সমঝোতার পথ প্রশস্ত করুন: খালেদা
বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি, তফসিল স্থগিত, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংলাপ-সমঝোতার পথ প্রশস্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সরকারকে ‘একগুঁয়েমি’ পরিহার করারও আহ্বান জানান।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, জাতিসংঘের বিশেষ দূতের মধ্যস্থতায় সরকারি দল আলোচনায় বসতে সম্মত হওয়ায় দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। সরকার মানুষের প্রত্যাশাকে বিবেচনায় নেবে এবং একগুঁয়েমি পরিহার করে শান্তি ও সমঝোতার পথে এগোবে বলে তিনি আশা করেন।বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা বারবার শান্তিপূর্ণ ফয়সালার আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার শান্তি ও সমঝোতাকে গ্রহণযোগ্য বলে মনে করেনি। বরং তারা অস্ত্রের ভাষায় কথা বলেছে। জাতিসংঘের মহাসচিবকে সমঝোতার উদ্যোগের জন্য অভিনন্দন জানান খালেদা জিয়া। যু...




