বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা
নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। (২৬ আগস্ট) সোমবার সকালে মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের হলরুমে মীরসরাই অটিজম সেন্টারের আয়োজনে ও উন্নয়ন সংস্থা অপকা (অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এডভান্সমেন্ট) এর সার্বিক সহযোগীতায় সহযোগীতায় উক্ত কলেজের বাংলা প্রভাষক নজরুল ইসলাম ও মীরসরাই অটিজম সেন্টারের সমন্বয়কারী শারফুদ্দীন কাশ্মীরের এর যৌথ সঞ্চালনায় এবং মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আফছার এর সভাপতিত্বে উক্ত অনুৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: ইসমাইল খান। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অপকা নির্বাহী পরিচালক আলমগীর হোসেন এই সময় আরো উপস্থিত ছিলেন মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি ডাঃ জামশেদ আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খো...






