রামেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে হাসপাতাল পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে ওই কমিটি গঠন করা হয়।
জানা গেছে, রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামেক অধ্যক্ষ খন্দকার আবু রায়হান, দুজন অধ্যাপক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিও রয়েছেন। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. আ স ম বরকতুল্লাহ ছেন বলেন, এরই মধ্যেই কমিটির সদস্যদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে কমিটির সদস্যদের জরুরী বৈঠকে মিলিত হওয়ারর কথা রয়েছে। যত শিগগিরই সম্ভব কমিটি তার কাজ শুরু করবে বলেও জানান তিনি।এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্...







