খবরিকার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি :: স্থানীয় পাক্ষিক খবরিকার ইফতার ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বিকেলে মীরসরাই কলেজ রোডস্থ খবরিকা ভবনে অনুষ্ঠিত হয়। খবরিকার প্রধান সম্পাদক মাষ্টার রেজাউল করিম এর সভাপতিত্বে ও সম্পাদক মাহবুব পলাশের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, কাষ্টমস এর সহকারি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী ও মীরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ নাছির উদ্দিন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সেলিম। এছাড়া গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুবাস সরকার, কবি মাহমুদ নজরুল, ডাঃ জসিম উদ্দিন...







