Thursday, October 29Welcome khabarica24 Online

বিশেষখবর

স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১১ মে

স্থগিত তিন কেন্দ্রের ভোটগ্রহণ ১১ মে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ মে সোমবার কাউন্সিলর পদের জন্য এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।তিনি জানান, গত ২৮ এপ্রিল ভোট গ্রহণের সময় অনিয়ম ও ভোটকেন্দ্রে ভাঙচুরের কারণে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। ওই কেন্দ্রগুলোতে আগামী ১১ মে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য রিটার্নিং কর্মকর্তাকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সিরাজুল ইসলাম আরও জানান, ভাঙচুরের কারণে ৮নং ওয়ার্ডের কমলাপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়, ৫৩নং ওয়ার্ডের শ্যামপুর আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয় ও ৩৪নং ওয়ার্ডের পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছিল। এতে ওই তিন ওয়ার্ডের কাউন্সিলরদের গেজেট প্রকাশও বন্ধ রাখা হয়।...
পাশ্চাত্যের চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান

পাশ্চাত্যের চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান

আন্তর্জাতিক, বিশেষখবর
পাশ্চাত্যের চাপ সত্ত্বেও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান। একথা জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি।তিনি শুক্রবার তেহরানের জুমার নামাজের খোতবায় বলেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচি প্রয়োজন হলেও তেহরান একইসঙ্গে দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।ইরানের প্রতি তাদের ভাষায় যেসব পশ্চিমা কর্মকর্তা আস্থা রাখতে পারছেন না তাদের উদ্দেশ করে ইমামি কাশানি বলেন, তারা এমন সময় ইরানের সততা ও সদিচ্ছাকে প্রশ্নিবিদ্ধ করছে যখন তারা নিজেরাই মিথ্যাচারের মাধ্যমে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে গোটা বিশ্বের স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনে প্রতিদিনই নিহত মানুষের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেন, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের জনগণের উচিত রিয়া...
আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস

জাতীয়, বিশেষখবর
  আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রীয়ভাবে উদযাপিত মে দিবসের কর্মসূচি উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে সকাল সাড়ে ৭টায় রাজউক অ্যাভিনিউতে শ্রম ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হবে। এর    নেতৃত্ব দেবেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।জানা যায়, মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুই দিনের (১ ও ৪ মে) কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে মে দিবসের র‌্যালি, সাংস...
বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

জাতীয়, বিশেষখবর
  কুমিল্লার লাকসামে কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাকসামের হরিশচরে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।লাকসাম রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন সকাল ঢাকা যাচ্ছিল। লাকসাম রেলওয়ে জংশন ও লালমাই রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটির একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. আবু তাহের জানান, এ ঘটনায় চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশনে সকাল ৮টা ৫০ মিনিট...
২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা

জাতীয়, বিশেষখবর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার হবে ৫ লাখ কোটি টাকা।মন্ত্রী বলেন, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে প্রবৃদ্ধির হার ছিল ২.০ শতাংশের বেশি। আগের চেয়ে এই প্রবৃদ্ধির হার উল্লেখ্যযোগ্য। ২০১৮ সালে জাতীয় বাজেটের আকার ৫ লাখ কোটি টাকা করলে এটি হবে আর্থিক দিক থেকে শক্তিশালী প্রবৃদ্ধি।অর্থমন্ত্রী আজ তার সচিবালয়ের কার্যালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।তিনি আরো বলেন, আগামী তিন বছরের মধ্যে বাজেটের আকার বেড়ে দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে প্রায় তিন লাখ কোটি টাকা।...
নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বাসযোগ্যও হয়নি

নির্বাচন প্রশ্নবিদ্ধ বিশ্বাসযোগ্যও হয়নি

বিশেষখবর
নজিরবিহীন কারচুপি তিন সিটির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে গোলযোগ ও সহিংসতা, ভোট প্রদানে বাধা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে অনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি অতীতের সব কর্মকাণ্ডকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি মাঝপথে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণাকে বিতর্কিত আখ্যায়িত করে তারা বলেছে, এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার পথে নতুন ঝুঁকি সৃষ্টি হলো। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় গভীর হতাশা ও উদ্বেগও জানিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ও পেশিশক্তির অপপ্রয়োগে ব্যাপক অনিয়ম সংঘটিত ...
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বুকে ‘তীব্র’ ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।প্রেসসচিব বলেন, রাষ্ট্রপতির বুকে তীব্র ব্যথা হওয়ায় চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন। চিকিৎসা শেষে আগামী ৪ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।তিনি আরও বলেন, গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতি বুকে ব্যথা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।এর আগে, গত মাসে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্যে যান রাষ্ট্রপতি।...
পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির বর্জন : হানিফ

পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির বর্জন : হানিফ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্য নাটক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।হানিফ দাবি করেন, সিটি করপোরেশন নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত।এদিকে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বলেন, বিএনপি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দিচ্ছে। নিজেদের লজ্জা ঢাকতেই তারা নির্বাচন বর্জন করেছে।এর আগে দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী...