এক বছর পর শুক্রবার চট্টগ্রামে হেফাজতের সমাবেশ
এক বছর পর শুক্রবার চট্টগ্রামে বড় ধরনের সমাবেশ করছে হেফাজতে ইসলাম। লালদিঘী ময়দানে দু’দিনব্যাপী শানে রেসালত মাহফিলের জন্য ৯ শর্তে অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। এদিকে মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হেফাজত। দু দিনব্যাপী সম্মেলনে প্রায় দুই লাখ তৌহিদি জনতার সমাবেশ ঘটবে বলে আশা করছেন সংগঠনের নেতারা। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী।গত বছর ৫ মে ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পর এটিই হেফাজতের প্রথম প্রকাশ্য সমাবেশ। শুক্র ও শনিবার দুপুর ২টা থেকে শুরু হয়ে মাহফিল চলবে রাত পর্যন্ত। মাহফিলে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।৫মে শাপলা চত্বরে সহিংসতার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়ে হেফাজত। এ ঘটনায় হেফাজতের বেশক’জন কেন্দ্রীয় নেতা কর্মীকে আস...







