Saturday, October 31Welcome khabarica24 Online

বিশেষখবর

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে তিন মেয়েসহ মায়ের মৃত্যু

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে তিন মেয়েসহ মায়ের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মা ও তিন মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ আগুন বাইরে থেকে লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন- ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০), মেয়ে মরিয়ম (১৪), মিম (৬) ও মলি (৪)। এলাকাবাসী জানায়, ওই কক্ষের বাইরে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করে পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া ওই কক্ষের খোলা জানালা দিয়েও ঘরে দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়া হয়। এরপর আগুন দেয়া হয়। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন এলাকাবাসী। প্রতিবেশী জাহাঙ্গীরের সঙ্গে হাসনা বেগমের বিরোধ চলছিল বলে তারা দাবি করেন। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর এখন দেশে অবস্থান করছেন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক। ...
মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয়

মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয়

বিশেষখবর
মস্তিস্কের ভেতরের ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবন করে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ গবেষক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ওকিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডওয়ার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। আলঝেইমার আক্রান্ত মানুষ কেন তাদের আশপাশের জিনিস চিনতে পারে না তা জানতে এই আবিষ্কার সাহায্য করতে পারে। কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিস্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিস্কের অন্য একদল কোষ সক্রিয় হয়। এই তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা  কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিস্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিস্ক কীভাবে করে এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন অধ্যাপক ওক...
পাক সেনার গুলিতে নিহত ৫ ভারতীয়, আহত ৩০

পাক সেনার গুলিতে নিহত ৫ ভারতীয়, আহত ৩০

বিশেষখবর
সোমবার সকালে ফের গোলাগুলিতে উত্তপ্ত হল ভারতের কাশ্মীর সীমান্ত। মৃত্যু হয় পাঁচ ভারতীয়ের। জম্মুর আরএস পুরা সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক দশ বছরের শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ৩০ জন। গত তিনদিনে এই নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হল। অন্যদিকে, এদিনই কুপওয়ারা সীমান্তে ভারতীয় সেনাদের হাতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। ভারতের কর্মকর্তারা জানান, ভারতের বেশ কিছু গ্রামের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। আহতদের জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা।...
চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশেপাশে ৬ চেকপোস্ট

চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশেপাশে ৬ চেকপোস্ট

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের বাইরে চামড়া পাচার ঠেকাতে কোরবানি ঈদের তিন দিন ঢাকার বাইরে যাবে না কোনও চামড়ার ট্রাক। এজন্য ঢাকার আশপাশের এলাকায় বসানো হচ্ছে চেকপোস্ট। এছাড়া চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে এক মাস সীমান্ত এলাকায় বিজিবি’র নজরদারি বাড়ানোর জন্য সরকারের কাছে দাবিও জানানো হয়েছে।জানা গেছে, চামড়া পাচার ঠেকাতে ঈদের তিন দিন ঢাকার ১ নং ও ২ নং বুড়িগঙ্গা ব্রিজ, পোস্তগলা ব্রিজ, ডেমরা ব্রিজ, গাজীপুর চৌরাস্তা এবং সাভারের বলিয়াপুর এলাকায় বসানো হচ্ছে চেক-পোস্ট।এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ জানান, কোনওভাবেই যেন চামড়া দেশের বাইরে পাচার না হয় সেজন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন এবার একটি চামড়াও পাচার হবে না। তারা আশ্বাস দিয়েছেন এবার ঈদের তিনদিন কোন ধরনের চামড়া বহনকারী ট্রাক ঢাকার বাইরে যেতে পারবে না। এজন্য ঢাকার আশপাশের এলাকায় ৬ টি চেক পোস্ট বসানো হচ্ছে। সী...
ঈদে নগরবাসীর নিরাপত্তায় র‌্যাব পুলিশের নানা পদক্ষেপ

ঈদে নগরবাসীর নিরাপত্তায় র‌্যাব পুলিশের নানা পদক্ষেপ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাত পোহালেই ঈদুল আজহা। ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব ও পুলিশ। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, ডগ স্কোয়াডসহ প্রায় আধাডজন পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেসব স্থান ছাড়া গরুর হাটসহ ইতোমধ্যে পুরো রাজধানীর নিরাপত্তার পরিকল্পনা ছক তৈরি করেছেন তারা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীকে নিরাপদ রাখতে সর্বদা ‘সজাগ’ থাকার অঙ্গীকারও করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা দু’টি।র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে ৠাবের ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজধানীর অন্যান্য মসজিদ ও ঈদগাহগুলোতে র‌্যাবের স্ট্যাটিক পেট্রোল টিম টহল দেবে, থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া নগরবাসীর অধিকতর ন...
চাঁদাবাজির কথা স্বীকার, যাত্রী ভোগান্তিতে ক্ষমা চাইলেন মন্ত্রী

চাঁদাবাজির কথা স্বীকার, যাত্রী ভোগান্তিতে ক্ষমা চাইলেন মন্ত্রী

বিশেষখবর
বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হওয়ার কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন তিনি। রোববার সকাল সাড়ে এগারটায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজাকে ঘিরে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে এটা সত্য। এজন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি। ভাড়া বেশি আদায়ের ব্যাপারে তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়ে। এতে যাত্রীদের বেশি ভাড়...
জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি তা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে প্রতিরোধ করবে বলে এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।প্রধানমন্ত্রী তার চেপে রাখা ক্রোধ হালকা করতেই জনগণকে কষ্টের মধ্য ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের উপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর আচারণে মনে হয়, জনগণের উপরেই যেন তার যত ক্রোধ। এই কারণেই একের পর এক করের বোঝা, গ্যাস, পানি ও বিদ্যুতের ন্যায় জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছেন।আন্দোলনের নামে নৈরাজ্য করলে বিএনপির বিরুদ্ধে আরো মামলা করা হবে- খাদ্যমন্...
যানজট ও রাস্তাঘাট নিয়ে মোটামুটি সন্তুষ্ট : ওবায়দুল কাদের

যানজট ও রাস্তাঘাট নিয়ে মোটামুটি সন্তুষ্ট : ওবায়দুল কাদের

বিশেষখবর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট ও রাস্তাঘাট নিয়ে সার্বিকভাবে তিনি মোটামুটি সন্তুষ্ট। পুরোপুরি খুশি হতে পেরেছেন, তা বলার উপায় নেই। এবার তিনটি বিষয় যুক্ত হওয়ায় সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখা খুবই চ্যালেঞ্জের ছিল। এ চ্যালেঞ্জ মোটামুটি অতিক্রম করা গেছে। বেশির ভাগ জায়গায় মানুষ স্বস্তি পেয়েছে। শুধু গাজীপুরের চন্দ্রাতে দুর্ভোগ হয়েছে। তিনি বলেন, "সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"মন্ত্রী আজ শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদ ও পূজা উপলক্ষে মহাসড়কে যানজট ও রাস্তাঘাটের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি ভালো। বাসে যাত্রীদের তেমন চাপ নেই। আর রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। ঈদ ও পূজা উপলক্ষে যারা বাড়ি যাবে, তাদের মধ্যে বেশির ভাগই চলে গেছেন। ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুর সড়কে আজ...