Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

মীরসরাইয়ে স্বপ্নতরী-৭১ সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্দ্যেগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) উপজেলার ১২নং খৈইয়াচড়া ইউনিয়নের হাদিফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রায় ১৪০ শিক্ষার্থী ঝরে পড়া দরিদ্র ও জলদাশ পরিবারের সন্তাদের মাঝে এ উপকরণ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি খান মোহাম্মদ মোস্তফা বলেন, আমাদের স্বপ্নতরী-৭১ এর হাদিফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পর্যায়ে সর্বমোট ১৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে। কিছুদিন আগে আমরা জেনেছি বিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র এবং জলদাশ পরিবারের সন্তান। তারা নতুন খাতা, কলম, পেনসিল, স্ক্যাল পেয়ে খুবই আনন্দিত। এবং আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সদস্যরা মিলে নিজেদের অর্থায়নে একার্যক্রম চা...
ইয়ং বাংলার স্বীকৃতি অর্জন করলো মীরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন

ইয়ং বাংলার স্বীকৃতি অর্জন করলো মীরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের তরুণদের বৃহৎ প্লাটফর্ম ইয়ং বাংলা কৃর্তক জাতীয় পর্যায়ের সেরা পঞ্চাশটি সংগঠনের মধ্যে স্থান করে নেয় মীরসরাইয়ের মলিয়াইশের হেতালিয়া পাড়ের দুর্বার প্রগতি সংগঠন। ২০১১ সালে চব্বিশ তরুণের গড়া এ সংগঠন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, কুসংস্কার, সামাজিক অবক্ষয় সহ নানাবিদ জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে খুব অল্প সময়ে মীরসরাইব্যাপী আলোচিত হয়। এসকল কার্যক্রম পরিচালনায় বর্তমানে সংগঠনের দুইশ তেতাল্লিস স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সে কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এবার তারা জায়গায় করে নিল জাতীয় পর্যায়ের সেরা পঞ্চাশটি সংগঠনের তালিকায়। দেশের ৬৪ জেলার প্রায় আড়াই হাজার সংগঠনকে পেছনে পেলে তারা এ স্থান অর্জন করে নেয়। গত ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিটিউট ইয়ং বাংলা কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮ প্রদান ...
এবার ৫০ সংগঠন পাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

এবার ৫০ সংগঠন পাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
চলতি বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছে ৫০ জন তরুণের প্রতিষ্ঠান ও সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই তরুণদের হাতে পুরস্কার তুলে দেবেন। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কার্যনির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নসহ বেশ কিছু বিষয়কে এ পুরস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। “এবারের পুরস্কারজয়ী প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যে কোনো ধরনের নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে।” এছাড়া শিশুদের সামাজিক সহায়তা প্রদান; স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া; পথ শিশু, শিশু ও প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রম; অ...
পরিবহন ধর্মঘটে মীরসরাইয়ে যাত্রীদের জনদুর্ভোগ

পরিবহন ধর্মঘটে মীরসরাইয়ে যাত্রীদের জনদুর্ভোগ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা প্রতিনিধি ঃ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন সহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে সারাদেশের মতো মীরসরাইয়েও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো বাস চলাচল করছে না। ফলে মীরসরাইবাসীকে নির্ভর করতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ওপর। বাস না পেয়ে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মহাসড়কের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, অফিসগামীদের অনেকেই গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। গাড়ি না পেয়ে তাদের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন । মীরসরাইয়ে সকাল থেকে কোন পরিবহন চলতে দেখা যায়নি। তবে যা দুই একটা অন্য যানবাহন চলছে দেখা যায়, পরিবহন শ্রমিকরা তা চলাচলে বাধা দিচ্ছেন। সিএনজি অটোরিকশাতে নেয়া হচ্ছে অত্যধিক ভাড়া। ব্যাংক কর্মকর্তা শাহ আলম বলেন, ‘পরিবহন আটকে রেখে...
বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

বিষুমিয়ারহাটে মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণ সভা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাই উপজেলার বিশুমিয়ারহাট নূরীয়া ইসলামীয়া মাদ্রাসার সাবেক মহাপরিচালক মাওলানা শাহ বেলায়েত হোসাইনের স্মরণে জীবন বৃত্তান্ত আলোচনা ও স্মরণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গনে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক নাসির উদ্দিন দিদার। তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি একসময়ের অবহেলিত মাদ্রাসা শিক্ষাকে কিভাবে আরো বেগবান করা যায় সে লক্ষ্যে নিরন্তন প্রচেষ্টার ফলাফল কওমী মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি প্রদান করা। তিনি আরো বলেন, একশেণীর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যারা ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে মানুষকে ভুল ব্যাখা দেয়; তাদেরকে প্রতিহত করতে হবে। প্রত্যেক মুসলমান ধর্মীয় অনুশাসন মেনে চললে ইহকাল ও পরকালে শান্তি পাবে। এসময় প্রধান আলোচক ছিলেন ফেনী ও...
মীরসরাইয়ে আবুতোরাব-খেয়ারহাট সড়কের কাজের উদ্ভোধন

মীরসরাইয়ে আবুতোরাব-খেয়ারহাট সড়কের কাজের উদ্ভোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাইয়ে ১৩নং মায়ানী ইউনিয়েনের খেয়ারহাট-আবুতোরাব সড়কের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ৪৫ লক্ষ টাকার ব্যায়ে আজ শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টা এ কাজের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মায়ানী চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, ১১নং মঘাদিয়া সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, ইউপি সদস্য মহিউদ্দিন, মীর কাশেম,নুরুল গনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, হুমায়ন কবির বাবুল, আবু ছালেক, আবু নছর শামসু উদ্দীন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মায়ানী চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী বলেন, সরকারের উন্নয়নের অংশ হিসেবে মীরসরাই স্বপ্নদষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক ক...
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥  মীরসারাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ইমনের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। উপজেলা ফোরামের সভাপতি ও চট্টগ্রাম জেলা ফোরামের সাধারণ সম্পাদক জাহেদ হোসেনে নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল আজ বিকাল ৪ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, অর্থ-সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, ফোরামের উপদেষ্টা দেলোয়ার হোসেন লিটন, উদ্যোক্তা হোসনেরজ্জামান জনি, শহিদুল ইসলাম পরাগ, জুয়েল শীল, আলী নেওয়াজ ও জাহেদ রাসেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন ও উদ্যোক্তাদের কথা শুনেন। তিনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উদ্যোক্তাদের অবদান তুলে ধরেন এবং সব সময় উদ্যোক্তাদের সা...
প্রজন্ম মীরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রজন্ম মীরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ॥ মীরসরাইয়ের সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই’র আয়োজনে উপজেলার ৪ টি ভেন্যুতে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে ৭ম তম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, বারইয়ারহাট পৌরমেয়র নিজাম উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক রাজিব মজুমদার, প্রধান পরীক্ষক মো. ইউনূচ নূরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মামুনুর রশিদ মামুন, পরীক্ষা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, প্রধান সমন্বয়ক নূপুর দাশ, সচিব মো. রিফাত, কেন্দ্র সচিব রিপন দাশ, পরিচালকবৃন্দ মো. দেলোয়ার হোসেন, মো. নূরুচ্ছালাম ভূঁইয়া ফোরকা...