ফলাফল প্রত্যাখ্যান করলেন জোনায়েদ সাকি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়রপ্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি একে তামাশা ও প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেন।এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সিপিবি বাসদ সমর্থিত উত্তরের প্রার্থী আব্দুল্লা কাফী ও দক্ষিণে বজলুর রশীদও দুপুরের পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।সাকি বলেন, যেভাবে ভোটকেন্দ্র দখল, গণসিল মেরে ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, তাতে এটাকে নির্বাচন বলে না। এ প্রক্রিয়ার ওপরে আমাদের আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই ফলাফলের ওপরেও আমাদের কোনো আস্থা নেই। সুতরাং যে নির্বাচনের ওপরে আমাদের আস্থা থাকবে না, আস্থা না থাকলে সেই নির্বাচন তো প্রত্যাখ্যানই করতে হয়।নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রশাসনিক কারসাজি ব্যাপকভাবে বিরাজ করছে...







