Thursday, October 29Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

রোজমেরী ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন

রোজমেরী ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম নগরীর চকবাজার বাকলিয়ায় প্রথম ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুল রোজমেরী ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয় । রোজমেরী ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান লায়ন শফিক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা বিশিষ্ট লেখিকা ও গবেষক শারমিন আহমদ । তিনি যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অনুষ্ঠান উদ্বোধন করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন । বক্তব্য রাখেন অধ্যাপক খোরশেদ আলম, প্রিন্সিপাল খালেদা নাসরিন, সমাজ সেবক শামীমুল আলম, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন । অনুষ্ঠানের শুরুতে খতমে কোরআন ও মোনাজাত অনুষ্ঠিত হয় । প্রেস বিজ্ঞপ্তি...
মায়ানীতে একরাতে ৪টি গরু চুরি

মায়ানীতে একরাতে ৪টি গরু চুরি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় একরাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের এই চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায় গতকাল সোমবার (২২জানুয়ারী) রাতে শেখ আকনের বাড়ীর মৃত আব্দুল বারেক মেন্ত্রীরি বড় ছেলে হারুন আর রশিদ এর ২টি এবং একই বাড়ির মৃত আবুল বসর এর ছোট পুত্র মোহাম্মদ রিপন এর ২টি গরু নিয়ে যায় চোরের দল। চুরিরকৃত গরুর মূল্য প্রায় দুই লাখ টাকা । এই বিষয়ে মীরসরাই থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, আমরা গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।...
দুর্বার’র ৮ম বর্ষপূর্তি উৎসবে তারুণ্যের মেলা

দুর্বার’র ৮ম বর্ষপূর্তি উৎসবে তারুণ্যের মেলা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  খবরিকা রিপোর্টঃ শীতের কুয়াশা তখনো উপচে পড়ছে। পূব আকাশে রবির আলো জলমল করে জেগে উঠেছে সদ্য। এমনই সময়ে এক ঝাঁক ভোরের পাখির মত দুর্বার তারুণ্য হাজির মলিয়াইশের হেতিয়ালে পাড়ে। সবাই সমবেত হয়েছে তাদের প্রাণের সংগঠনের বর্ষপূর্তি উৎসবে। ইয়ং বাংলা কর্তৃক দেশের সেরা পঞ্চাশে স্থান করে নেয়া সংগঠনের স্বীকৃতিপ্রাপ্ত ও মীরসরাইয়ের অালোচিত সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন অষ্টম বছর পূর্ণ করে নবম বৎসরে পা দিয়েছে। এ উপলক্ষে দুর্বার'রা মলিয়াইশ স্কুলের মাঠে দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করে। বর্ণিল সাজে সাজানো হয়েছে উৎসব চত্বর। লাল-নীল বাতি, রঙিন-বেলুন, জরি, দৃষ্টি নন্দন তোরণ, আলপনা, ব্যানার- ফেস্টুনে চেয়ে গেছে পুরো অঙ্গন। এমনই আয়োজনে দিনের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, আকাশে জরি ও পায়রা উড়িয়ে উৎসবের শুভ সূচনা করে সদস্যরা। এরপর দুর্বার অঙ্গন থেকে তারা ঢোলের তালে ব্যানার, ফেস্টুন-প্লে ...
বারইয়ারহাটে ইয়াবাসহ আটক ১

বারইয়ারহাটে ইয়াবাসহ আটক ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন
নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ে ইয়াবাসহ ফারুক নামে এক ডাকাতকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।   শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম বারইয়ারহাট পৌর বাজারের অলংকার হোটেলের সামনে থেকে তাকে আটক করে। ফারুক উপজেলার ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংসবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বারইয়ারহাট বাজারের অলংকার হোটেলের সামনে থেকে ফারুককে আটক করে। আটককের পর তার দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক মামলা দয়ের করা হয়েছে। এছাড়াও ফারুকের বিরুদ্ধে থানায় ২ টি ডাকাতি মামলা রয়েছে। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, ফারুক ডাকাত দীর্ঘদিন থানা এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতি করছে। এসবের পাশাপাশি মাদকের ...
বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি’র পরিচিত সভা অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ  বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। ৭১সদস্য বিশিষ্ট উক্ত পূর্ণাঙ্গ কমিটি’র পরিচিত সভা ১৬জানুয়ারী (বুধবার) উপজেলার চিনকি আস্তার বাঁধন কমিউনিটি ক্লাবে বিকাল ৪টা অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের উদ্যোগে একটি র‌্যালি জোরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন করে। নব গঠিত উক্ত কমিটি’র পরিচিত সভায় প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এবং মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন ‘ বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আওয়ামীলীগের অংগ সংগঠন হিসেবে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদি। উক্ত নতুন কমিটির কর্মকর্তাগনকে আওয়ামীলীগ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ফারুক ভূইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ভূইয়ার সঞ্চা...
শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

শেখ হাসিনার বর্তমান মন্ত্রীসভার ক্যবিনেট শ্রেষ্ঠ ও সময়োপযোগী – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল (শনিবার) বিকাল ৫টায় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার বিজয় ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্মদিন উপলক্ষে উক্ত শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য প্রদানকালে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনার নির্বাচিত বর্তমান মন্ত্রীসভা একটি সময়োপযোগী যোগ্য ক্যাবিনেট। ইতিমধ্যে আমরা এই দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করেছি। শীঘ্রই দেশ উন্নত দেশের সমান্তরালে পৌছুবে সেদিন আর দূরে নয়। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ ও সমাজ উপহার দিতে চাই। আর এলাকার যেসব রাস্তাঘাট এখনো খারাপ ও কাঁচা রয়েছে সেগুলোর দ্রুত কাজ করতে চাই। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন এবার আমি গ্রামে গ্রামে যে উঠান বৈঠক করেছি। সেখানে সক...
সীতাকুন্ডে ক্যাপিটাল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা

সীতাকুন্ডে ক্যাপিটাল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সীতাকুন্ড প্রতিনিধিঃ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় ক্যাপিটেল এলপি গ্যাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহত্তর চট্টগ্রামের শিপিং ইয়ার্ড এবং নৌ পথে পণ্য আমদানি রপ্তানির সম্ভাবনাময় সামুদ্রিক রুটের একটা বিশাল এলাকাজুড়ে এলপি গ্যাস ইন্ডাষ্টির আরো একটি যুগোপযোগি টার্মিনাল হতে যাচ্ছে বাঁশবাড়িয়া এবং নড়ালিয়া মৌজার অন্তর্গত এই লোকেশনটি। এতে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র। অগ্রাধিকার ভিত্তিতে এই উপজেলার কর্মসংস্থান প্রার্থীদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেন জানান ক্যাপিটাল এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ। বুধবার (৯ জানুয়ারি) উপজেলার ৫ নং বাড়বকুন্ড ইউনিয়নে প্রতিষ্ঠানটির স্থায়ী উৎপাদন ফ্যাক্টরী অফিস উদ্ভোধন করেন এবং ১২০০’শ মানুষের জন্য মেজবান অনুষ্ঠানের আয়োজন করেন। ব্যবস্থাপনা পরিচালক রাসিক মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রয...
মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

মীরসরাইয়ে মাদ্রাসা ছাত্র তুহিন নিখোঁজ

প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি::: মীরসরাইয়ে তৌহিদুল ইসলাম তুহিন (৯) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে ঢাকার রুপনগর থানার ৯২ নং ্ওয়ার্ডের দুয়ারি পাড়ার রেজাউল করিম রনির পুত্র। এই বিষয়ে তুহিনের বাবা বাদি হয়ে মীরসরাই থানায় একটি সাধারণ ডায়রী (নং ২২০) দায়ের করেন। জানা গেছে, তুহিন উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের ওয়ারলেস দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় নূরাণী বিভাগে ৩য় শ্রেনীতে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সন্তানের খোঁজ নিতে তুহিনের বাবা ৫ জানুয়ারি মাদ্রাসায় ফোন দিলে তারা জানায়, গত ১ জানুয়ারি সকাল ১১ টার পরে তুহিনকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না সে কোথায় গেছে,কোথায় আছে। আমরা এবিষয়ে অবগত না। নিখোঁজ তুহিনের বাবা মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার ছেলে ৪দিন ধরে নিখোঁজ,কিন্তু মাদ্রাসার কোন শিক্ষক আমাদের অবহিত করেনি। আমার সন্তানের খোজ নিতে (৫ জানুয়ারি) শনিবার ফোন দিলে তারা বলে আমার সন্তান মাদ্রাসায় নেই। নূ...