Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না। দেশের কোনো শ্রেণীর মানুষই এদের প্রতি খুশি নয়। শুধু খুশি ৫ শতাংশ মানুষ। যারা এ সরকারকে ভোট দিয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষই এ সরকারকে আর দেখতে চায় না।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঝেড়ে কাশার সময় হয়েছে। ইনিয়ে-বিনিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি বলুন; শাসক দলের মন্ত্রী-এমপি ও লোকেরা আপনাদের নির্যাতন করছে। সম্পত্তি দখল করছে। মেয়েদের ধর্ষণ করছে।আসাদুজ্জামান রিপন বলেন, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল (বৃহস্পতিবার) বলেছে; দেশের বিভিন্ন স্থানে শাসক দলের লোকেরা তাদের সম্পত্তি দখল করছে। তাদের মেয়েদের ধর্ষ...
মীরসরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীরসরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। প্রতিদিনের মতো গতকাল বুধবার (৫ আগষ্ট) সকাল ৮টায় নাহেরপুর গ্রামের কালাম মেম্বার বাড়ীতে নির্মাণ কাজে যায় ইলিয়াছ কন্ট্রাকটরের অধীনের নির্মাণ শ্রমিক কামরুল ইসলাম (৩৫) । নির্মাণ কাজের সময় সেন্টারিংয়ের ঢালাই দেয়া কালে একটি রডে হাত দিতেই মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। ঘটনা অবহিত হয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুস সামাদ জানান নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি ভোলা জেলার দক্ষিণ সম্ভুপুরা গ্রামের আনিচুল হকের পুত্র।...
মীরসরাইতে ২৫ সিএনজির বিরুদ্ধে মামলা : মহাসড়কে যাত্রীদের দূর্ভোগ

মীরসরাইতে ২৫ সিএনজির বিরুদ্ধে মামলা : মহাসড়কে যাত্রীদের দূর্ভোগ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ একদিকে সরকারের অনড় অবস্থান, অপরদিকে হাজার হাজার সিএনজি চালকদের পরিবারের আসন্ন মানবেতর আর্তনাদ। আবার যাত্রীদের সীমাহীন দূর্ভোগ। সব মিলিয়ে মহাসড়ক রুটে চলছে একটি জগাখিচুড়ি সংকট। গতকাল পর্যন্ত গত ৫ দিনে মীরসরাই উপজেলার মীরসরাই ও জোরারগঞ্জ থানাধিন মহাসড়ক এলাকায় মামলা হয়েছে ২৫ সিএনজি চালকের বিরুদ্ধে । উপরের নির্দেশনা অনুযায়ী ধীরে ধীওে মহাসড়কে চলাচলকারী সিএনজিগুলোর বিরুদ্ধে বাস্তবায়ন শুরু হয়েছে এই এ্যাকশন প্রক্রিয়া। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফরিদ জানান গতকাল সোমবার দিনভর শুধুমাত্র সিএনজি ষ্টেশানে যাতায়াত ছাড়া কোন সিএনজি মহাসড়কে উঠতে দেয়া হয়নি। ইতিমধ্যে সিএনজি চালকরা ও নিয়মের মধ্যে চলে আসছে বলে তিনি দাবী করেন। আবার তবু ও গত ৩ দিনে নিয়মে আসার জন্য ২০ টি সিএনজিকে প্রসিকিউরের মামলা দেয়া হয়েছে বলে জানান। মীরসরাই থানার মহাসড়কে দায়িত্বরত এসআই আলিউর রহমান জানান গত ২...
লামায় পাহাড় ধসে নিহত ৭

লামায় পাহাড় ধসে নিহত ৭

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বান্দরবানের লামা উপজেলায় ২নং লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আমেনা বেগম (৩৫), রোজিনা বেগম (৩৪), পুতু (১০), সাজ্জাদ ( ৫), মো. আরাফাত (১৫), মো. বশির উদ্দিন(৫৫) ও ফাতেমা আক্তার(০৮)।আহত হয়েছেন সেতারা বেগম (৪৫), দলু মিয়া (৭০), জয়তুন বিবি (৬৫) সহ কয়েকজন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।উদ্ধার তৎপরতায় কাজ করছে লামা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, লামা থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগন। মৃতদের স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভ...
টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টিম এ ইয়াবা উদ্ধার করে।আজ সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন দক্ষিণ এলাকার অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্লাস্টিকের প্যাকেটটি উদ্ধার করে গণনা চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।উদ্ধার ইয়াবার সঙ্গে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।...
আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ঘূর্ণিঝড় কোমেন ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবন থমকে যাবার উপক্রম হচ্ছে। কোমেনের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তা আজ থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কোমেন এখনো বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থান করছে এবং এটি 'ভূ-নিম্নচাপ' আকারে এখন নোয়াখালী থেকে ক্রমে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর সাথে এই ভূ-নিম্নচাপ মিলে যাওয়াতেই বাংলাদেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোর মানুষ দেখতে পাচ্ছে অবিরাম বৃষ্টিপাত।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ হয়তো কমে আসবে এবং আগামী দু-একদিনে একেবারেই কমে যাবে। তবে বৃষ্টিপাত এখনই শেষ হয়ে যাবে না। মৌসুমি বায়ুর...
বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত

বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। সকাল দেখে মনে হচ্ছিল আজ বুঝি নিস্তার মিলবে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে রোববার প্রথম সেশনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। কখন শুরু হবে, তা এখনি বলা যাচ্ছে না।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনমতে ওয়ানডে সিরিজটা শেষ করে নিতে পারলেও পুরো বর্ষার কবলে পড়েছে টেস্ট সিরিজ। বৃষ্টির কারণে তিনদিন খেলা হওয়ার পর ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। একই কারণে ভেসে যেতে বসেছে ঢাকা টেস্টও। দ্বিতীয় এবং তৃতীয় দিনের মত ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে ঘোর সংশয়।বৃহস্পতিবার মিরপুরে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ভাল ইঙ্গিত দিতে পারেনি টাইগাররা। ২৪৬ রান তুলতে এদিন আট ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। টপ অর্ডারে প্রথম পাঁচজনের মধ্যে মুশফিকের সংগ্রহ সবচেয়ে বেশি, ৬৫। দ্বিতীয় সর্বোচ্চ মুমিনুল হকের, ৪০। ৩৫ করে করেছেন রিয়াদ এবং সা...
শোকাবহ মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

শোকাবহ মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জ্বালানো হয় মোমবাতি। ২০১৫ সালে বঙ্গবন্ধু হত্যার ৪০তম বার্ষিকীতে আওয়ামী লীগ ৪০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে আগস্টের প্রথম প্রহরে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুণ-অর-রশীদ, ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে শনিবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হয়েছে। গোপাগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিত...