Friday, October 23Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ঙ্কট নিরসনে বাইরের পরামর্শ দরকার নেই : মার্কিন রাষ্ট্রদূত

ঙ্কট নিরসনে বাইরের পরামর্শ দরকার নেই : মার্কিন রাষ্ট্রদূত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, চলমান সঙ্কট নিরসনে বাইরের পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। কেননা সমস্যা সমাধানে এ দেশের মানুষের চিন্তা-ভাবনার কোনো অভাব নেই। রূপসী বাংলা হোটেলে গতকাল আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজসভায় তিনি বক্তব্য রাখছিলেন। অ্যামচেম প্রেসিডেন্ট আফতার-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সংলাপে বসতে হবে। আমি খুবই আস্থাশীল যে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এমন একটি নির্বাচন অনুষ্ঠানে শেষ পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলো সংলাপে বসবে। এর আগে সোমবার গুলশানের আমেরিকান কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে ...
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়

নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়

জনপদ, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান নির্বাচন কমিশনকে গ্রহণের প্রশ্নেই আসে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ইসি কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যোগ্য নয়। তারা সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারবে না। বর্তমান ইসি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। এর সর্বশেষ প্রমাণ হচ্ছে বিএনএফ নামে একটি সংগঠনকে নিবন্ধন দেওয়া।রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার বৈঠক নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন- নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ১৮ দলীয় জোট কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।...
তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
তিন দফা দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎতের জন্য বঙ্গভবনে পৌঁছেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দারক মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, জামায়াত নেতা শামসুল ইসলাম এমপি, ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান...
১২ ঘণ্টায় শেষ অনলাইন টিকিট

১২ ঘণ্টায় শেষ অনলাইন টিকিট

খেলাধুলা, সংবাদ শিরোনাম, স্লাইড
মাত্র ১২ ঘণ্টার মধ্যে শেষ হলো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া টোয়েন্টি১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ এপ্রিলের ফাইনাল ম্যাচের সব অনলাইন টিকিট। শুধু তা-ই নয়, ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব কটি ম্যাচেরও অনলাইন টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১৭ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে অগ্রণী, এনসিসি ব্যাংক থেকে এবং অনলাইনে একসঙ্গে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিক্রয়।কিন্তু রোববার রাত সোয়া ১০টার দিকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের ঢাকার ম্যাচ এবং ফাইনাল-সেমিফাইনালের কোনো টিকিট পাওয়া যায়নি।শুক্রবার রাত থেকেই সারাদেশের অগ্রণী ও এনসিসি ব্যাংকে ক্রিকেটপ্রেমীদের ভিড় থাকলেও অনলাইনেও চাহিদার কমতি ছিল না। বাংলাদেশের একটি খেলাসহ ভারত-পাকিস্তান, পাকিস্তান-অস্ট্রেলিয়া, ভারত-অস্ট্রেলিয়া ও ওয়েস্টইন্ডিজের ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনালের সব অনলাইন টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র ডাচ-বাংলা ...
টি ২০ বিশ্বকাপের টিকিট কেউ খুশি কেউ হতাশ

টি ২০ বিশ্বকাপের টিকিট কেউ খুশি কেউ হতাশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
টি ২০ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার থেকে। অগ্রাণী ব্যাংক ও এনসিসি ব্যাংকের মোট ৯৪টি শাখায় কাল এই টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কেনার জন্য শুধু লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহের মাধ্যমে একটি ম্যাচের জন্য আগ্রহী ব্যক্তি নির্দিষ্ট সংখ্যক টিকিট পাবেন। ঢাকায় একটি শাখায় এক ব্যক্তি সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পেরেছেন। তবে জেলা শহরে অনেক জায়গায় সর্বাধিক ৪টি টিকিট সংগ্রহের সুযোগ পেয়েছেন দর্শকরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিু ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। টিকিট বিক্রি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একটি ম্যাচের জন্য যে কেউ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে টিকিট কিনতে পারবেন।মতিঝিল এনসিসি ব্যাংক শাখায় ভোর পাঁচটায় ছেলের জন্য টিকিট কিনতে এসেছিলেন রমা রানী। ছোট ছেলে আগের দিন এসে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই বলে মাকে ডেকে আনেন তিনি। পরে রমা...
চট্টগ্রাম এয়ারপোর্টে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম এয়ারপোর্টে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে প্রায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় খায়রুল বাশার নামে এক যাত্রীকে আটক করাছে। আটককৃতের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়িতে।বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে শাহ আমানত বিমান বন্দরে আসে। ওই বিমানের যাত্রী খায়রুল বাশারের লাগেজ তল্লাশি করে ১শ’ ২৮ টি বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৫ কেজি। এর দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক খায়রুল বাশারকে জিজ্ঞাসাবাদ শেষে পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে।...
বুধ-বৃহস্পতিবার চট্টগ্রাম রুটে পরিবহণ ধর্মঘট

বুধ-বৃহস্পতিবার চট্টগ্রাম রুটে পরিবহণ ধর্মঘট

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ অন্তত ২০টি রুটে আগামী বুধ ও বৃহস্পতিবার পরিবহণ ধর্মঘট ডেকেছে আন্তঃজেলার বাস মালিক সমিতি। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর, আগুন ও পরিবহণশ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে আন্তঃজেলার বাস মালিক সমিতি সোমবার এ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ জানান, দুপুরে সমিতির কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সাতটি সহযোগী সংগঠনের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।যানবাহন ও সড়ক নিরাপত্তারও দাবি করেছে সমিতি। দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে সমিতি।জামায়াতের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অন্তত ১২টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়।গত শনিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতাকর...
মহাজোটে নাই এরশাদ

মহাজোটে নাই এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশ নিবে বলে জানিয়ে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ। এসময় তিনি মহাজোট ছাড়ার ও ঘোষণা দেন।সোমবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন। এরশাদ বলেন, সরকার পরিবর্তনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতি হলো নির্বাচন। এ জন্য তার দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচন না হলে দেশ অচল হয়ে যাবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো উপায় নেই। তাই আমরা নির্বাচনে যাব বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনারা কী চান, আসুন সবাই মিলে আলোচনা করে উপায় বের করি। নির্বাচন না হলে দেশে শান্তি থাকবে না। আমরা শান্তি চাই। অর্থনীতি ধ্বংস হোক, দিনমজুর না খেয়ে মরুক; আমরা তা চাই না।সবাই বলে জাতীয় পার্টি মহাজোট ছাড়ার কথা বলছে কিন্তু কখন ছাড়বে এমন কথার উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমি এখন ঘোষণা করছি জাতীয় পার্টি আর মহাজোটে নে...