প্রস্তাব প্রত্যাখ্যান করেছি
জাকারিয়া পলাশ:
নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ওই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। একই ধরনের প্রস্তাব দেয়া হয়েছিল
এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকেও। তিনিও একইভাবে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আন্দালিব রহমান পার্থ দাবি করেন, সরকার নির্বাচনকালীন সরকারকে ‘সর্বদলীয়’ নামকরণ করে কিছু দলকে টানার চেষ্টা চালায়। কিন্তু তারা সফল হয়নি। এটি তাদের সর্বশেষ রাজনৈতিক পরাজয়। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় পার্থ বলেন, এরশাদ সাহেবকে অনেকে আনপ্রেডিক্টেবল বলে থাকেন, কিন্তু আমার কাছে তাকে প্রেডিক্টেবলই মনে হয়। উনি যে এমন একটা কিছু করবেন তা আমরা আগেই ধারণা করেছিলাম। তার খেলা এখানেই শেষ নয়। উনি যতদিন রাজনীতিতে আছেন ততদিন আমাদেরকে আরও এমন খেলা দেখতে হতে পারে। তিনি...





