মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে খালেদা জিয়ার বৈঠক
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। দেশের চলমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে চিঠি দেয় বিএনপি। রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সময় দিয়েছেন।সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ বঙ্গভবনে এ চিঠি নিয়ে যান। তথ্যটি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে বলে বিএনপি আশা করেন। নির্বাচনকালীন সরকার গঠনের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ব্যাপারে আগ্রহ দেখালেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে নির্বাচন অনুষ্ঠান...







