বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন.
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যোগে উদ্যোক্তাদের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। গত ২ ফেব্রুয়ারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে প্রথমবারের মতো এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, সীতাকুন্ড উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মো: ফারুক, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন। এছাড়াও আনন্দ ভ্রমণে চট্টগ্রাম জেলার ১০০ জনের অধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণে নারী ও পুরুষ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়।
দুপুরে...





