Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

আলালসহ ৬১ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ

আলালসহ ৬১ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬১ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভীন আলালসহ ৬১ নেতাকর্মীর জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আসামি পক্ষে এ্যাডভোকেট তহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।গত ২৫ অক্টোবর মোহাম্মদপুরে আলালের বাসা থেকে আলালসহ সংগঠনটির ৬৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ওই দিন রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাসুদ শিকদার বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন।...
পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে : সেতুমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়নের পথে দ্রুত সব কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, শুধু দেশেই নয় পদ্মা সেতুর কাজ চলছে এখন চীন, সিঙ্গাপুর ও জার্মানীতে। এসব দেশে নির্মিত অংশগুলো জাহাজে করে এনে মাওয়ায় স্থাপন করা হবে। মন্ত্রী আজ আকষ্মিক মাওয়ায় পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বাসসকে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিডিউল অনুযায়ী সব চলছে। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। এখন আর এটা কোন স্বপ্ন নয়। টেকনিয়েশানসহ সেতু তৈরিতে দক্ষ শতাধিক চীনা নাগরিক পদ্মা সেতুর কাজে ব্যস্ত রয়েছেন। মাটি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে চলেছে।সোমবার নদী শাসনের চুক্তি হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সবকিছু মিলিয়ে ২০১৮ সালের মধ্যে দেশের সর্ববৃহৎ এই সেতু চলাচলের উপযোগী হবে। তিনি বলেন, সেতু নিমার্ণের স্বার্থে মাওয়াঘাট শিমুলিয়ায় স্থানান্তর হচ্ছে। শিমুলিয়াঘাট চূড়ান্ত পর্যায়ে। আগামী মাসে ঘাটটি স্থানান্...
তারেককে আইনি নোটিশ

তারেককে আইনি নোটিশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে 'পাকবন্ধু' বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ ‍উদ্দিন মেহেদী ডাকযোগে এ নোটিশ পাঠান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং খালেদা জিয়ার গুলশানের বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে তারেক রহমান ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে। আইনি নোটিশে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদোহী, পাকবন্ধু এবং পাকিস্তানি নাগরিক হিসেবে আখ্যায়িত করে তারেক রহমান অমার্জনীয় অপরাধ করেছেন। তার এই বক্তব্য রাষ্ট্রদোহিতার শামিল...
দুই লাখ ৪২ হাজার সরকারি শূন্যপদ পূরণের উদ্যোগ

দুই লাখ ৪২ হাজার সরকারি শূন্যপদ পূরণের উদ্যোগ

বিশেষখবর
দেশের দুই লাখ ৪২ হাজার ৪১২টি সরকারি শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। এই অথর্বছরেই বেশিরভাগ নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বাড়ছে শূণ্য পদের সংখ্যা। গত এক বছরের ব্যবধানে অনুমোদিত সরকারি পদের সংখ্যা বেড়েছে এক লাখ ৬০ হাজার ৯৯৩টি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় বছরের পর বছর খালি থাকলেও এসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে প্রতি বছর বেকারের তালিকায় যোগ হচ্ছে লাখ লাখ শিক্ষিত যুবক। কেউ কেউ দু-তিনটি নিয়োগ পরীক্ষা দিয়েই হারিয়ে ফেলছেন সরকারি চাকরির বয়স। এ পরিস্থিতিতে গত ২১ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শূণ্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ ব্যাপারে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। ইতোমধ্যে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তালিক...
কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

কামারুজ্জামানের মুক্তি চেয়ে বিক্ষোভের ডাক জামায়াতের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধে দলের নেতাদের দণ্ডের বিরুদ্ধে সপ্তাহজুড়ে হরতালের পর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডে টানা হরতালের পর শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করছে যে মো. কামারুজ্জামানকে সরকার মুক্তি দেবে। রবিবার বিক্ষোভের কর্মসূচি ডেকে তা শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশজুড়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গত ৩০ অক্টোবর দলীয় আমির নিজামীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে জামায়াত তিন দিন হরতালের ডাক দেয়। এরপর কেন্দ্রীয় নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড হলে আরেকদিন হরতাল ডাকে তারা। এর মধ্যে আপিলের চূড়ান্ত রায়ে সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহা...
সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

সারা দেশে বিএনপির বিক্ষোভ আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে  বিএনপি। আজ রাজধানীতে থানায় থানায় এবং সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে এ কর্মসূচি পালন করবে দলটি। সেই সঙ্গে সমাবেশের অনুমতি না দেয়ায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু ব্যাপক প্রস্তুতি নেয়ার পরও পুলিশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে পারেনি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য গত ২৯শে অক্টোবর পিডব্লিউডির কাছে চিঠি দিয়েছি। একই দিন সমাবেশের মাইক ব্যবহারে...

ঢাকা আসছেন নিশা দেশাই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ২৭শে নভেম্বর কাঠমান্ডুর সার্ক শীর্ষ সম্মেলন শেষ করে ওয়াশিংটন ফেরার পথে বাংলাদেশে দু’দিন কাটাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগের মহাপরিচালক মাহফুজুর রহমান ওই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগমন ও প্রস্থানের দিন-ক্ষণ যুক্তরাষ্ট্র ঠিক করবে জানিয়ে তিনি বলেন, এখনও এটি চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয়ের অপর এক সূত্রের দাবি, মার্কিন স্টেট ডিপার্টমেন্টে দক্ষিণ ও মধ্য এশিয়া দেখভালের দায়িত্বে থাকা নিশা দেশাই বিসওয়াল সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে এ অঞ্চলে আসবেন- এটি অনেক আগেই জেনেছে ঢাকা। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব সংলাপ করতে বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে ওয়াশিংটনে যান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সংলাপে তার বিপরীতে স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান মার্ক...
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জাতিসংঘের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন। গতকাল রাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষে দুজন মানবাধিকার বিশেষজ্ঞ জেনেভা থেকে বিবৃতি পাঠান। তারা হলেন, জাতিসংঘের এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল রিপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রিপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।...