Saturday, October 31Welcome khabarica24 Online

মীরসরাই

রোবার স্কাউট ঝিনাইদহ বাই সাইকেল এখন চট্টগ্রামে

রোবার স্কাউট ঝিনাইদহ বাই সাইকেল এখন চট্টগ্রামে

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ শিক্ষিত তরুণ ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং এর ভুমিকা অপরিসিম এই আদর্শ কে সামনে রেখে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ৫ জন রোভার স্কাউট দল ৫ দিনের পরি ভ্রমনে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছে। পথে তারা বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে শিক্ষিত”তরুন ও সমৃদ্ধ জাতি গঠনে রোভারিং” এই শ্লোগানের উপর মতবিনিময় করছে। ৫০০ কিলোমিটার যাত্রায় তারা বিভিন্ন শিক্ষা মূলক কাছ করে যাচ্ছে। ঝিনাইদহ সরকারি কেসি কলেজ থেকে যে ৫ জন রোভার পরিভ্রমণ করছেন তারা হলেন, সিনিয়র রোভার মেট মোঃ মামুনুর রশীদ, সহঃ সিনিয়র রোভার মেট মোঃ আকাশ মাহমুদ সহঃ সিনিয়র রোভার মেট মোঃ শরীফুল ইসলাম, রোভার মেট মোঃ রোকনুজ্জামান, রোভার মেট মোঃ তৌকির রহমান। পথে তারা মীরসরাই নিজামপুর কলেজে অবস্থান নেন এবং কলেজের অধ্যক্ষ মোঃ রফিস তাদের কে অবিন্ধন জানান। অধ্যক্ষ তাদের সাথে কিছুক্ষন মত বিনিময় করেন পরে তারা ...
ফেনী জেলা পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন কমিটি গঠন আতিক সভাপতি, মামুন সম্পাদক

ফেনী জেলা পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন কমিটি গঠন আতিক সভাপতি, মামুন সম্পাদক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : গত ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৪ঘটিকায় পাঁচগাছিয়াস্থ ফুড এন্ড ফান্ড রেষ্টুরেন্ট-এ ফেনী জেলা বালাইনাশক কোম্পানী সমূহের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং আবু আহম্মেদ রাসেল এর সঞ্চালনা বক্তব্য রাখেন আবদুল্লা আল মামুন, বিকাশ কান্তি দাস, রাকিব কাওসার, কামাল হোসাইন, আনোয়ারুল হক নিজামী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ফেনী জেলা পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন-২০১৭-১৮ কমিটি গঠন করা হয়। আতিকুর রহমান (অটো ক্রপকেয়ার) সভাপতি, আনোয়ারুল হক নিজামী (ডি.এম ক্রপ কেয়ার), সহ-সভাপতি, আবদুল্লা আল মামুন (ড্রীমল্যান্ড এগ্রো) সাধারন সম্পাদক, রাকিব কাওছার (এসিআই), সহ-সাধারন সম্পাদক, মাসুদ রানা (দি-লিমিট) সাংগঠনিক সম্পাদক, আবদুল লতিফ (সেমকো) অর্থ সম্পাদক, আবদুল কুদ্দুস (এমিন্যান্স এগ্রো) প্রচার সম্পাদক, আরব আলী (র‌্যাভেন এগ্রো) দপ্তর সম্পাদক, কামাল হোসেন (মিমপেক্স এগ্রো) সমাজকল্যা...
অদম্য মীরসরাই এর ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার লিখিত পরিক্ষা সম্পন্ন

অদম্য মীরসরাই এর ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার লিখিত পরিক্ষা সম্পন্ন

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি; মীরসরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থীদের ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতার ‘আইডল’র খোঁজে লিখিত পরিক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’। প্রতিযোগিতার স্পন্সর হিসেবে রয়েছে নুর ইসলাম ফাউন্ডেশন। অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা’র পরিচালক সাংবাদিক কামরুল হাসান জনি বলেন, জনকল্যাণের উদ্দেশ্যে বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের শিার্থীদের সমন্বয়ে গঠিত হয়েছিল ‘অদম্য-২০০৫’। সংগঠনটি প্রতিষ্ঠার পর ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিার্থীর খোঁজে প্রথমবারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা’র আহাবায়ক নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, মীরসরাই মডেল পাইলট উচ্চ...
মীরসরাই ইকোনমিক জোনের জন্য কৃষিজমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবীতে কৃষকদের মানববন্ধন

মীরসরাই ইকোনমিক জোনের জন্য কৃষিজমি অধিগ্রহণের ন্যায্যমূল্যের দাবীতে কৃষকদের মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতনিধিঃ মীরসরাইয়ে দেশের সর্ববৃহৎ শিল্পজোনের জন্য সম্প্রতি নতুন করে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এতে নতুন এই অধিগ্রহণের কার্যক্রমের ক্ষয়ক্ষতির সম্মুখিন কয়েক হাজার কৃষক ও জমির মালিক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে । এদিকে মানববন্ধনকারীদের উপর স্থানীয় চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল মোস্তফার কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ করে হামলায় আহতরা। এসময় মানববন্ধনকারীদের ৪টি ব্যানার ছিনিয়ে নেয় হামলাকারীরা । বৃহস্পতিবার ১৬ নভেম্বর দুপুর সাড়ে ১১টার সময় স্থানীয় ইছাখালী ইউনিয়নের শিল্প জোন এলাকায় সড়কের ধারে উক্ত মানববন্ধন পালন করা হয়। এসময় স্থানীয় জমির মালিক কৃষকসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মীরসরাইয়ের সাংসদ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স...
মীরসরাইয়ে ব্যবসার ফাঁদে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারক সাদ্দাম পলাতক

মীরসরাইয়ে ব্যবসার ফাঁদে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে প্রতারক সাদ্দাম পলাতক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ব্যবসার নামে ফাঁদে ফেলে চট্টগ্রামের মীরসরাইয়ে এক যুবকের সর্বস্ব হাতিয়ে নিয়ে উধাও প্রতারক। জীবনের সঞ্চিত সর্বস্ব হারিয়ে যুবক মোঃ আবুল কাশেম ( ৩৬) অবশেষে বুধবার ( ১৫ নভেম্বর) সকাল ১১টায় অশ্রুসিক্ত নয়নে মানবিক ও মৌলিক সহযোহিতা চেয়ে সংবাদ সম্মেলন করে মীরসরাই প্রেস ক্লাবে । পুলিশ জানায় আমরা অভিযুক্ত অপরাধিকে ধরার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে আবুল কাশেম এর গ্রামের বাড়ী রাউজান থানার ফতেনগর গ্রামে। তার পিতা দানা মিয়া ছোট বেলাতেই মৃত্যুবরণ করে। অনেক কষ্ট করে নিজে মাঠে কাজ করে পড়ালিখার খরচ জুগিয়েছে। এরপর মীরসরাইস্থ পল্লী বিদ্যুত সমিতিতে চুক্তিভিত্তিতে মিটার রিডারের চাকুরি করছে। চাকুরীর সুবাধে মীরসরাই অবস্থান করায় সাজ্বাদ হোসেন সাদ্দাম (২৮) নামে যুবকের সাথে তার বন্ধুত্ব হয় । সাদ্দাম মীরসরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত নুরুল আবছার এর পুত্র। সাদ্দাম তাকে মেরিজ...
মীরসরাইয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মীরসরাইয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে জমি সংকান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টার সময় উপজেলা জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চুনি মিঝির টেক গ্রামের জহুর মাঝি বাড়ীতে এঘটনা ঘটে। নিহত ফকির আহমদ (৬৫) ওই বাড়ীর মৃত খলিলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত ফকির আহমদ একটি খুন্তি নিয়ে বাড়ীর উঠানে শীতের কারণে কম্বল রোদে শুকানোর জন্য বাশেঁর খুঁটি স্থাপনে মাটির গর্ত করছিলেন। এ সময় একই বাড়ীর জনৈক হালিমা (৪৫) এ নিয়ে তারসাথে বাকবিতন্ডা লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষ একই বাড়ীর রওশনের জামানের ছেলে শামীম (৩৫) ঘটনাস্থলে এসে বৃদ্ধ ফকিরের সাথে তর্ক এবং হাতাহাতিতে লিপ্ত হয়। এর একপর্যায়ে ফকিরের হাতে থাকা খুন্তি দিয়ে তাকে বুকে সজোরে আঘাত করে শামীম। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর পর তিনি পাশবর্তি দোকানে গ...
মীরসরাই স্পোটিং ক্লাবের প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগের ফাইনাল খেলা আগামী ১৭ ই নভেম্বর

মীরসরাই স্পোটিং ক্লাবের প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগের ফাইনাল খেলা আগামী ১৭ ই নভেম্বর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই স্পোটিং ক্লাবের আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগ এর ফাইনাল খেলা আগামী ১৭ ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় এমএসসি ফাইটার কিংস বনাম এমএসসি কিংস প্রতিদ্বন্ধিতা করবে। উক্ত প্রিমিয়ার ক্রিকেট টি-টুয়েন্টি লীগ এর ফাইনাল খেলা এবং বিকাল ৩টায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সকল ক্রীড়ামোদী ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান মীরসরাই স্পোটিং ক্লাবের আহ্বায়ক জসিম উদ্দিন দুলাল ও সচিব সামসুদ্দিন আবির...
একুশে পদক প্রাপ্ত মরহুম ডাঃ যোবায়দা হান্নান এর জন্ম বার্ষিকী উপলক্ষে  মীরসরাইয়ে বিনামূল্যে চক্ষু শিবির

একুশে পদক প্রাপ্ত মরহুম ডাঃ যোবায়দা হান্নান এর জন্ম বার্ষিকী উপলক্ষে মীরসরাইয়ে বিনামূল্যে চক্ষু শিবির

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও কুমিল্লা চক্ষু হাসপাতালে ্উদ্যেগে একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ যোবায়দা হান্নান এর জন্ম বার্ষিকি উপলক্ষে তার পিত্রালয়ে ও মীরসরাই সাবেক এমপি এম এ জিন্নাহ বাস ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসুচি গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসুচি উপলক্ষে প্রায় ৬০০ জন রোগী চক্ষু চিকিৎসা ১৭৩ জনকে চশমা বিতরন এবং অপারেশনের জন্য ৫৭ জনকে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মরহুম ডাঃ যোবায়দা হান্নান জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মীরসরাই ডিগ্রী কলেজের উপাধক্ষ্য আতিকুল ইসলাম লতিফি আরো বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যাণ সমিতির ভারপাপ্ত সভাপতি তায়ফুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম আবদুস সেলিম, প্রকল্প ব্যবস্থাপক তপন সেন গুপ্ত, পরিবারে সদস্য শাহাদাত হোসেন ও আবুল কাশেম স...