Monday, November 2Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

”দেশব্যাপী ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা”- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
দেশব্যাপী অনুষ্ঠিত প্রথম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক। ভোটকেন্দ্রগুলো জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। এর আগে জিয়া পরিষদের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে তিনি বলেন ‘প্রহসনের নির্বাচন’ করতে সরকার দেশে নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে । ফখরুল বলেন, সরকার দেশে প্রহসনের নির্বা...

দিতির শেষ দিনগুলি…

বিনোদন, সংবাদ শিরোনাম
খবরিকা ডেস্ক: ২০১৫ সালের শুরুটা বেশ ঝকঝকে ছিলো। মুঠি মুঠি আনন্দে পূর্ণ ছিলো দিতির দিনগুলি। নিজে নিজেই সদাই পাতি করতেন। রুটিন করে রান্না করতেন। ঘরদোর নিজের হাতে সাজিয়ে তুলতেন। আর কলটাইম হলেই দৌড় দিতেন শুটিংয়ে। খুব ব্যস্ত জীবন ছিলো তার। ব্যস্ততা থেকে ছুটি পেলেই কাছের মানুষদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে ভালোবাসতেন। মাতিয়ে রাখতেন শুটিং সেট। মুহুর্তেই হয়ে উঠতেন আড্ডার মধ্যমণি। সারাক্ষণই ঠোঁটের কোণে লেগে থাকতো চিরচেনা সেই হাসিটা। কিন্তু হঠাৎ সেই প্রানোচ্ছল হাসিটা মলিনতায় ঢেকে যেতে থাকে। দিনে দিনে আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেয়া শুরু করেন। কি এক বিষন্নতায় কুড়ে কুড়ে খায় তাকে। বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে খুব একটা আমলে নেননি। কিন্তু শরীরটা একসময় বিদ্রোহ শুরু করে। ছেলে-মেয়ের জোরাজুরিতে গেলেন ডাক্তারের কাছে। রিপোর্ট ঘেঁটে ডাক্তাররা জানালেন, মস্তিস্কে ক্যান্সার! ভয়ংকর সংবাদ। আকাশ...

ফখরুলসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
রাজধানীর পল্টন থানার নাশকতা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম। অভিযোগপত্রের অন্যতম আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, আবদুল আওয়াল মিন্টু, ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও শিমুল বিশ্বাস। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জানুয়ারি পল্টন থানাধীন বঙ্গবন...

হবিগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, তিন মাসের শিশু খুন

সংবাদ শিরোনাম, সারা-দেশ
হবিগঞ্জ প্রতিনিধি, মুসলিম উদ্দিন: হবিগঞ্জ সদর উপজেলার মশাজান-নোয়াবাদ এলাকায় খোয়াই নদীর বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে তিন মাসের শিশুকে নির্মমভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গভীর রাতে নোয়াবাদ গ্রামের আবদুল কাদিরের স্ত্রী শাহিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিশু তাছপিয়া আক্তার প্রমীর বাবা নোয়াবাদ গ্রামের আম্বর আলী। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত শিুশুর পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, মশাজান এলাকায় খোয়াই নদীর বালুমহাল থেকে জেলা ছাত্রলীগ নেতা মুছা আহমেদ রাজুসহ সংগঠনটির কয়েক নেতাকর্মী কিছুদিন ধরে বালু উত্তোলন করছিলেন। তাঁদের বালুমহালটি দেখাশোনা করেন পার্শ্ববর্তী নোয়াবাদ গ্রামের আমজাদ আলী। গত শনিবার বেলা ১১টায় ওই ...

রিজার্ভ চুরির আসল ঘটনা জানিয়ে রোষাণলে তথ্যপ্রযুক্তিবিদ

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলাদেশের রিজার্ভ চুরির আসল ঘটনা প্রকাশ ও তদন্তের নামে বিদেশিদের হাতে তথ্য তুলে দেওয়ার ঝুঁকির কথা জানানোয় রোষাণলে পড়েছেন তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা। রবিবার রাতে র‍্যাবের সঙ্গে মিলে রিজার্ভ চুরির তদন্তে তৎপর থাকলেও সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কেউ নয়’। মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সম্প্রতি অনেক গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি বিভাগের সাইবার বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন মন্তব্য করছেন তানভীর হাসান জোহা নামে জনৈক ব্যক্তি। এতে বিস্মিত তথ্যপ্রযুক্তি বিভাগ। কারণ ওই ব্যক্তি তথ্যপ্রযুক্তি বিভাগের কেউ নন’। এতে আরো বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্...

আর নেই কবি রফিক আজাদ

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাংলা সাহিত্য আরও একজন কবিকে হারাল। কবি রফিক আজাদ আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শনিবার দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। কবির স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি গত ওই হাসপাতালের ফেব্রুয়ারি থেকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। চিরদিনই প্রতিবাদী এই কবি তার দ্রোহকে শুধু কবিতার লেখনীতে আবদ্ধ না রেখে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির চরম ক্রান্তিকালে, ১৯৭১ এ হানাদার বাহিনীর বিরুদ্ধে। রফিক আজাদের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে, ‘অসম্ভবের পায়ে’, ‘সীমাবদ্ধ জলে সীমিত সবুজে’, ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ প্রভৃতি উল্লেখযোগ্য। এ কাব্যের জন্য ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান তিনি। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন হুমায়ুন কব...

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে কচুয়া থানায় উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত খালেক শেখের মেয়ে গৃহকর্মী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মঙ্গলবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার কর্মকর্তা শেখ শমসের আলী। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে বাদীর বাবা তাকে ও ভাই এবং মাকে রেখে অন্যত্র চলে যান। ওই বছরের ৬ জুন থেকে বাদীর পরিবারের অসহায়ত্বের সুযোগে তৎকালীন রাড়ীপাড়া ইউপি চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কর্মসংস্থানের সুযোগের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় সাইনবোর্ড বাজারের বিসমিল্লাহ মার্কেটের তৎকালীন তার বাসস্থানে রাখেন। তখন বাদীর বয়স ছিল ১২ বছর। ওই বছরের ২১ জুন রাত ১০-১১টায় ওই ভবনের দ্বিতীয় তলায় তাকে প্রথমে জোরপূর্বক ধর্...

অপহহৃত শিশু মীরসরাইয়ে পাওয়া গিয়েছে

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
  মীরসরাই প্রতিনিধি: মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত মহামায়া গ্রামে ১০ বছরের একটি শিশু পাওয়া গিয়েছে। শিশুটির নাম তানভীর (১০)। তানভীর বলে, গত চার দিন আগে আমি বিদ্যালয় থেকে ফেরার পথে আমাকে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং সাথে সাথে আমার হাত-পা ও মুখ বেধে দেয়। মাইক্রোতে আরো দুই শিশু হাত বাধা অবস্থায় ছিলো। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাত ও পা খোলা, আর মাইক্রোবাসের দরজা খোলা। তারপর আমি মাইক্রো বাস থেকে লাফিয়ে দৌড় দিয়ে পালিয়ে আসি। মহামায়া লেকের নৌকা চালক আলমগীর হোসেন বলেন, আমার মা বিলে ডাল তুলার সময় এই শিশুটিকে দৌড়াতে দেখে। তারপর শিশুটিকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে কেন দৌড়াচ্ছে। এবং সে বিস্তারিত বলে। গত চারদিন শিশুটি আমাদের বাড়িতে রয়েছে। শিশু তানভীরের কাছে তার ঠিকানা জানতে চাইলে শুধু এটাই বলে, গ্রামের নাম মধুয়ালা। তানভীর মধুয়ালা গ্রামের আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ...