Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আবু মুসা (১৮) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু মুসা কুমিল্লা জেলার কোতোয়ালী থানার অশোক তলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ–পরিদর্শক একরামুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেলে করে কয়েকজন যুবক সীতাকুণ্ড ঝর্ণা দেখার জন্য যাওয়ার পথে মহাসড়কের মিঠাছরা এলাকায় যাত্রা বিরতি করে। এসময় আবু মুসা মোটর সাইকেল থেকে নেমে সড়কে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় পেছনের দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মৃত দেহ উদ্ধার করে পরিবারকে খবর পাঠিয়ে তা হস্তান্তর করে।