দেশবাসী প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে: ফখরুল
দেশবাসী প্রহসনের নির্বাচন ঘৃণাভরে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেন্দ্রে ভোটারদের অনুপস্থিতিই প্রমাণ করে সকারের একতরফা প্রহসনের নির্বাচন জনগণ অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এর সাথে দেশের মানুষের কোন অংশগ্রহণ নেই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমি, একরোখা নীতি এবং প্রহসনমূলক দশম জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী জনগণ প্রত্যাখ্যান করার মাধ্যমে সরকারের পরাজয় নিশ্চিত করেছে। একটি অর্থহীন, হাস্যকর ও সবার কাছে অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান সরকার দেশবাসীর নিকট ধিকৃত হয়েছে।তিনি বলেন, একদিকে বিএনপি চেয়ারপার্সনসহ বিরোধী দলীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে জেলে অন্তরীণ রাখা হয়েছে। অপরদি...






