Friday, October 30Welcome khabarica24 Online

বিশেষখবর

সন্ত্রাসীদের ছাড় নয় ছাত্রলীগকে জয়

সন্ত্রাসীদের ছাড় নয় ছাত্রলীগকে জয়

জাতীয়, বিশেষখবর
  শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা ও সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তনয় ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও সন্ত্রাস করে ছাত্রলীগের বদনাম করলে তাদের সহ্য না করতে সংগঠনটির নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব পরামর্শ দেন জয়। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হতে ছাত্রলীগ নেতাদের আহ্বান জানিয়ে জয় বলেন, তোমাদের কাছে আমার অনুরোধ যে কোন ক্যাম্পাসে কেউ যদি বিশৃঙ্খলা করে, সন্ত্রাস করে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো। কারণ বিশৃঙ্খলা, নির্যাতন, সন্ত্রাস আমাদের আওয়ামী লীগ সরকার সহ...
স্ত্রী হত্যার অভিযোগে সাবেক এমপির ছেলে গ্রেফতার

স্ত্রী হত্যার অভিযোগে সাবেক এমপির ছেলে গ্রেফতার

বিশেষখবর
স্ত্রী হত্যার অভিযোগে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ূন সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির ৬ নম্বর রোডে টিপুর বাড়ি থেকে হুমায়ুনের স্ত্রী শামারুফ মাহজাবিন কনার (২৪) লাশ উদ্ধার করা হয়।প্রথমে টিপুর পরিবার এটিকে আত্মহত্যা বলে জানিয়েছিলেন। নিহতের বাবা নরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে একটি হত্যা মামলা দায়ের করলে টিপুকে ধানমন্ডি থানা থেকেই গ্রেফতার করা হয়। মামলায় অ্যাডভোকেট টিপু এবং তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকেও আসামি করা হয়েছে। ধানমণ্ডি থানার ওসি আবু বকর জানান, রাতে কনার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়। হুমায়ুন ওই সময় থানায় ছিলেন। যশোরে পিডব্লিওডির অবসরপ্রাপ্...
লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

বিশেষখবর
  সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডন ও জেনেভা সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকায় পৌছান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লন্ডন সফরকালে তিনি সিপিএ সদর দপ্তরে অফিস করেন। আর গত ৬-৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (সিআইসিজি) এ সেমিনারে প্রধান প্যানেলিস্ট হিসেবে বক্তৃতা করেন। এছাড়া সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তাকে সংবর্ধনা জানান।...
চবিতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চবিতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ছাত্রলীগের দ্বন্দ্বে গত তিন বছরে বেশ কয়েকবারই উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এ কারণেই আজ বুধবার চট্টগ্রাম সেনানিবাসে এক ‍অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের সময় ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী দলের নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় কি কথা হয়েছে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে অবগত আছেন। তিনি বিরক্ত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মধ্যাহ্নভোজের সময় প্র...
কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানহানির একটি মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর  কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার গত বছরের ১৯শে ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ গতকাল তার বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়ে আগামী ১১ই ডিসেম্বর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন। অভিযোগ গঠনের ধার্য দিনে কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয় বলে তার আইনজীবী মাহবুব হাসান রানা জানিয়েছেন। একই সঙ্গে মামলার বাদী ১৪টি ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাকেও কারণ দর্শাতে বলা হয়েছে। মামলায় বলা হয়, ২০১২ সালের ২রা সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় কাদের সিদ্দি...
চার মন্ত্রীর পরে পরিকল্পনামন্ত্রীও নজরে

চার মন্ত্রীর পরে পরিকল্পনামন্ত্রীও নজরে

জাতীয়, বিশেষখবর
মন্ত্রীদের লাভজনক পদে থাকা নিয়ে উচ্চ আদালতে একটি জোর আইনি লড়াই আসন্ন মনে হচ্ছে। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে আগামী ১৫ই নভেম্বরের মধ্যে চার মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে কেউ এতে সাড়া দেবেন বলে মনে হয় না। তবে এমন  অনেক মন্ত্রী আছেন, যারা ড. শাহদীন মালিকের দেয়া আইনি নোটিশ নিয়ে চিন্তিত হতে পারেন। এ পর্যন্ত যারা নোটিশ পেয়েছেন তারা হলেন- পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। নোটিশ দেয়ার ঘটনায় পরিকল্পনা মন্ত্রী  এএইচএম মোস্তফা কামালের নামটিও আলোচনায় এসেছে। কারণ তিনি দ্বৈত ভূমিকা পালন করছেন। তিনি একই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি’র  প্রেসিডেন্টের পদে রয়েছেন। সার্বক্ষণিক এই পদে দায়িত্ব পালনের জন্য তার বেতন-ভাতার পরিমাণ জানা যা...
ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

বিশেষখবর
  দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নতুন কমিটির ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে আরও ৭ জনকে শোকজ করে আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আজ সোমবার বিকেলে দলের দফতর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে জানানো হয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সভাপতি আবু সাঈদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কার উক্ত দুই সাবেক ছাত্র নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সংশ্রব না রাখতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ না করা হলেও ছা...
কামারুজ্জামানের ফাঁসি স্থগিত চায় যুক্তরাষ্ট্র

কামারুজ্জামানের ফাঁসি স্থগিত চায় যুক্তরাষ্ট্র

জাতীয়, বিশেষখবর
  আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল-এর বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদন্ড নিয়ে প্রশ্ন থাকায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি স্থগিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট। সোমবার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ -এর বরাত দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই প্রতিক্রিয়া জানিয়েছে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র রাইয়ান নর্টন যুক্তরাষ্ট্র সময় সকাল ১০টায় এই প্রতিনিধিকে বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়মিত দেখভাল করার দায়িত্বে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ফৌজদারি অপরাধ দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক অ্যাম্বাসেডর-এট-লার্জ স্টিফেন জে র‌্যাপ।  অ্যাম্বাসেডর স্টিফেন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে কনফারেন্স কল-এর মাধ্যমে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল...