Saturday, October 31Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ আটক-১

মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ আটক-১

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এসময় একটি মিনি কাভার্ডভ্যান সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম নুরুল হুদা (২৪)। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মঠুয়া গ্রামের নুরুল আলমের পুত্র। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টায় জোরারগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেইট থেকে একটি কাভার্ডভ্যান সহ শাড়িগুলো উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, মঙ্গলবার ভোরে তাদের কাছে একটি ভারতীয় শাড়ি চালানের গোপন সংবাদ পেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। পরে সন্দেহজনক একটি মিনি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্টো-অ-১১-২০-৫০) ধাওয়া করে বিএসআরএম গেইট এলাকায় আটক করে। এসময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬শত পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমান...

মীরসরাইয়ের অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত ২

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার জোরাগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় গ্রামের ছাদু মিয়া বাড়ি এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে শেখ মোহাম্মদ, নুর মোহাম্মদ, এয়ার মোহাম্মদ ও দোস মোহাম্মদের বসত ঘর পুড়ে যায়। এতে নগদ ৮ লাখ টাকা, ১০ ভরি স্বর্নালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। এসময় আগুন নেভাতে গিয়ে আহতন হন রাজিয়া সুলতানা ও নুর মোহাম্মদ। নুর মোহাম্মদ জানান, তিনি কয়েকদিন আগে কুয়েত থেকে বাড়িতে আসেন। সোমবারের অগ্নিকান্ডে তার ভিসা লাগানো পাসপোর্টসহ ঘরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। জাতীয় গ্রীড বৈদ্যুতিক লাইনের তাঁর থেকে শক সার্কিটে অগ্নিকান্ডে সূত্রপাত হয় বলে জানান তিনি। এক পর্যায়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় ইউপি সদস্য মুজিবুল ...
মীরসরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা

মীরসরাইয়ে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে এক সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দিলেন এক মা। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদরে বেসরকারি হাসপাতাল মাতৃকা হাসপাতালে তিন সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম তাজনুর বেগম (২২)। বর্তমানে মা ও সদ্যজাত তিন শিশু সবাই সুস্থ রয়েছেন। মাতৃকা হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিরার উপজেলার সাহেরখালী এলাকার জাফর আলীর সহধর্মিনী তাজনুর প্রসব ব্যথা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। রাতে অস্ত্রপাচারের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি। চিকিৎসক টিমের প্রধান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম বলেন, ‘জটিল নয়, অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুগুলো ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি এবং তিন শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। তারা মায়ের বুকের দুধও খাচ্ছে। অস্ত্রপাচারকারী টিমে প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সঙ্গে সংযোগী হিসেবে ছিলেন ডাঃ জোবেদা, ডাঃ রবিউল ইসলাম...
মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মিরসরাই উপজেলা ছাত্রদল। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে  অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল। এতে আরো উপস্তিত ছিলেন মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ হোসাইন, সহ-সভাপতি মুহাম্মদ মাসুম, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর উদ্দিন রাজু, মমিন উদ্দিন রাসেল, নওশাদ আলম, মীরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার, পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য ইকবাল হোসেন প্রমুখ।...
মীরসরাইয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত

মীরসরাইয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় টিলার গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর দেড়টার সময় ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড়ের মস্তান নগর রেলওয়ে স্টেশন এলাকায় এঘটান ঘটে। জোরারগঞ্জ ইউনিয়নের স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক জানান, শনিবার দুপুরে ঘটনাস্থলে জাতীয় গ্রিডের ১ লক্ষ ৩২ কে.বি লাইনের (ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক লাইনে) পাশবর্তি টিলায় ব্যক্তিগত গাছ কাটতে গিয়েছিল জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ সোনাপাহাড় গ্রামের চৈতন্যেরহাট এলাকার মৃত বাছা মিয়ার ছেলে মো. মফিজুর রহমান (৫৫) এবং একই এলাকার মৃত আবদুল ওহাবের ছেলে দোস্ত মোহাম্মদ (৩২) ও বেলাল মিস্ত্রী (২৫)। এসময় তারা নিজস্ব গাছ লম্বা হওয়ায় গাছের ঢালপালা কাটার সময় একটি ঢাল বিদ্যুতের লাইনের উপর পড়লে ঘটনাস্থলেই মফিজ নিহত হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহকর্মীও আহত হয়।...
শাহজাহান সভাপতি, করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত

শাহজাহান সভাপতি, করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মু. রেজাউল করিমের সঞ্চালনায় এবং গোলকেরহাট মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মহিবুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম এ ছফা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাংগঠনিক সচিব নাছির উদ্দিন, উত্তর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা, সচিব কমল কান্তি ভৌমিক, চট্টগ্রাম মহানগর শাখার সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় বক...
মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই উপজেলার বিএনপি আহবায়ক নুরুল আমিন অসুস্থ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন অসুস্থ হয়ে চট্রগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এ নেতাকে দেখতে ছুটে আসেন ক্লিফটন গ্রুপের কর্ণধার শিল্পপতি প্রফেসর কামাল, রেড়ক্রিসেন্ট এর সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ সহ মীরসরাই পৌরসভার বি এন পির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ। নেতা কর্মীরা নুরুল আমিনের দ্রুত আরোগ্য লাভে সকলের নিকট দোয়া কামনা করেন। মহান আল্লাহ যেন দ্রুত তাঁকে দ্রুত সুস্থ করে আবারো দেশ ও দশের সেবায় নিয়োজিত হতে পারেন সে তৌফিক দান করার জন্য বিশেষ মোনাজাত করেন।...

মীরসরাইতে আউশের মাঠে প্রতিকূলতা কাটিয়ে উঠলো কৃষকরা

বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের কৃষি প্রধান জনপদ মীরসরাই উপজেলার ফসলের মাঠে চলছে এখন আউশ ধান কাটার উৎসব। মৌসুমের শুরুতে এবার বার বার বৈরী আবহাওয়ার পর সকল প্রতিকূলতা কাটিয়ে আউশের ফলন ভালো হওয়ায় অবশেষে কৃষকের মুখে ফুটে উঠেছে ¤্রয়িমান হাসি। কেউ কেউ ধান কাটার প্রস্তুুতি নিতে শুরু করেছে । কেউ বা ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে ক্ষয়ক্ষতির পর ও এবার গেল বছরের তুলনায় আবাদ ও ফলন ৪শত হেক্টর বেশী হয়েছে। ঈদের আমেজ ছাপিয়ে কৃষকের এই ধান ঘরে তুলতে কৃষক কৃষাণী কারও যেন একটুও ফুসরত নেই। চারদিকে এখন ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা চলছে। আকাশে ঝড়ের ঘনঘটা দেখলে ও কৃষক তাড়াতাড়ি আউশ ধান ঘরে তুলতে ব্যাকুল। দীর্ঘ দিনের এই পরিশ্রমের ফসল আউশ ধান সংরক্ষন করে ঘরে তুলতে কেউ কেউ অন্য জেলা থেকে শ্রমিক এনেছেন আবার কেউ কেউ এলাকার শ্রমিক নিয়ে এই ধান কাটার মহা উৎসবে ব্যস্ত। উপজেলার বিভিন্ন এলাকায় ঘু...