিহত গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পথে ট্রাক চালক এয়াছিন গাজী (৫০) মারা যায়। সে যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের গাজি বাড়ির হারুন গাজির পুত্র। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার জানান, শুক্রবার ভোরে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। মহাসড়কে আগে থেকে সড়কের ওপর একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটি সজোরে কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এসময় প্রায় ৪৫ মিনিট ওই চালক আটকে থাকে। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালক এয়া...
এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার এ.টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ ডিসেম্বর উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন এ.টি একাডেমী ও মান্দারবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণী প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। উক্ত বৃত্তি পরিক্ষা পরিদর্শন করেন .টি.এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ নেওয়াজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আলিম, পরীক্ষা নিয়ন্ত্রক দায়িত্ব পালন করেন, নূরল আনোয়ার সিদ্দিকী সহ প্রমুখ।...
ক্যাসেল ইউনাইটেডের দুর্বার  ডিপিএল জুনিয়র শিরোফা জয়

ক্যাসেল ইউনাইটেডের দুর্বার ডিপিএল জুনিয়র শিরোফা জয়

খেলাধুলা, খেলার মাঠ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত দুর্বার ফুটবল উৎসব গত ২৬ নভেম্বর বর্ণিল আয়োজনে শুরু হয়। সে উৎসবে ১ম বারের মত যুক্ত হয় দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) জুনিয়র গ্রুপ। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার মলিয়াইশ স্কুল মাঠে জমকালো আয়োজনে এ গ্রুপের শিরোফা নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়। সে ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ে সৈকত চৌধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স দলকে দুই-শূন্য গোলে পরাজিত করে ডিপিএল জুনিয়র শিরোফা জয় করে আলী হায়দার চৌধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড। শিরোফা নির্ধারণী ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা মেয়র মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা। এসময় আরো উপস্থিত ছিলেন কোমফোর্ট হাসপাতাল লি. এর চেয়ারম্যান মো. নিজা...

মিরসরাইয়ে প্রাইভেটকারের ভেতর ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

মীরসরাই, সারা-দেশ
নাছির উদ্দিন ঃ মিরসরাইয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার হাজী এ্যগ্রোর সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবিরের নের্তত্বে এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত এবং এসআই আলমগীর সোনাপাহাড় এলাকার হাজী এ্যাগ্রোর সামনে ঢাকামুখি সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো গ, ১৭-৩৮০৯) থামান। তখন গাড়ীতে থাকা মহিলাসহ ৩ জনকে তল্লাশি করে তাদের সাথে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারসহ উক্ত মাদক ব্যবসায়ীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হল, খুলনা জেলার খান জাহান আলী শাহ্ থানার মাত্তম ডাংগা গ্রামের মৃত হাসানের ছেলে মাহমুদ (৩২), বাগেরহাট জে...
মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। হেমন্তের আগমনে পদধ্বনি পাওয়া যায় শীতের। আর শীতের সঙ্গে সম্পর্ক খেজুর রসের। হেমন্তকালেই শুরু হয় গাছিদের তোড়জোর। রস আহরণে ব্যস্ত হয়ে ওঠেন তারা। চারদিকে সেই আয়োজনই চোখে পড়ছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় মীরসরাইয়ের শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের কাজ। উপজেলার বিভিন্ন গ্রামে গাছ পরিস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আবার কোনো কোনো গ্রামে মাসখানেক আগেই গাছ পরিষ্কারের কাজ শেষ করেছেন তারা। ফলে কোনো গাছে পুরোদমে আবার কিছু সংখ্যক গাছে অল্প অল্প করে রসও নামতে শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করেরহাট, হি্গংুলী, জোরারগঞ্জ, মিঠাছরা, মীরসরাই, খৈয়াছড়া, মায়ানী, মঘাদিয়া, হাইতকান্দি, সাহেরখালী, ইউনিয়নের গ্রামগুলোতে প্রতি বছর প্রচুর পরিমাণ খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে। শীতের সুস্বাদু প্রাকৃতিক পানীয় খেজুর রস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ...
জানুয়ারিতে হজ চুক্তি, বাংলাদেশের কোটা ১ লাখ ৩০ হাজার

জানুয়ারিতে হজ চুক্তি, বাংলাদেশের কোটা ১ লাখ ৩০ হাজার

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  ২০১৮ সালের ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে জেদ্দায় সৌদি-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হবে। দ্বি-পাক্ষিক হজ চুক্তির পর হজ প্যাকেজ ঘোষণা করা হবে। হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে নতুন নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ পরিকল্পনার অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে। প্রকাশিত ক্যালেন্ডারে অর্ধশত কার্যক্রমের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করা আছে। সে অনুযায়ী ২০১৮ সালের হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। চলবে আগামী বছরের ১৪ আগস্ট পর্যন্ত। প্রকাশিত হজ ক্যালেন্ডারে হজ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সম্ভাব্য শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কে সেটাও বলে দেওয়া হয়েছে। এর ফলে হজ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ নিয়ে মন্ত্রণালয়গুলো আর ফাইল ঠেলাঠেলি করত...