Saturday, October 31Welcome khabarica24 Online

বিশেষখবর

মৃত্যুদণ্ড তুলে দিতে ইইউ’র আহবান

মৃত্যুদণ্ড তুলে দিতে ইইউ’র আহবান

বিশেষখবর
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতরা আবারো বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ড ব্যবস্থা সম্পূর্ণরুপে বিলুপ্ত করার আহবান জানিয়েছেন।একই সাথে তারা মৃত্যুদণ্ড ব্যবস্থা বিলোপ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগ পর্যন্ত সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহবান জানান। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ইইউ দেশের রাষ্ট্রদূতরা।আজ ১০ অক্টোবর ইইরোপিয়ান এবং মৃত্যুদণ্ড বিরোধী বিশ্ব দিবস উপলক্ষে বিবৃতিতে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে মৃত্যুদণ্ড তুলে দেয়ার পক্ষে দাবির কথা পুনরায় ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, এটা অবশ্যই মনে রাখা উচিত যে, মৃত্যুদণ্ড দিতে গিয়ে বিচারে যদি কোনো ভুল হয় বা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো ব্যর্থতার ঘটনা ঘটে তাহলে তার কোনো প্রতিকার করা সম্ভব হয় না। ইউরোপীয় ইউনিয়ন আশা করে জাতিসংঘের একটি সদস্য দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ...
রোববার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা-ওবায়দুল কাদের

রোববার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা-ওবায়দুল কাদের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা কিংবা মন্ত্রী যত প্রভাবশালী হোক না কেন তিনি দলে থাকতে পারবেন না।শুক্রবার বিকালে সাভারের আশুলিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১০০ মিটার নলাম সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনিএ কথা বলেন।এই সেতুর কাজ দীর্ঘ ১৭ বছর ঝুলে ছিলো। তিনি বলেন, যারা গুরুত্বপূর্ণ পদে থেকে বেফাঁস কথাবার্তা বলছেন, আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের বিষয়টি তাদের জন্য একটি সতর্কবার্তা।আগামী রোববার আ'লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেছেন, তাকে দলে রাখা হবে না। ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে শব্দবোমা ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না।নন-ইস্যুকে ইস্যু বানাতে গিয়েই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের গুরুত্ব হারিয়ে ফে...
রবাসেও জাতীয় পার্টির সংগঠন করতে হবে : এরশাদ

রবাসেও জাতীয় পার্টির সংগঠন করতে হবে : এরশাদ

বিশেষখবর
  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বাংলাদেশি নাগরিকরা অবস্থান করছেন, সেখানে জাতীয় পার্টির শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির সরকারই বিদেশে জনশক্তি রপ্তানির পথ প্রদর্শন করেছে। আর তাই এখন জনশক্তি খাত থেকে আমরা বিপুল বৈদাশিক মুদ্রা অর্জন করছি। আজ বৃহস্পতিবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নেতাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে এ কথা বলেন। এ সময় তিনি জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার নবগঠিত কমিটিও অনুমোদন দেন। এতে মাহমুব আলী হাজিকে সভাপতি এবং মো. হযরত আলী মল্লিককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। এসময় জাতীয় পার্টির নেতা আসাদ সিদ্দিকী এবং কুয়েত জাতীয় পার্টির নেতা ফারুকুল ইসলাম প্রধান, মো. রমিজ উদ্দিন ভান্ডরী, মো. হযরত আলী মল্লিক, হোসেন মুরাদ চৌধুরী...
অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে রদবদল

অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে রদবদল

বিশেষখবর
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইকবালকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্টিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরো পাঁচ অতিরিক্ত সচিব এবং ১৪ যুগ্ম সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ সদস্য (অতিরিক্ত সচিব) খন্দকার আখতারুজ্জামানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আব্দুল কুদ্দুসকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শ্যামা পদ দেকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক করা হয়েছে।বিদ্যুৎ বিভাগের অতিরিক...
উন্নত দেশগুলোকে আর্থিক ও বিনিয়োগ সহায়তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত দেশগুলোকে আর্থিক ও বিনিয়োগ সহায়তা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অধিকতর উন্নয়নে উন্নত দেশগুলোর কাছ থেকে আরো অধিক আর্থিক সহায়তা ও বিনিয়োগ আশা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকতর উন্নয়নে উন্নত দেশগুলোর কাছ থেকে আমাদের আরো অর্থিক সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন। শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর কার্যালয়ে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মিচেলী ত্রিন্কুইয়ার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষায় নিজস্ব সম্পদ থেকে ৩৮৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে। জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও প্রশমনে এখন এই তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ প্রসঙ্গে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশগুলোর অঙ্গীকারকৃত অর্থ ছাড় করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্...
দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এক সঙ্গে চার নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রমাণ করে দেশ ভালো ভাবে চলছে না। টাঙ্গাইলের মির্জাপুরে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যার জন্য কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম? না, আমরা দেশ স্বাধীন করেছিলাম জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আজ দেশে কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, আপনি একজন নারী, অথচ চারজন নারীকে পুড়িয়ে হত্যার পরও আপনি ঘটনাস্থল পরিদর্শনে এলেন না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এত বড় একটি ঘটনা, অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো এলেন না। এটি দু:খজনক। অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে খুন...
দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত জারি

দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত জারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এই ঝড়ের নামকরণ করা হয়েছে হুদহুদ। ঘূর্ণিঝড়টি আজ বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্নিঝড়ে রূপ নিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্নিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।চট্টগ্রাম, কক্সবাজার,...
আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উচ্ছেদ করা হবে

আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উচ্ছেদ করা হবে

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহুর্তেই পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।আলোচনা ও সংলাপে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নেই বলে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আমরা বারবার অনুরোধ করেছি সংলাপ ও আলোচনার জন্য। আসলে কি তিনি বাংলা কথা বোঝেন না? না বুঝতে চান না। এই দেশ জনগণের কথায় চলবে। তাই অবিলম্বে জনগণের কথা চিন্তা করে সরকারের এখনই পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকারের কোনো হিংস্র্র পরিকল্পনা কাজে আসবে না। এই সরকারের কোনো নৈতিকতা নেই। সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও নৈতিকতা হারিয়েছে। আন্দো...