১৬ মে পবিত্র শবে মেরাজ
দেশে আগামী ১৬ মে দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। রবিবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা না যাওয়াতে জামাদিউস সানি মাস ৩০ দিনে হচ্ছে। সে হিসাবে মঙ্গলবার থেকে ১৪৩৬ হিজরির রজব মাস গণনা শুরু হবে।ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৬ মে শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বকাকাশে ভ্রমণ করে মহানবী হয়রত মোহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ২৬ রজব হবে আগামী ১৬ মে।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থি...







