ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের ১১ জন নিহত
ঝিনাইদহের বারোবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের অন্তত ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন । আহতদের ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর-কনে বাহী প্রাইভেটকারটি দুর্ঘটনার সামান্য আগেই রেলক্রসিং পার হওয়ায় তারা প্রানে বেঁচে যায়।নিহতরা হলো শৈলকুপার ফুলহরি গ্রামের বিমল বিশ্বাস (৩০ ) সুধির (৩৫) সুজয় (৩০) বিপ্লব (৩০) স্বপ্না সাহা (৩০) সুভন (৩০) অলক (৩০) কৌসিক (৮) পান্না সাহা (১৬) ও ফরিদপুর জেলার কানাইপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাস (৩০)।শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর খুলনার সাথে শুক্রবার বেলা পৌনে ১২টা পর্যন্ত সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। অতপর উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার আট ঘন্টা পর খুলনা-রাজশাহী রেল পথে ট্রেন যোগাযোগ শুরু হয়।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছেন বর যাত্রীবাহী একটি বাস কালীগঞ্জ উপজেলা...







