৪০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ যোগ্য উত্তরসূরী পেল- ইঞ্জিনিয়ার মোশাররফ
নয়ন কান্তি ধুম:
শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যার স্বীকৃতি হিসাবে তিনি বিশ্ব নেতৃত্বে চতুর্থ স্থানে রয়েছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বিদ্যুৎ, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আছি, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে বক্তব্যে জানিয়েছেন মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক শনিবার (১১ জানুয়ারি) "মুজিব বর্ষ ২০২০ উদযাপন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারাণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমানের গন সংবর্ধনা ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী" অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।
প্রধান অতিথি বলেন, মুজিব বর্ষ বাঙালী জাতির জন্য অনুপ্রেরণা। আমরা পেয়েছিল...






