ডোমখালীতে বদিউল আলম মডেল হাই স্কুল ও কলেজ উদ্বোধন
খবরিকা রিপোর্টঃ মীরসরাই উপজেলার সমুদ্র উপকূলবর্তী সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে নবনির্মিত বদিউল আলম মডেল হাই স্কুল ও কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। গতকাল শনিবার স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে বিপুল গতিতে। শিক্ষার ধরনও পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের সন্তানদের আধুনিক ও কার্যকর শিক্ষায় শিক্ষিত করতে প্রয়োজন আধুনিক বিদ্যাপীঠ। শিক্ষার প্রসারের উদ্যোগে প্রত্যেকটি কাজেই এবাদত। মীরসরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। এই বিশাল উদ্যোগে প্রয়োজন শিক্ষিত, দক্ষ বিশাল জনশক্তি। আজকে যারা সুশিক্ষায় শিক্ষিত হবে তারাই জাতিকে আগামীতে শিল্প, কৃষি, বাণিজ্য, চিকিৎসাসহ সকল মৌলিক কর্মক্ষেত্রে এগিয়ে ন...






