প্রকল্প ব্যয় কমাতে বললেন প্রধানমন্ত্রী
দেশের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে ব্যয় কমাতে মেধার সর্বোচ্চ ব্যবহারে আরো মনযোগী হবারও কথা বলেন তিনি।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ-আইইবি’র ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কথা বলেন নদীমাতৃক বাংলাদেশের রুপরেখা নিয়েও।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাস্তবায়নের সময়ের দিকও বিবেচনায় রাখতে হবে। অহেতুক বাস্তবায়ন সময় বাড়লে ব্যয়ও বেড়ে যায়। এ ক্ষেত্রে প্রকৌশলীদের ভুমিকা গুরুত্বপূর্ণ।’ উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে বিদ্যুৎ, আবাসন ও নদী-নালা নিয়ে প্রকৌশলীদের সামনে বেশকিছু পরিকল্পনা উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনায় তিনি প্রকৌশলীদের প্রচলিত পন্থার বাইরে জায়গার ব্যবহার মাথায় রেখে ...
