Saturday, October 31Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ অর্নাস ক্লাস উদ্বোধন

মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ অর্নাস ক্লাস উদ্বোধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মীরসরাই ডিগ্রী কলেজের বিশ্ববিদ্যালয় কলেজ ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের অর্নাস ক্লাস উদ্বোধন করা হয়। গতকাল (১৪ আক্টোবর) শনিবার সকাল সাড়ে ১১টা কলেজের হলরুমে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নুরুল আবছার এর সভাপতিত্বে এবং কলেজের সিনিয়র প্রভাষক নাসির উদ্দিন ও সহকারী অধ্যাপক ইকবাল হোসেন এর যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অত্র কলেজের উপাধক্ষ আতিকুল ইসলাম লতিফি, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র কলেজের সভাপতি ডা: জামশেদ আলম বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আবু মুসা (১৮) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু মুসা কুমিল্লা জেলার কোতোয়ালী থানার অশোক তলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ–পরিদর্শক একরামুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেলে করে কয়েকজন যুবক সীতাকুণ্ড ঝর্ণা দেখার জন্য যাওয়ার পথে মহাসড়কের মিঠাছরা এলাকায় যাত্রা বিরতি করে। এসময় আবু মুসা মোটর সাইকেল থেকে নেমে সড়কে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় পেছনের দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মৃত দেহ উদ্ধার করে পরিবারকে খবর পাঠিয়ে তা হস্তান্তর করে।...
মীরসরাইয়ে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মীরসরাইয়ে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন জাতিসংঘ হলো বিশ্বের ধনি লোকদের একটি ক্লাব। মানবতার কল্যাণে প্রকৃত সেবা প্রদান করার ইচ্ছে বা মানষিকতা তাদের মধ্যে কতোটুকু আছে তা এবারের রোহিঙ্গা সংকটের সময়ই প্রমানিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখানে মানবিক বিপর্যয়ে পড়ার পর আমাদের নেত্রী শেখ হাসিনা জাতিসংঘকে বার বার এতোটা গুরুত্ব সহকারে জানানোর পর ও ওদের মধ্যে সেই মানবিকতার উদয় হয়নি। জাতিসংঘের প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া। অথচ আমাদের প্রধানমন্ত্রীই একমাত্র দেশ বিদেশের সাহায্য নিয়ে সাধ্যমতো তাদের মানবিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তাই তিনি বলেন জাতিসংঘকে প্রকৃতপক্ষে বিশ্বের ধনি লোকদের আড্ডা দেয়ার ক্লাবই বলা চলে। শুক্রবার ( ১৩ অক্টোবর ) সকাল ১১টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মীরসরাই উ...
মীরসরাইয়ে সিনিয়র এএসপি সার্কেলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাইয়ে সিনিয়র এএসপি সার্কেলের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) এর বিদায় সংবর্ধনা প্রদান এবং নবাগত এএসপি সার্কেলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়েছে। মীরসরাই এবং জোরারগঞ্জ থানার আয়োজনে বৃহস্প্রতিবার (১২ অক্টোবর ) রাত ৮টায় জোরারগঞ্জ থানা প্রাঙ্গনে উক্ত বিদায়ী অনুষ্ঠান জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবিরের সভাপতিত্বে ও জোরারগঞ্জ জে. বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলি। জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইন্সট্রাকক্টর ড. এবিএম ফখরুল আলম, বিদায়ী সিনিয়র এএসপি সার্কেল মাহবুবুর রহমান, নবাগত এএসপি সার্কেল মো. মশিউর রহমান, মিরসরাই থানার অফিসার ইনচার...
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীররসাইয়ে ট্রাক ও মুরগীবাহী গাড়ীর সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। এঘটনায় ২ জন আহত হয়েছে। গতকাল বুধবার ১১ অক্টোবর দিবাগত রাত ১ টার সময় জোরারগঞ্জ থানাধীন করেরহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি মুরগীবাহী মিনি পিকাপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঙ্গে সংঘর্ষ হয়। এঘটনায় ট্রাকের চালক কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রাড়ির চর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. রনি (৩২) নিহত হয়। এঘটনায় ট্রাকের চালকের সহকারী ও মুরগীবাহী পিকাপের চালক আহত হয়। আহতদের স্থানীয় হাসাপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুলিশ লাশ ও গাড়ীদুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে জোরারগঞ্জ থানার এসআই আলমগীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করি এবং দূর্ঘটনাকবলিত গাড়ী ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধ...
মীরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মীরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের মীরসরাইয়ে বিনামূল্যে ৪শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) দিনব্যাপী চক্ষু চিকিৎসা, ব্লাড গ্রুপিং, ডায়বেটিস পরীক্ষা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব মীরসরাই, লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু, লিও ক্লাব অব চিটাগং হিলভিও, লিও ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যেগে ও মধ্যম ওয়াহেদপুর শতাব্দী ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এইসব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উপদেষ্টা লায়ন হাছিনা খান এম জে এফ, লিও ক্লাব অব চিটাগাং হিলভিউর উপদেষ্টা লায়ন জিনাত কোমর রিটা, লায়ন রুনু বিলকিস, লায়ন রাশেদা আক্তার মুন্নি, লায়ন তছলিম, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর সদস্য লায়ন ইন্জিনিয়ার আশরাফ হোসেন সোহেল, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ ভূঁইয়া, ওয়াহেদপু...
মীরসরাইয়ে র‌্যাবের বন্ধুকযুদ্ধে ১ জন নিহত  অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

মীরসরাইয়ে র‌্যাবের বন্ধুকযুদ্ধে ১ জন নিহত অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে র‌্যাব ৭ এর সাথে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এসময় একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘি এলাকার পূর্ব রায়পুর গোড়ামারা খালের কাছে এ ঘটনা ঘটে। র‌্যাবের ক্রসফায়ারে নিহত ব্যক্তির হল- জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় গ্রামের মাহবুবুল আলম চৌধুরীর ছেলে দিদারুল আলম চৌধুরী (৩৫) প্রকাশ সোহেল ড্রাইভার। সে পেশায় একজন মাইক্রো চালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলের খালের নীচ থেকে জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে লাশটি মর্গে পাঠানো হয়। এদিকে র‌্যাব-৭ ফেনী সূত্রে জানা যায়, ঘটনার রাতে তাদের কাছে গোপন সংবাদ থাকে যে, ২টি গাড়ীতে করে চট্টগ্রামের দিকে মাদক যাচ্ছে। এমন সংবাদে রাত ...
মীরসরাইয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

মীরসরাইয়ে ১৯৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ে ১৯৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক প্রাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভায় পুলিশের তল্লালি চৌকির সামনে দিয়ে যাবার সময় এই ব্যক্তিকে সন্দেহ হয়। এসময় দায়িত্বে থাকা এসআই আবুল খায়ের ওই ব্যক্তির সাথে থাকা ২টি ভ্যাগে তল্লাশি করে। ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে থাকা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল প্রাচার করার দায়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক প্রাচার কারী, আলা উদ্দিন (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। এছাড়া জোরারগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী শাহেনা আক্তারকে (৩৫) বুধবার সকালে গ্রেফতার করে পুলিশ। সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী। জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, ফেনসিডিলসহ...