Wednesday, October 28Welcome khabarica24 Online

বিশেষখবর

মানুষ চেনার উপায়

মানুষ চেনার উপায়

বিশেষখবর, সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ ব্যক্তিত্ব ও আচরণের দিক থেকে প্রতিটি মানুষ আলাদা। প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাবনা ও স্বতন্ত্র স্টাইল। যা অন্যদের থেকে তাকে আলাদা করে। প্রাচীন সামুদ্রিক শাস্ত্রে এ বিষয়ে বেশ কিছু তথ্য রয়েছে যা দেখে একজন মানুষের প্রকৃতি ও তার ব্যক্তিত্ববোধ সম্পর্কে জানা যায়। চলুন জেনে নেওয়া যাক তেমন কিছু তথ্য। মুখের গঠন, হাঁটার ধরণ কিংবা শব্দচয়ন প্রতিটি মানুষের আলাদা। কারো মুখের গঠন লম্বা, কারো গোল, আবার কারো চৌকো। কেউ ধীরে হাঁটেন, কেউ দ্রুতলয়ে। কেউ সামনের দিকে তাকিয়ে হাঁটেন, কেউ মাটির দিকে তাকিয়ে হাঁটেন। কথা বলার ক্ষেত্রেও রয়েছে প্রত্যেকের নিজস্ব স্টাইল। কেউ ধীরস্থিরভাবে গুছিয়ে কথা বলতে পছন্দ করেন। আবার কেউ স্থান-কাল-পাত্র বিবেচনা না করেই কথা বলতে শুরু করেন। আপনি যদি সচেতন হন তবে প্রথম সাক্ষাতেই অন্যের ব্যক্তিত্ব ও চিন্তাভাবনার স্তর সম্পর্কে বুঝতে পারবেন। এছাড়া হাতের লেখা কিংবা গ্রাফোলজির ...
ঝুঁকি যত বেশি, টাকা তত কম

ঝুঁকি যত বেশি, টাকা তত কম

জনপদ, জাতীয়, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ সমতলে জমি কিনলে একরকম দাম। আর পাহাড়ের ঢালে অন্যরকম। সমতলে ১ লাখ হলে একটু উঁচুতে পাহাড়ের ঢালের দিকে তা হয় ৮০ হাজার টাকা। আরেকটু দূরে গেলে আরো কমে, যেমন ৬০ হাজার টাকা। আর পাহাড়ের ঢালে গেলে আরো কম। সেখানে প্লট মিলবে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। সীতাকু-ের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা ছিন্নমূল বস্তিতে এ নিয়মেই চলছে জায়গা বেচাকেনা। এখানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে অবাধে বিক্রি করছেন ভূমিদস্যুরা। বিভিন্ন সংগঠনের নামে গত ২ যুগ ধরে বিভিন্ন উপায়ে তারা বিক্রি করছেন সরকারি জায়গা। শুক্রবার ২ শিশুসহ ৫ জনের মৃত্যুর ঘটনায় ঐ এলাকায় গেলে এই তথ্যই জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, নব্বইয়ের দশক থেকে জঙ্গল সলিমপুরে সরকারি জায়গা ক্রয়-বিক্রয় শুরু হয়। শুরুতে ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের ব্যানারে গঠিত সংগঠনের সদস্যপদ নিয়ে নামমাত্র মূল্যে জায়গার দখল স্বত্ব পেতেন বসবাসকারীরা। পর...
ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে জমির দখল নিয়ে বিবাদ এর জের ধরে হামলায় এক হিন্দু পরিবারের ৫জন গুরুতর আহত । ঘটনার এক পর্যায়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা এখন মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধিন। উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের স্থানীয় ইউপি সদস্য নিতাই চরন দাস জানায় এলাকার আলী আহমদ ও সালেক গ্রুপ বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) দুপুর ৩টায় জমি দখলের বিষয়কে কেন্দ্র করে যুবক আকাশ চন্দ্রকে জমির ঘাস তোলায় পিটিয়ে আহত করে। এসময় আকাশের পিতা সনজিত দাশ এর প্রতিবাদ করতে যাওয়ায় প্রতিপক্ষ আরো দলবল নিয়ে লাঠিসোটা দিয়ে সনজীত কুমার দাস ( ৪০), তার পিতা নারায়ন চন্দ্র দাস ( ৭০), স্ত্রী বিউটি রানী দাস ( ৩৫), মা দেবী বালা ( ৬৫) ও পুত্র আকাশ চন্দ্রকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী জোরারগঞ্জ থানায় খবর পাঠালে থানা...
পরিচর্যায় বাড়ছে কদমফুল

পরিচর্যায় বাড়ছে কদমফুল

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
মাহবুব পলাশ| জ্যৈষ্ঠ মাসে বর্ষার আগমনে যেন কদম ফুলের হাসি ফুটেছে। প্রকৃতি সাজে ভিন্ন রূপে। তবুও চিরচেনা অপরূপ সুন্দরের অধিকারী বনফুল কদম। এ বর্ষায় এখন থেকে দেখা শুরু হয়েছে মীরসরাই এর জনপদেও। চট্টগ্রামের অন্যান্য উপজেলার চেয়ে মীরসরাইতে কদমফুল গাছ অনেকটা কম হলেও এখন এর রোপন ও পরিচর্যা দিন দিন বেড়ে উঠায় দেখা যেতে শুরু হয়েছে কমদফুল। কদমফুল ফুটতে দেখা যাচ্ছে মীরসরাই পৌরসদরস্থ ডিগ্রি কলেজ ক্যাম্পাস সহ ফোরলেন এর মিডইয়ান সহ উপজেলার গ্রামাঞ্চল এলাকায়ও । আর সেই চিরচেনা কদমফুল এখন হারিয়ে যাচ্ছে। বৃষ্টি ধোয়া আষাঢ়ের বাতাসে কদম ফুলের ঘ্রাণ যেন স্বপ্নের রাজ্যে দোলা খাচ্ছে। গ্রামবাংলার প্রকৃতি আর বৃষ্টির প্রতিটি রিমঝিম ফোঁটা যেন সবাইকে সম্মোহিত করছে। গ্রাম্যঞ্চলের বর্ষার আগমনী বার্তা কদমফুল মীরসরাইয়ের পৌর সদর থেকে মফস্বল এলাকায় যেন আপন মহিমায় আগমন ঘটেছে। গাছে গাছে ফুটেছে কদমফুল। একটি দুর্লভ ফুলের...
সৃজনশীল আইকন এর খোঁজে -১৭ এর ফলাফল :

সৃজনশীল আইকন এর খোঁজে -১৭ এর ফলাফল :

প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ
SRIJONSHIL ICON (A creative talent hunt competition) Head office: Gulzar tower(4th floor), Chawkbazar, Chittagong   সৃজনশীল আইকন এর খোঁজে -১৭ এর ফলাফল : প্রথম শ্রেণি: ১৫৫০০৩, ১০০১৮, ১৩০০০৩, ১২৫০০৮, ০১৩৬, ১৩৫০২১, ১৩৫০২২, ০১০, ০১১৭, ০১৩৪, ০১৩৮, ১০০০১৭, ১০০০৪৭, ১৩৫০১৯, ০২৭, ০৩৭, ৫০৬৫, ১০০০২০, ১০০০২৬, ১০০০৩৩, ১৩০০০১, ১৩৫০০৮, ১৭৫০০৪, ০১২৫, ০০৩, ০০৯, ০১২৯, ০১৩৯, ৫০২১, ৫০৭৮, ১৫০০২, ৩৫০০১, ১০০০২১, ১৩০০০৬, ৫৫০০৬, ১৬৫০০৯, ১৭৫০০২, ১৫০০৪, ৫০১৪, ৫০১৬, ৫০৭৯, ১৫০০৩৫, ৫০১৮, ৫০২৫, ৫০৫৮, ১০০০৫০, ০১০৯, ৫০৬৪, ৫০৭১, ০০১, ০২২, ০১১৯, ৫০৫২, ২৫০১৩, ৩৫০১১. ৪০০০১, ৩৫০০২, ১৪৫০০৬, ১৩৫০১১, ১৫০০২২, ০৩৩, ১২০০০৪, ১৩৫০০৩, ১৫০০৪১, ৫০৫৬, ১০০০৩৮, ১৫০০১১, ১৫০০২৫, ১০০০১২, ১৭৫০০৭, ২৫৪২১, ১৭৫০২৪, ৫০৪০, ১০০০৪৩, ০৩৮৯, ৫০৬১, ১১৫০০৩, ১৫৫০০৯, ১৫৫০১৫, ৫০৯৫, ১০০০০৭, ১২০০১১, ১৩৫০২৫, ১৮০০০১, ১৪৫০০৩, ১৭৫৫০১, ৩৫৩৮৯ ৮...
মীরসরাই প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন ::  দেশ ও জাতির সেবায় নিবেদিত হয়ে কাজ করুন -কামরুল ইসলাম চৌধুরী

মীরসরাই প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন :: দেশ ও জাতির সেবায় নিবেদিত হয়ে কাজ করুন -কামরুল ইসলাম চৌধুরী

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই প্রেস ক্লাবের এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার ( ১৭ জুন) মীরসরাই কলেজ রোড, করিম মার্কেটস্থ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন কাষ্টমস এক্সাইজ ভ্যাট বিভাগের ব্রাক্ষনবাড়িয়ার বিভাগীয় কর্মকর্তা, মীরসরাইয়ের ধূম ইউনিয়নের সুযোগ্য কৃতি সন্তান জনাব (more…)...
মীরসরাই সমিতি কক্সবাজারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীরসরাই সমিতি কক্সবাজারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি… পর্যটন নগরী কক্সবজারে বসবাসরত মীরসরাইবাসীর প্রাণের সংগঠন ‘মীরসরাই সমিতি কক্সবাজার’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) লাবনী পয়েন্টের হোটেল মিশুকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাজহারুল। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মীরসরাই সমিতি কক্সবারের সাবেক সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা দেলোয়োর হোসেন, এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক ভূঁইয়া, সহ-সভাপতি সামছুদ্দিন খন্দকার, কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আলম, আজিজুল হক, নারায়ন আইচ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ জাবের হোসেন, সহ-অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম, সহ-দপ্তর স...
মীরসরাইয়ে ঝরঝর শব্দে মুখর দর্জি দোকান

মীরসরাইয়ে ঝরঝর শব্দে মুখর দর্জি দোকান

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
রাজিব মজুমদার ॥ মেশিনের অবিরত ঝরঝর শব্দ। কর্মব্যস্ত নারী-পুরুষ একের পর এক সেলাই করে চলেছেন নতুন পোশাক। এই ঈদকে সামনে রেখে ধনী-গরীব সবাই ব্যস্ত হয়ে পড়েছেন তাদের নতুন পোশাকের সন্ধানে। আর তাদের চাহিদা জোগান দিতে গিয়ে আরো বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্জিরা। ফ্যাশন সচেতন নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন নামিদামি টেইলার্সগুলোতে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইনের পোষাক তৈরীতে মেতে উঠেছেন তারা। কাজের চাপে নির্ঘুম রাত কাটাচ্ছেন মীরসরাইয়ের দর্জিরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এখানকার দর্জি দোকানের কারিগররা। একটি প্রবাদ আছে, “গডস্ ক্রিয়েটস্ এ ম্যান, বাট টেইর্ল ক্রিয়েটস্ এ জেন্টলম্যান।” অর্থাৎ ঈশ্বর মানুষ তৈরি করেছেন কিন্তু ভদ্র মানুষ তৈরি করেন দর্জি। সরেজমিনে দেখা যায়, জোরারগঞ্জের শুভ টেইলার্স, মীরসরাইয়ের প্রিয়াংকা টেইলার্স, বারইয়ারহাটের ফেমাস টেইলার্স, বড়দারোগারহাটের এলি...